স্বর্ণমানব
বই কালেকশন

Buy স্বর্ণমানব Online in Bangladesh

লেখক: মইনুল খান

4.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মইনুল খান
  • Publisher: অন্যপ্রকাশ
  • Isbn: 9789845023818
  • Number Of Pages: 120
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2017
৳ 249৳ 28011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ছেড়ে দিলাম। স্যার, সত্যিই বলছেন? তোমার সাথে মশকরা করছি? স্যার, আপনারা অনেক ভালো। আপনাদের মতো কেউ এমন ভালো বিহেভ করে নাই। মানে কী? স্যার, আরেকবার ধরা খাইছিলাম। কিছু পায় নাই। মাইরও দিছে। অনেকদিন ভুগছি। আপনারা মাইর দেন নাই। মনে করছিলাম, এবারও মাইর খাইতে হইবো। সাদেকের সঙ্গে কথা হচ্ছে। শরীফকে সন্দেহে ধরেছে। নিশ্চিত নয়। সোর্স বলছে কিছু আছে। পাওয়া যাচ্ছে না। দেহ তল্লাশি করা হলো। ৩৬০ ডিগ্রি। তল্লাশির কোড। এটি সর্বোচ্চ। বাহির-ভেতর, উপর-নিচ। লজ্জা স্থান। কোনো কিছু বাকি নেই। প্রথমে মেটাল ডিটেক্টর দিয়ে। পরে খালি হাতে। হাত অনেক সময় বেশি কার্যকর। মেটাল ডিটেক্টর ফেইল করে, হাত ফেইল করে না। চোরাচালানিরা জানে মেশিনের ক্যাপাসিটি। সেভাবেই প্রস্তুতি নেয়। কেমিক্যালস। প্যাকিং। লুকানো। মুন্সিয়ানায় ভরপুর। এটি অদ্ভুত আর্ট। দীর্ঘদিন পর্যবেক্ষণ করে। চর্চা। এরপর মাঠে নামে। দীর্ঘদিন চলে। ধরা পড়লে অন্যপথে হাঁটে। নতুন পদ্ধতি, নতুন কৌশল অবলম্বন করে। সাদেক শরীফের সঙ্গে কথা বলছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
50%
3
0%
2
0%
1
0%
ant****com
ant****com ভেরিফাইড
10 Dec 2023

স্বর্ণমানব বইটিতে গোয়েন্দাদের অনেক নিয়ম কানুন কথা রয়েছে। এবং স্বর্ণমানব কিভাবে উদ্ধার করে ও স্বর্ণ কোথায় যায় উদ্ধারের পর তা জানা সম্ভব। এছাড়াও স্বর্ণ উদ্ধার নিয়ে মানুষের মনের প্রশ্ন দূর হয়। মূলত আমার বইটি ভালো লেগেছে।আর কেউ যদি গোয়েন্দা সম্পর্কে জানতে চায় তাহলে সে কিনতে পারে।

