

Buy কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ Online in Bangladesh
লেখক: আরিফ আজাদ
- Author: আরিফ আজাদ
- Publisher: সত্যায়ন প্রকাশন
- Number Of Pages: 184
- Language: বাংলা
- Edition: 1st Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
একটা গ্রন্থ গোটা একটা সভ্যতাকে বদলে দিয়েছে— এমন ঘটনা দুনিয়ায় আর একটাও নেই। কী আছে সেই কুরআনে যার স্পর্শে এলে মানুষেরা পাগলপারা হয়ে যায়? কী তার শক্তি যা আমূল বদলে দেয় মানুষের চিন্তাধারা, জীবনপদ্ধতিকে? কী আশ্চর্য তার ক্ষমতা যা শুনবার জন্যে চরম শত্রুরাও রাতের অন্ধকারে কান পেতে রাখতো?জীবনের যে উদ্দেশ্য আর রহস্যের সন্ধানে একদা হেরা গুহায় দিন কেটেছিলো নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই উদ্দেশ্যের স্বরূপ উপস্থাপনা এই কুরআন। আগাগোড়া পাপে জর্জরিত একটা সভ্যতা এই কুরআনের সংস্পর্শে হয়ে উঠেছে অজেয়, অপ্রতিরোধ্য। ব্যক্তিক, সামাজিক এবং রাষ্ট্রীয়— সবখানে এই কুরআন ছিলো নিউক্লিয়াসের ভূমিকায়। অন্ধকারে ডুবে থাকা একটা সমাজকে এই কুরআন বানিয়েছে আলোর উৎস। পৃথিবীর প্রান্তে প্রান্তে, দিগন্ত থেকে দিগন্তে ছড়িয়ে গেছে এই আলোর ঝলকানি।কুরআনের সাথে আমাদের জীবনের সম্পর্কটা সু-প্রাচীন। অবতীর্ণের প্রথম দিন থেকে কুরআন মানবজীবনে যতোখানি প্রাসঙ্গিক ছিলো, পৃথিবীর শেষ দিনটাতেও তা ততোখানিই প্রাসঙ্গিক থাকবে। মানবজীবনের সকল অনুষঙ্গ নিয়ে কুরআন কথা বলে, পথ দেখায়।কিন্তু, যে কুরআন একদা বদলে দিয়েছে পৃথিবীর গতিপথ, সেই কুরআন আজ কী নিদারুন অযত্নে পড়ে থাকে আমাদের শেলফের কোণায়। তার গায়ে ধুলোয় জমাট আস্তরন। যে কুরআন পাহাড়ে অবতীর্ণ হলে পাহাড় ধ্বসে যেতো, সেই কুরআন নিয়ে আজ আমাদের কী অবর্ণনীয় অবহেলা। আজ জীবনে আমরা সবকিছুকে স্থান দিয়েছি, সময় বের করেছি ছোট-বড় সমস্ত অনুষঙ্গের জন্যে, কিন্তু জীবনের জন্য যে কুরআনের আগমন, তার জন্যে আমাদের কোন ‘সময়’ নেই।কুরআনের পরতে পরতে ছড়িয়ে আছে মণি-মুক্তো। সেই মণি-মুক্তোর আকর থেকে কীভাবে আমরা তুলে আনবো প্রয়োজনীয় রসদ, কীভাবে ভাবনায় আনবো সমৃদ্ধি, চিন্তায় প্রখরতা এবং উপলব্ধিকে কীভাবে করে তুলবো মসৃণ আর জীবনোপোযোগি তার খানিকটা আভাস হাজির করার চেষ্টা করা হয়েছে ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ বইতে, আলহামদুলিল্লাহ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি বই। যদিও বইটি আমার পুরো পড়া হয়নি। তারপরেও যা পড়েছি তা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আমি মনে করি আপনাদেরকেও অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আরিফ আজাদের বই মানেই আপনার ভাবনার জগতে নতুনত্ব আনবে ইনশাআল্লাহ।

