

Buy রঙিন মখমল দিন Online in Bangladesh
লেখক: শরীফ মুহাম্মদ
- Author: শরীফ মুহাম্মদ
- Publisher: নবপ্রকাশ
- Isbn: 9789849265535
- Number Of Pages: 143
- Language: বাংলা
- Edition: ৬ষ্ঠ প্রকাশ, ২০২৬
পণ্য সারসংক্ষেপ (Summary)
বই সম্পর্কেঅনন্য গদ্যশৈলীর জাদুকর শরীফ মুহাম্মদ লিখেছেন তাঁর মখমল রঙিন শৈশবের আত্মজীবন। স্মৃতি হাতড়ে তুলে এনেছেন ফেলে আসা জীবনের হাসি-কান্না, প্রেম-বিরহ, স্বপ্ন-উৎকণ্ঠা। দরদে তড়পানো এক ঘোরলাগা গদ্যে বয়ান করেছেন সব, দুরন্ত শৈশবের সকল কিছু। ব্যক্তিত্বের আড়ালে ঘুমিয়ে থাকা এক শিশু খলবলিয়ে কথা বলেছে স্মৃতির বারান্দায় দাঁড়িয়ে।অতীতের রেহালে স্মৃতি সাজিয়ে একে একে বলে গেছেন তাঁর মায়ার শহর ময়মনসিংহের রোদেলা সকাল, ঘুরন্ত শহরের অলি-গলি, প্রথম পাঠ, পড়ালেখার জন্য ঢাকায়, মায়ের বিরহে আত্মরোদন, টুকরো প্রেম, কিংবদন্তির সাক্ষাৎ এবং আলো হাতে ভবিষ্যতের স্বপ্নে বিভোর এক সদ্যকিশোরের জীবনযাপন।এ যেন কিছুটা আত্মজীবন, অনেকটা শৈশব...!শরীফ মুহাম্মদ-এর মখমলরঙা শৈশবে আপনাকে স্বাগতম!
রিভিউ ও রেটিং (Review & Rating)
আলহামদুলিল্লাহ। চমৎকার জীবনচরিত।ছোট ছোট বাক্য বড় বড় অনুভূতির মিশেল।যতো পড়েছি শুধু মুগ্ধই হয়েছি।শৈশবের প্রতি সবারই একটা ভলো লাগা কাজ করে। বিশেষ করে গ্রামে বেড়ে উঠা সকলের।আত্মচরিত এমনিতেও ভালো লাগে।আর যখন তা হবে এমন মিষ্টি কোন শৈশবের তখন তো সোনায় সোহাগা।অতুলনীয়। লেখক হজরতের সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে — শব্দব্যবহারে তিনি যেন ম্যাজিক জানেন।খুব ছোট কিছু শব্দে অনেক কিছু ফুটিয়ে তুলতে পারেন। বইটি পড়ে যারপরনাই ভালো লেগেছে। শৈশব পেরিয়ে আসা সকল বয়সীদের জন্যই অবশ্যপাঠ্য।সংগ্রামের বছর জন্ম নেয়া একজন মানুষের এতো বছর পরে এসে সেই ছোটবেলার স্মৃতিগুলো এতো ঝলঝলা কীভাবে ইয়াদ থাকে একদম সবিস্তারে এটা সত্যিই অভাবনীয়। সত্যিই মুগ্ধকর।























