

Buy রাসূলে আরাবি সা. Online in Bangladesh
লেখক: আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
- Author: আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
- Publisher: সন্দীপন প্রকাশন লিমিটেড
- Number Of Pages: 368
- Language: বাংলা
- Edition: 2nd Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
নবিজি ﷺ-এর জীবনী অত্যন্ত মহান ও মর্যাদাপূর্ণ একটি বিষয়। নবি ও রাসূল হিসেবে মুহাম্মাদ ﷺ-এর আগমন এবং ইসলামের উত্থান সম্পর্কে বিস্তারিত জানা যায় তাঁর সীরাত থেকে। অসহনীয় কষ্টের পর আল্লাহ কীভাবে সাফল্য দেন, তা উপলব্ধি করা যায় নবি ও সাহাবিদের জীবনী থেকে। অন্য যে কারও জীবনীর চেয়ে নবিজীবন অধ্যয়নে শিক্ষা লাভ করা যায় অনেক অনেক বেশি।আল্লাহ তাআলা কীভাবে তাঁর নবিকে প্রস্তুত করলেন, মানুষের অন্তরে কীভাবে প্রোথিত করলেন তাঁর কিতাবের শিক্ষা, অনেক শক্তিশালী ও বিশাল বিশাল শত্রুদলের বিরুদ্ধে ছোট্ট একটি দলকে কেমন করে বিজয় দান করলেন, চারদিকে মিথ্যে আর পাপ-পঙ্কিলতার সয়লাবের মাঝে ইসলামের সত্য ও সৌন্দর্যকে কীভাবে সমুন্নত করলেন—এসবের মাঝে নিহিত রয়েছে বহু প্রজ্ঞা।নবি ﷺ-এর জীবনী পড়ে মুসলিমরা তাদের দ্বীনকে গভীরভাবে বুঝতে শেখে। তাই নবিজির জীবদ্দশা থেকে নিয়ে এখন পর্যন্ত আলিমগণ নবিজীবন-সংক্রান্ত তথ্যের বিশুদ্ধতার ব্যাপারে খুবই সাবধানী।কিন্তু অনেকেই নবিজীবন নিয়ে কাজ করতে গিয়ে এতে মনগড়া, অবান্তর আলোচনা প্রবেশ করিয়েছে। ফলে দিনশেষে দেখা যায়, ইসলামের নবির জীবনীতে অনেক তথ্য স্বয়ং ইসলামের শিক্ষারই বিপরীত।‘রাসূলে আরাবী’ বইটি বিশুদ্ধ উৎসের ভিত্তিতে লেখা রাসূলুল্লাহ ﷺ-এর জীবনী। এই বইটি লিখতে লেখক সাহায্য নিয়েছেন কুরআন, বিশুদ্ধ তাফসীর, বিশুদ্ধ হাদীস এবং অন্যান্য বিশুদ্ধ সীরাহ-গ্রন্থের মতো বিশুদ্ধ উৎসের।
রিভিউ ও রেটিং (Review & Rating)

ডক্টর খন্দকার মোক্তার স্যারের পরামর্শে বই টা নিলাম, বিশুদ্ধ সোর্স থেকে জানা যাবে তাই, তবে সিরাতের মধ্যে দেখি একটা পর্যায়ে লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আত্মহত্যা করতে চাইছেন( নবুয়তি জিন্দেগীর শুরুতে )। এটা নিয়ে আর ঘেটে দেখিনি। পড়তে চাইলে অনেক সুন্দর বই। পড়তে পারেন। অনেক কম্প্যাক্ট আর ভালো।

ভালো বই। আমার ভালো লেগেছে।
কি বললে আপনারা বইটা কিনবেন বলেন তো? কোন কিছু না ভেবে চুপচাপ কিনে নিন অনেক কিছু জানার আছে।
অসাধারণ সিরাতগ্রন্থ। বলা যায় একটি আন্ডাররেটেড সীরাতগ্রন্থ। আর রকমারিতে সার্ভিস অসাধারণ ছিল।আমি মোট ৫ টি রাসূলে আরাবী বই অর্ডার করেছিলাম, একটির মধ্যে সমস্যা থাকায় রকমারিকে জানানো হলে তারা খুব গুরুত্বের সাথে আমলে নিয়ে ফ্রীতে একটি ফ্রেশ নতুন বই পাঠিয়ে দেয়।এতে আমি খুব আনন্দিত হয়েছি।আশাকরি, রকমারি এভাবে সার্ভিসের মান ধরে রাখবে।আল্লাহ তায়া’লা সংশ্লিষ্ট সকলকে উত্তম বিনিময় দান করুন।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই সিরাতটা কি হার্ডকভার
জি, বইটি পেপারব্যাক ।
এই সিরাতটা কি হার্ডকভার
জি, বইটি পেপারব্যাক ।












![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/350872a51_215483.jpg)