এই বইটা শুধু পড়ার জন্য নয়, বরং হৃদয়ে ধারণ করার মতো। লেখক আরিফ আজাদ খুব সহজ ভাষায় কুরআনের আয়াত থেকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে এনেছেন। প্রতিটি অধ্যায় আমাকে চিন্তা করতে বাধ্য করেছে—আমার জীবন কোথায় যাচ্ছে, আর কীভাবে আল্লাহর পথে ফিরে আসা যায়। যারা বাস্তব জীবনে কুরআনের শিক্ষা প্রয়োগ করতে চান, তাদের জন্য এটা অবশ্যই পড়ার মতো একটি বই।


#review_s প্রাককথন: আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাদের মাঝে হেদায়েত স্বরুপ আল কুরআন প্রেরণ করছেন। কেউ কুরআন অনুধাবন করে উপলব্ধি করেছেন, কেউ অনুধাবন করতে গিয়ে মোজেজা বুঝতে অক্ষম হয়েছেন, আবার কেউবা তাঁকে ছুঁয়েও দেখেনি! লেখক 'আরিফ আজাদ' তাঁকে অনুধাবন করেছেন এবং আত্মতৃপ্তি পেয়েছেন৷ নিজেকে নানান দিকে পরিচিতি দিতে পেরেছেন। তাই নিজের মতো অন্যদেরকেও অনুপ্রাণিত করার জন্য পরিকল্পনা এঁটেছেন। তিনি কুরআন পাঠের মাধ্যমে যতটুকু আত্মস্থ করতে পেরেছেন ঠিক ততটুকু চিন্তা ধরা ও জ্ঞানের আলোকে রচনা করেছেন "কুরআন থেকে নিয়ে জীবনের পাঠ" বইটি। কাদের জন্য বইটি? অনেকেই আছেন কুরআনকে উপলব্ধি করতে পারছেন না। ভাবছেন কুরআন সুধু তিলওয়াতের মধ্যেই সীমাবদ্ধ! সাওয়াব পাওয়ার জন্য সুধু তিলওয়াত করে যাওয়া। যার থেকে শেখার কিছু নেই। এমনকি বাস্তবিক প্রয়োগও নেই। তাদের ভুলভ্রান্তি ভাংতে বইটি সহযোগিতা করবে। সুধু তাই নয়, যারা কুরআন নিয়মিত অধ্যায়ন করছেন না, তাদের জন্যও বইটি কুরআনকে আরও বেশি অনুপ্রাণিত করবে৷ বইয়ের বিষয়বস্তু কি? বইটির নাম দেখেই বুঝা যাচ্ছে অবশ্যই বইটি কুরআনের সাথে সম্পর্কিত। লেখক নিজে কুরআন পাঠ করে যতটুকু আত্মতৃপ্তি পেয়েছেন সবটুকুই এখানে ঢেলে দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে এখানে মূসা ও হারুন আলাইহিসসালাম ও তাদের কওমের ঘটনা মোটাদাগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও দাউদ ও নূহ আলাইহিসসালাম এর ঘটনাও এখানে এসেছে, পাশাপাশি এগুলোর মাঝে কিছু অনুপ্রেরণার গল্পও বিদ্যামান ছিল। বক্তিগত মতামত: বইটি পড়ব পড়ব করে রিডিং লিস্টে কাছাকাছি আনতে পারছিলাম না। অবশেষে বইটি হাতে নিয়ে দ্রুততমই শেষ করে ফেললাম। কুরআন কে যতটুকু উপলব্ধি করতাম বইটি পড়ার মাধ্যমে তাঁর থেকে আরও বেশি উপলব্ধি করেছি। পড়ার সময় মনে হয়েছিল বইটি হাত থেকে না রাখি, অর্থাৎ একটানা শেষ করে ফেলি। বিশেষ করে নবীদের ঘটনাগুলো আমার মনের মধ্যে গেঁথে গেছে। তাদের ত্যাগ, ধৈর্য, মায়া, মোহ, ইমান সবকিছুই আমাকে এক নতুনভাবে চিন্তার খোরাক জাগিয়ে তুলছে। শেষ কথন: কুরআন চর্চা এক প্রকার ভুলেই গেছি। কুরআন পাঠের কথা মনে হলে চেহারায় যেন ভেসে ওঠে এক প্রকার বিরক্তির ছাপ। কুরআনের মোজেজার কথা বেমালুম ভুলেই গেছি। হতে পারে কেউ অনুধাবনে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। তাদের আত্মতৃপ্তির জন্য কিছুটা হলেও সহায়ক হবে বইটি। লেখককে ধন্যবাদ জানাই এমন একটি হৃদয়বতী বই প্রকাশ করার জন্য। বইটি সকলে সংগ্রহ করতে পারেন। . . বই: কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ লেখক: আরিফ আজাদ পৃষ্ঠা সংখ্যা: ১৮৪ প্রকাশনায়: সত্যায়ন প্রকাশন . Date: 28 JUN 2025 Writer: Md Shahariar

