

Buy সাইমুম সিরিজ ৬৩ : লেক ট্যাঙ্গানিকার তীরে Online in Bangladesh
লেখক: আবুল আসাদ
- Author: আবুল আসাদ
- Publisher: বাংলা সাহিত্য পরিষদ
- Isbn: 9847027400737
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
গুম হলো আহমদ মুসা। কিন্তু কেন, কীভাবে?... দারুস সালাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবার চোখ ফাঁকি দিয়ে আহমদ মুসাকে একটা কফিনে তোলা হলো বিক্রি করে দেয়ার জন্যে । ভাগ্য তাকে কোথায় নিয়ে গেল?... জীবিত ফিরতে পারবে কি আহমদ মুসা?... অসওয়াল্ড আলফ্রেড বলল এরিক আমাজনকে লক্ষ করে, 'আহমদ মুসা খুবই মূল্যবান বন্দি...।' সুলতান মাকাও-এর একমাত্র জীবিত পুরুষ বংশধর মাকা ইয়াও কি শেষ পর্যন্ত বাঁচতে পেরে ছিল সন্ত্রাসীদের হাত থেকে?... ..স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ও ভোটার লিস্ট করার সময় জোর করে অথবা না জানিয়ে মুসলমান ও স্থানীয় ধর্মাবলম্বীদেরকে কীভাবে খ্রিস্টান বানানো হচ্ছে তার ভয়ংকর কাহিনী উঠে এসেছে বইটিতে। .... আছে দেশের সেরা ছাত্র আবিউলা আমাদির গুম হওয়ার ঘটনা ।... গল্পের পর গল্প, ঘটনার ঘনঘটা। অনেক কাহিনী নিয়ে হাজির হলো 'লেক ট্যাঙ্গানিকার তীরে' ।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ভালো লেগেছে
২০২১ সালের কথা আমি সাইমুম সিরিজ শুরু করি। অপারেশন তেলঅবিব থেকে এখন পর্যন্ত ৩০-৪০ টা বই পড়েছি। রাইটার এর উদ্দেশ্য অনেক ভালো। তরুণ প্রজন্ম কে ইসলামী ইতিহাস জানানো। বাট বই টা পড়লে বুঝবেন উনার চিন্তা ভাবনা এবং উপস্থাপনায় কিছু বাজে বিষয় আছে। ১। প্রথমত একটা কমন সিনারিও হলো ইসলামী বই হলেও আহমদ মুসা (মূল চরিত্র), এবং তার সহযোদ্ধাদের (উপন্যাস অনুযায়ী বদলায় ) সাথে অন্য ধর্মের মেয়েদের একটা সম্পর্ক হয়, যেটাকে ইনিয়ে বিনিয়ে ইসলামী কায়দায় দেখানো হয়। এবং শেষ পর্যন্ত এই পদ্ধতি তে মেয়েরা ইসলামের পথে আসে। ২। এই সিরিজে কয়েক টা উপন্যাসে আহমদ মুসা কে 'মসিহ ' হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যেটার মাধ্যমে টার ক্যারেক্টার টাকে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল করার চেষ্টা করা হয়েছে। ৩। তার চিন্তা ভাবনার একটা দিক হল তার মতে মুসলিমরা কখনো ভুল করতে পারে না। অনেকটা রেসিয়াল সুপ্রিমেসিস্ট দের মতো চিন্তা ভাবনা। আমার মতে এক মাত্র রাসূলুল্লাহ (সা:) ছাড়া সবাই ভুল করতে পারে। ৪। রাইটার pseudo- science এবং pseudohistory তে ব্যাপক বিশ্বাসী। প্রোপাগান্ডা প্রচার পর্যন্ত করেন। ৫। বই এর মূল চরিত্র আহমদ মুসা। তাকে এতো বেশি বড়ো করে দেখানো হয়েছে তার উদাহরণ হিসেবে বলি, পৃথিবীর সব মানুষের বুদ্ধিমত্তা আহমদ মুসার চেয়ে নগন্য। কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, antagonist এর পারসপেক্টিভ নেই, যেখানেই বিপদ আহমদ মুসা ছাড়া কেউ সেটা সমাধান করতে পারে না। ৬। খুব সহজেই রাইটার পৃথিবীর বড় বড় সব শক্তি কে নাস্তানাবুদ করেছেন। আর পদ্ধতি গুলো এতো অবাস্তব আর শিশুসুলভ পদ্ধতি কী আর বলবো। একটা বই লিখার ক্ষেত্রে তেমন কোনো গবেষণা ও করেন নি। কয়েকটা ইসলামী ইতিহাস পরেছেন কেবল। যুদ্ধ পদ্ধতি, espionage, স্পেশাল অপারেশন, ফায়ার আর্মস এগুলো সম্পর্কে জাস্ট জেনারেল ধারণা নিয়ে বই লিখেছেন। তিনি অনেকের এ পছদের রাইটার।আপনারাও হয়তো লক্ষ্য করেছেন বিষয়টা। আমি আগেও বলেছি বই এর কনসেপ্ট টা ভালো বাট বই গুলো লেখার ক্ষেত্রে রাইটার "quantity over quality" তে মনোযোগ দিয়েছেন।

পড়ে দেখলাম। ওই একই প্যাটার্নে লেখা। লেখার মধ্যে কোন নতুনত্ব পেলাম না। কিছুটা ভিন্নতা আশা করছিলাম।

onk valo boi....
wonderful book.
প্রশ্ন ও উত্তর (Q/A)
আসসালামু আলাইকুম, স্যার ৬৪ নং বলিউম কবে আসবে?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ।
e-book available?
Dear Customer, Sorry, the e-book version of the book is not out yet. Thanks for your question.
আসসালামু আলাইকুম, স্যার ৬৪ নং বলিউম কবে আসবে?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ।
e-book available?
Dear Customer, Sorry, the e-book version of the book is not out yet. Thanks for your question.






