mostafizur rahman
mostafizur rahman ভেরিফাইড
16 Apr 2017

ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু, শার্লক হোমসেকে কে না চেনে বলুন? এসব চরিত্র কে সবাই অনেক পছন্দ করার পিছনে কারন হলো এসব গোয়েন্দা চরিত্র। এনারা যেভাবে রহস্যের সমাধান করেন সেসব পড়ে মুগ্ধ না হয়ে পারা যায়না। অনেকেই হয়তো বাস্তব জীবনে ঘটিত কোন সমস্যার সমাধান তাদের মত করে বের করার চেষ্টা করে। অনেকের কথা না বলে নিজের কথাই বলিনা, আমি নিজেও কোন কিছু সমাধান করার জন্য আজগুবি যেসব চিন্তা করি তাতে মানুষ পাগল ভাবলেও ভাবতে পারে। এই যে আমার এরকম আচরন তার পুরাটাই কিন্তু কাল্পনিক এসব চরিত্র থেকে এসেছে। এখন কথা হলো এসব কেন বলছি, বলার কারন এটাই যে আমরা চরিত্র হিসাবে অনেক গোয়েন্দাদের চিনি কিন্তু বাস্তবের কোন গোয়েন্দাদের কি কাউকে চিনি? অবশ্য না চেনারই কথা। তার তো গল্পের চরিত্রের মতো প্রচার করেন না যে তারা গোয়েন্দা। এমনটা হলে কেমন হয় বলুন যদি কোন গোয়েন্দা, গোয়েন্দা গল্প লিখে? বিষয়টা ভাবতেই ভালো লাগছে। ভালো লাগা থেকেই বইটা পড়া। বইটা পড়ে আমার প্রথম যে বিষয়টা মনে হয়েছে তা হলো গল্পের মাঝে যেভাবে রহস্যের সমাধান করা হয় বাস্তবে তার তফাত অনেক। বাস্তবের রহস্য ভেদ কখনো মজার হয় বলে আমার মনে হায়না। বাস্তবে আছে শুধু মেরে কথা কিভাবে বের করা যায়। আর কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো পড়তে গিয়ে আমার এমন এক অনুভূতি হয়েছে বলে বোঝানো সম্ভব নয়। ইচ্ছে হচ্ছিল আর না পড়ি। কিন্তু তার পরও সহ্য করে পড়েছি। পড়ার সময় আমাকে রীতিমতো পরিশ্রম করে মনের বিরুদ্ধে যুদ্ধ করে এগিয়ে যেতে হয়েছে। ভাবতেই খারাপ লাগছিলো বাস্তবে এরকমটা হয় বলে। আমি বুঝিনা ছোট্ট এই জীবনে এত ভালো ভাবে বেচে থাকার দরকার টা কি। আর সেজন্য অন্যায় করে টাকা উপার্জন করতে হবে তার মানেটাই বা কি? কিন্তু আমাদের সমাজের একশ্রেণীর মানুষ সবসময় অন্যায় করে বড় হতে চায়। আর তাদের অন্যায় খুজে বের করার জন্য ই গোয়েন্দা দের আবির্ভাব। যখন গোয়েন্দা দল জানতে পারলো বেশ কিছু স্বর্ণের বার দেশে পাচার হয়েছে তখন সিধান্ত নিতে আর দেরী হলনা যেকরেই হোক খুজে বের করতে হবে পাচারকারীকে। বিমান থেকেই তাই নির্দিষ্ট এক ব্যাক্তিকে ফলো করে আসছিলো। একটা সময় যখন তাকে ধরা হল তখন পুরা গোয়েন্দা দলকে হতাশ হতে হলো এ কারনে যে নির্দিষ্ট ব্যাক্তির কাছে কোন স্বর্ণ নাই। দেহে চিরুনি অভিযান চালানোর পরও সোনার গন্ধ পর্যন্ত পাওয়া গেল না। এমনটা হওয়া অসম্ভব যে, লোকটি দেশে আসার পর কোথায় স্বর্ন রেখে দিয়েছে কেননা তাকে ধরার আগ পর্যন্ত পুরাটা সময় চোখে চোখে রাখা হয়েছিল। তাহলে কি তারা ভূল লোককে এতক্ষণ ফলো করেছে, কিন্তু ভূল হবার সম্ভাবনা নেই বললেই চলে। না, ভূল হয়নি ঠিক লোককেই ধরেছে তারা, এর কাছেই আছে স্বর্নের বার। কিন্তু কোথায়? আমার ভাবতেই অবাক লাগছিলো যে এমন একটা জায়গায় কেউ সোনা লুকিয়ে রাখতে পারে। কিন্তু সত্যি বলতে বাস্তব এসব গল্পের চেয়ে কাল্পনিক গুলোই আমার ভালো লাগে। অবশ্য এটা হতে পারে যদি লেখক আরো সহজ ভাবে তুলে ধরতেন, কিছুটা রম্য দিয়ে। সব মিলিয়ে ভালোই ছিল, কিন্তু এরকম শরীর হিম করা বই আর না।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

available ache?

উত্তর

জি, এ্যাভেইলেবল রয়েছে অর্ডার করতে পারেন।

প্রশ্ন

boi ta kemon/concept kemon/ boi ta ki poray bhalo lagbe ?

উত্তর

প্রিয় গ্রাহক, এই বইয়ের গল্পগুলো একদিকে যেমন গোয়েন্দা কাহিনি নিয়ে পাঠকের আগ্রহের খোরাক জোগাবে, তেমনি অনেক জিজ্ঞাসার জবাব মিলবে। আপনি গোয়েন্দা কাহিনির প্রেমিক হলে বইটি আপনার সংগ্রহে রাখার মতো চমৎকার একটি বই হবে। ধন্যবাদ।

প্রশ্ন

available ache?

উত্তর

জি, এ্যাভেইলেবল রয়েছে অর্ডার করতে পারেন।

প্রশ্ন

boi ta kemon/concept kemon/ boi ta ki poray bhalo lagbe ?

উত্তর

প্রিয় গ্রাহক, এই বইয়ের গল্পগুলো একদিকে যেমন গোয়েন্দা কাহিনি নিয়ে পাঠকের আগ্রহের খোরাক জোগাবে, তেমনি অনেক জিজ্ঞাসার জবাব মিলবে। আপনি গোয়েন্দা কাহিনির প্রেমিক হলে বইটি আপনার সংগ্রহে রাখার মতো চমৎকার একটি বই হবে। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)