

Buy শার্লক হোমস সমগ্র ০১ Online in Bangladesh
লেখক: স্যার আর্থার কোনান ডয়েল
- Author: স্যার আর্থার কোনান ডয়েল
- Publisher: বিবলিওফাইল প্রকাশনী
- Isbn: 9789843483058
- Number Of Pages: 496
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
উইলিয়াম শার্লক স্কট হোমস—ঠিকানা ২২১বি, বেকার স্ট্রিট, লন্ডন। জন্ম ১৮৫৪ সালে। বাবা সিগার হোমস, মা ভায়োলেট শেরিনফোর্ড। হোমসের দাদি ছিলেন ফরাসি শিল্পী ভারনেটেজ গেন। ছাপার অক্ষরে শার্লক হোমসের প্রথম আবির্ভাব ১৮৮৭ সালে। আবির্ভাবে দৃষ্টি কাড়তে না পারলেও পরে ঠিকই তুমুল জনপ্রিয় হয়ে ওঠে, পাল্টে দেয় রহস্য-সাহিত্যের ধারা। হোমস ছয় ফুট তিন ইঞ্চি লম্বা, চৌকো মুখ, সংগীত ও ভায়োলিনে আসক্ত। অবসরে ভায়োলিন বাজাতে পছন্দ করে। প্রখর পর্যবেক্ষণ ও বিশ্লেষণশক্তির অধিকারী, ছদ্মবেশ নিতে জুড়ি নেই। জন্ম দিয়েছে অনুমানবিজ্ঞান—অর্থাৎ সায়েন্স অভ ডিডাকশনের। অপরাধের তদন্তে বৈজ্ঞানিক পদ্ধতির ছোঁয়া লাগে হোমসেরই কল্যাণে। হাত-পায়ের ছাপ নিতে প্লাস্টার অভ প্যারিসের ব্যবহার, জমাট রক্তের পরীক্ষা, টাইপরাইটিঙের বৈশিষ্ট্য পরীক্ষা, অপরাধীকে অনুসরণে কুকুর ব্যবহার—এসবই প্রথম দেখা যায় হোমসের গল্পে। পরে একসময় বিভিন্ন দেশের পুলিশ বিভাগ এসব পদ্ধতি গ্রহণ করতে বাধ্য হয়েছে। অপরাধী শনাক্তকরণে হোমসের অবদান মাথায় রেখে, ২০০২ সালে, লন্ডনের রয়্যাল সোসাইটি অভ কেমিস্ট্রি শুধু হোমসের ফরেনসিক বিদ্যার ওপর গবেষণা করে ফেলোশিপ নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। পৃথিবীতে কোনো কল্পিত চরিত্রের ওপর এমন বৈজ্ঞানিক গবেষণার সুযোগ এই প্রথম। আজ প্রায় দেড়শো বছর পরও হোমসকে নিয়ে তুঙ্গস্পর্শী উন্মাদনা। সেই উন্মাদনার ছোঁয়া বাংলাদেশি পাঠককে দিতে শার্লকের সবগুলো গল্প ও উপন্যাসের অনুবাদ তিন খণ্ডে প্রকাশের উদ্যোগ নিয়েছে বিবলিওফাইল প্রকাশনী। পাঠকের সুবিধার্থে এ অনুবাদে যোগ করা হয়েছে টীকা, এবং বেশ কিছু ইলাস্ট্রেশন।
রিভিউ ও রেটিং (Review & Rating)
পুনরায় রিস্টক করুন।

অসম্ভব সুন্দর এক কাহিনী। তুখোর মস্তিষ্কের এক ব্যক্তি, যে হল শার্লক হোমস।এজন্যই তো বিশ্বজুড়ে শার্লক হোমস বিখ্যাত।
আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে বইটা হাতে পেলাম ভিতরের অংশ এবং বাইরের মোলাট খুবই ভালো কোন সমস্যা পাওয়া যায়নি দেখা যাক বইটি পড়ে আশা করি ভালো লাগবে ধন্যবাদ রকমারিকে।




আমার পরা সবচেয়ে ভাল বই
page quality is good,same as picture.. totally recommended


প্রশ্ন ও উত্তর (Q/A)
পেজের মান কিরকম কোয়ালিটি, এমনি সাধারণ নাকি প্রিমিয়াম কোয়ালিটি হবে
প্রিয় গ্রাহক, বইটি সাদা অফসেট পৃষ্ঠার প্রিমিয়াম কোয়ালিটির হবে। ধন্যবাদ।
page koto??
প্রিয় গ্রাহক, বইটি পৃষ্ঠার সংখ্যা ৪৯৬। ধন্যবাদ।
শার্লক হোমস সমগ্র-০১ ও ০২ এ কি সব গল্প আছে নাকি আরো সমগ্র আছে?
প্রিয় গ্রাহক, সর্বমোট ৪টি খন্ড আছে। ৪টি খন্ডে আপনি সবগুলো গল্প পাবেন। ধন্যবাদ।
56 ta short story ar 4 ta novel ki ache ei book ta te?
প্রিয় গ্রাহক, এই বইতে ২টি উপন্যাস ও ১২টি ছোট গল্প আছে। বাকি গুলো পরবর্তী ৩টি খন্ডে ভাগ করা আছে।






