পৃথিবীতে মানুষ হতাশা আর বিষন্নতায় ভুগছে দিন দিন সেই সকল মানুষকে অনুপ্রেরণা দিতে আল্লাহ মুসা নবীর ঘটনা এত সুন্দর ভাবে কুরআনে তুলে ধরেছেন সেটা লেখক আরিফ আজাদের বই "কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ"বইটি না পড়লে বুঝতে পারতাম না।

কুরআন কীভাবে আমাদের জীবনের কথা বলে, কীভাবে আমাদের জীবনে কুরআন হয়ে উঠতে পারে আলোর দিশা, কুরআনের আয়াতগুলো থেকে কীভাবে আমরা আহরণ করতে পারি মণি-মুক্তো, কীভাবে কুরআন আমাদের চিন্তার জগতে আনতে পারে নতুন মাত্রা— পাঠক পরিচিত হবে সেরকম একটা ধারার সাথে। উঁহু, গতানুগতিক গদ্য বা খটমটে প্রবন্ধ নয়, প্রতিটা অধ্যায়ে পাঠক দেখতে পাবে তার জীবনের প্রতিচ্ছবি, জীবন থেকে নেওয়া ঘটনা অথবা চারপাশের চিরচেনা জগতের সাথে কুরআন কীভাবে ওতপ্রোতভাবে সম্পর্কিত। জীবনের গল্প পড়তে পড়তে পাঠক ঢুকে পড়বে কুরআনের ভাবনার জগতে, সেই জগত থেকে আলো ধার করে পাঠক আবার ফিরে আসবে জীবনের ধারায়— ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ বইটা সাজানো ঠিক এভাবেই, আলহামদুলিল্লাহ।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইয়ের সাথে তো গিফট পাওয়ার কথা ছিলো,,,পাবো কী? বুকমার্ক ও ক্যালেন্ডার
জি, দৈবচয়নে ১০০০ জন পাবেন আরিফ আজাদের অটোগ্রাফ! প্রি-অর্ডারকারী প্রথম ১০০০ জন পাবেন নিশ্চিত নোটবুক! এবং প্রি-অর্ডারকারী সবাই পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় বুকমার্ক!
Is it available ?
Yes, This book is available you can buy it.
পেইজগুলোতে কি রকমারির সাইন থাকবে???
জি, বইয়ের পৃষ্ঠাগুলোতে রকমারির কোন ওয়াটার মার্ক থাকবে না।
এই বইয়ের পি ডি এফ কি পাওয়া যাবে??
প্রিয় গ্রাহক, এই বইয়ের পিডিএফ ভার্সন এখনো বের হয়নি। ধন্যবাদ।























