শার্লক হোমস্‌ রচনাসমগ্র
বই কালেকশন

Buy শার্লক হোমস্‌ রচনাসমগ্র Online in Bangladesh

লেখক: স্যার আর্থার কোনান ডয়েল

4.18
(48 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: স্যার আর্থার কোনান ডয়েল
  • Publisher: সালাউদ্দিন বইঘর
  • Isbn: 98447012755
  • Number Of Pages: 719
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 299৳ 40025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"শার্লক হোমস্‌ রচনাসমগ্র"বইটির ভূমিকা: ১৮৫৯ সালে শার্লক হােমস্ এর স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল এডিনবরায় জন্মগ্রহণ করেন। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৮৭৬ সালে ডাঃ জোশেফ বেল এর সাথে তার যােগাযােগ হয়। সুদক্ষ শল্য চিকিৎসক এই লােকটির রােগ নির্ণয়ের ক্ষমতা ছিল প্রখর। সামান্য লক্ষণ দেখেই তিনি সবার জীবন ও জীবিকার ইতিহাস বলতে পারতেন। পরবর্তী সময়ে তিনি ডাক্তারি পাশ করে ব্রিটিশ সামরিক বিভাগে একজন ডাক্তার হিসাবে যােগদান করেন। তিনি অনেকদিন ভারতবর্ষে ছিলেন। তাঁর প্রথম এবং শ্রেষ্ঠ উপন্যাস ‘এ স্টাডি ইন স্কারলেট’ প্রকাশের মাধ্যমে তাঁর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। তাঁর রচিত উপন্যাসের উৎস মূলত ভারতবর্ষে। এ থেকেই সাহিত্য জগতে এলেন তিনি। তারপর থেকে শার্লক হােমসকে নিয়ে প্রকাশিত। হতে থাকে একের পর এক রচনা। কাজেই তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। এক সময় সাহিত্য জগতে গােয়েন্দা গল্প কাহিনীর স্থান ছিল না বললেই চলে। কিন্তু স্যার। আর্থার কোনান ডয়েল সাহিত্য জগতে এসে গােয়েন্দা গল্প কাহিনী লেখালেখির ফলে গােয়েন্দা গল্প উপন্যাসের কদর বেড়ে যায়। এই গল্প কাহিনী লিখতে লিখতে ক্লান্ত হয়ে আবার এক সময় তিনি শার্লক হােমস্-কে মেরে ফেলেন এবং তিনি ছিটকে পড়ার উপক্রম হয়। কিন্তু তাঁর অসংখ্য পাঠক-পাঠিকাগণ তাঁকে গােয়েন্দা গল্প কাহিনী লেখা থেকে ছিটকে পড়তে দেয়নি। কাজেই তিনি আবার মৃত শার্লক হােমস্-কে বাঁচিয়ে তুলে পুনরায় লিখতে শুরু করেন। শার্লক হােমস্-এর স্রষ্টা আর্থার কোনান ডয়েলের চেয়েও আজ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে শার্লক হােমস্। কাজেই অনেক সময় পাঠক-পাঠিকাগণ শার্লক হােমসকে সত্যিকারের লেখক হিসেবে মনে করেন। বিশ্বের অসংখ্যা ভাষায় এই শার্লক হােমস্ রূপান্তরিত হওয়ার পরে বর্তমানে বাংলা ভাষাতেও শার্লক হােমস্ ছড়িয়ে পড়ে। স্যার আর্থার কোনান ডয়েলের অনেকগুলাে রচনার অনুবাদ গ্রন্থ বাজারে পাওয়া যায়। কিন্তু শার্লক হােমস্-কে নিয়ে লেখা সবগুলাে রচনা একত্রে নেই বলে, সেই অভাব পূরণ করার জন্যেই আমাদের এই পরিশ্রম। আমাদের প্রকাশিত শার্লক হােমস্ রচনাসমগ্রটি ভিন্ন মাত্রায় আকর্ষণীয় করে তােলার জন্যে পর্যায়ক্রমে আকর্ষণীয় দিকটি তুলে ধরার চেষ্টা করেছি। যেমন আমরা ধারাবাহিকভাবে উপন্যাস, অ্যাডভেঞ্চার্স অব শার্লক হােমস্, কেস বুক অব শার্লক হােমস, মেমােয়্যার্স অব শার্লক হােমস, হিজ লাস্ট বাও, রিটার্ন অব শার্লক হােমস্, শার্লক হােমস্-এর ডায়েরী ইত্যাদি সাজিয়ে-গুছিয়ে বর্ণনা করেছি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.18
(48 টি কাস্টমার রিভিউ)
5
70%
4
25%
3
5%
2
0%
1
0%
880****358
880****358 ভেরিফাইড
05 May 2026

আলহামদুলিল্লাহ পেয়ে গেছি হাতে, এখন পড়া বাকি। বইটা বেশ মোটা ৭০০+ পেজ সেজন্য হয়তো পেজের কোয়ালিটি একটু low আর পুরুত্ব কম। দেখা যাক কেমন লাগে পড়ে😊😊

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Nusrat Fatema
Nusrat Fatema ভেরিফাইড
15 Jun 2025

শার্লক হোমস এর রচনাসমগ্র সংগ্রহ করতে পেরে আমার বেশ ভালো লাগছে। দামের তুলনায় পৃষ্ঠাগুলো ভালো মানের ছিল। সবমিলিয়ে অনেক ভালো বই।

Md. Rasin Hasan Shad
Md. Rasin Hasan Shad ভেরিফাইড
04 Apr 2025

অসাধারন একটি বই । একের ভিতর সব । RECOMMENDED 💚

Antarah Shayerah
Antarah Shayerah ভেরিফাইড
24 Nov 2024

থ্রিলার পছন্দকারীর সর্বপ্রথম তালিকায় থাকার মতো একটা বই। যেখানে সবগুলো উপন্যাস বা গল্প পাওয়া যাবে।

Hasikur Rahman
Hasikur Rahman ভেরিফাইড
08 Oct 2024

শার্লক হোমস এর অন্যান্য বইগুলোয় খন্ড খন্ড ভাবে কয়েকটা গল্প নিয়ে একটা বই বানানো হয়, কিন্তুু এটায় সব গল্প একবারে দেওয়া। পুরো শার্লক হোমস সিরিজ। আর দামও খন্ড খন্ড বইগুলোর চাইতে অনেক কম । দাম অনুযায়ী কাগজের মান ভালোই আছে। 👍👍

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি কবে আনা হবে?

উত্তর

এই মুহুর্তে বলা যাচ্ছে না। আপনি Back order অপশন এ ক্লিক করে রাখতে পারেন , পরবর্তিতে বইটি আবার পুনঃমুদ্রিত হলে আপনাকে জানানো হবে।

প্রশ্ন

বইটি কি এখন পাওয়া যাবে?

উত্তর

জি, বইটি পাওয়া যাবে।

প্রশ্ন

পেজ কয়টা?

উত্তর

জি, এই বইটির মোট ৭১৯ পৃষ্ঠা

প্রশ্ন

এই বইয়ে কি শার্লক হোমসের সব গল্প আছে?

উত্তর

জি, শার্লক হােমস্-কে নিয়ে লেখা সবগুলাে রচনা একত্রে এই বইয়ে পাওয়া যাবে।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)