

Buy পুতুলনাচের ইতিকথা Online in Bangladesh
লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়
- Author: মানিক বন্দ্যোপাধ্যায়
- Publisher: বিভাস
- Isbn: 9847034304749
- Number Of Pages: 175
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
"পুতুলনাচের ইতিকথা" বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া: পুতুলনাচের ইতিকথা সােজাসাপ্টা বাস্তব কাহিনির বর্ণনা। গ্রামীণ সমাজের ঘেরাটোপে আটকে-পড়া অসহায় মানুষই এখানে বিবেচ্য। সমাজের চিত্র আর বাস্তবতা উপস্থাপনের জন্যেই মানিক এখানে সাজিয়েছেন চরিত্রসমূহের প্রাসঙ্গিকতা ও বিস্তার। শশী ডাক্তারকে ঘিরেই আবর্তিত হয় গল্পের কাঠামাে। মূলত মানব-জীবনের এক মহাদলিল এই উপন্যাস। সমাজের সংস্কার, প্রেক্ষিত-প্রাসঙ্গিকতা, দায়িত্ববােধ আর বিভ্রমের বেড়াজালে থমকে থাকা যে জীবন, তারই বিশ্বস্ত রূপায়ণ পুতুলনাচের ইতিকথা। শশী চরিত্রের প্রতীকে প্রকাশ ঘটে সেই মহাসত্যের। মানুষের অর্জিত কীর্তিরাশির নিরর্থকতাও এ গ্রন্থের আরেকটি অনুষঙ্গ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সেরা বই
আমি এখনো বইটি পড়নি! তবে খুব শীগ্রই পড়ে ফেলবো। এখন বঙ্কিমচন্দ্রের চন্দ্র শেখর নিয়ে ব্যাস্ত আছি।


বইয়ের নামঃ পুতুলনাচের ইতিকথা লেখকের নামঃ মানিক বন্দ্যোপাধ্যায় রিভিউ দাতাঃ অরোরা তাহসিন তন্দ্রা ব্যক্তিগত রেটিংঃ ৯/১০ "খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেশ দিয়া হারু ঘোষ দাড়াইয়া ছিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করলেন।"- কি চমৎকার শুরু! যেই বইয়ের প্রথম লাইনই এতো অসাধারণ উপমা দিয়ে শুরু সেই বইয়ের প্রেমে না পড়ে উপায় থাকেনা আসলে। আমি লাইনটি পড়ার বেশ কিছুক্ষণ পর বুঝতে পারি যে এখানে বজ্রপাত হওয়া বুঝানো হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপমাগুলো এতো সুন্দর, এজন্যই তার লেখাগুলো অন্যরকম ভালো লাগে আমার। বইটির কাহিনি খুবই সাধারণ। গাওদিয়া গ্রামের মানুষের জীবনচিত্রই ফুটে উঠেছে এই লেখায়। গ্রামবাসীর সহজ সরল নতুনত্বহীন জীবনকে অত্যন্ত সাধারণ ভাবে ফুটিয়ে তোলার মধ্য দিয়েই বইটি অসাধারণ হয়ে আছে। বইয়ের মূল চরিত্র শশী, গ্রামের এক ডাক্তার। গ্রামে অল্পকিছু শিক্ষিত লোকের মধ্যে একজন সে। মূলত সেই এই গল্পের অধিকাংশ জুরে আছে। কিন্তু, গল্পের নায়ক ঠিক বলা যায় না তাকে। আসলে এই গল্পে আমি তেমন ভাবে কোনো নায়ক নায়িকা খুঁজে পাইনি। গল্পে ১৯ শতকের গ্রামের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। অধিকাংশ লোকের মধ্যকার কুসংস্কার ও অন্ধকারের প্রতি তাদের বিশ্বাসটাই বেশি চোখে পড়েছে আমার। সকলেই যেন একইভাবে চিন্তা করে, একই কুসংস্কারে বিশ্বাস করে। শিক্ষিত শশী এই ব্যপারগুলো বিশ্বাস না করলেও জোর গলায় প্রতিবাদ করতে পারে না। এধরণের একটি কাহিনি আমার মাথায় গেথে আছে, গ্রামের যাদব নামক এক বৃদ্ধকে সিদ্ধপুরুষ বলে বিশ্বাস করতো সকলে। যাদব নিজেই ব্যপারটি ছড়িয়েছেন, এবং সকলের শ্রদ্ধা- ভক্তি বেশ উপভোগও করতেন তিনি। শশী তাকে বিশ্বাস করতোনা বলে তার বিশ্বাস অর্জনে নানা ছল চাতুরির আশ্রয় নিয়েছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় নিজেকে অতি মহান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠায় তিনি বলে ফেলেন যে পরবর্তী রথের দিন তিনি মারা যাবেন। একথা ছড়িয়ে পরলে তিনি শেষ পর্যন্ত সেদিন আফিম খেয়ে আত্মহত্যা করেন। কুসংস্কার প্রতিষ্ঠিত করতে তাদের এতোটা প্রচেস্টা আমাকে সত্যিই অবাক করে। তারচেয়েও অবাক করে শশীর সব বুঝেও কাউকে কিছু না বলার বিষয়টা। কুসুমের প্রতি শশীর প্রেমটাও অনেক রহস্যময়। কুসুম তো অন্য একজনের বউ, এই প্রেম কি মানায়? এছাড়াও কুসুমের পাগলাটে চরিত্র, শশীর বাবা গোপালের স্বার্থপরতা, সেনদিদির বসন্ত রোগে আক্রান্ত হওয়া, মতি ও কুমুদের প্রেমকাহিনি, এসব ছোটো ছোটো কাহিনি গল্পে অন্য মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে আমার বইটিকে ক্লাসিক একটা বই বলেই মনে হয়েছে। খুবই সাধারণ বই কিন্তু মনে দাগ কেটে যায়। ভুলত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী।

⭐⭐⭐⭐⭐
khubb shundor 🌸
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা কি হার্ড কভার?
প্রিয় গ্রাহক, জি! এই বইটি হার্ডকভার। ধন্যবাদ।
এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা কতো?
প্রিয় গ্রাহক, বইটি সর্বমোট ১৭৫ পৃষ্ঠা। ধন্যবাদ।
এই উপন্যাসটির বিষয়বস্তু কি?
প্রিয় গ্রাহক, উপন্যাসটি গ্রামের পটভূমিতে শশী, শশীর পিতা, কুসুম-সহ অন্যান্য চরিত্রগুলোর মাঝে বিদ্যমান জটিল সামাজিক সম্পর্ক নিয়েই গড়ে উঠেছে উপন্যাসটির কাহিনী ও প্রেক্ষাপট। ক্ষয়িষ্ণু সমাজের প্রেম, বিরহ, দ্বেষ ও পারস্পরিক সহমর্মিতা কে উপজীব্য করে লেখা এই উপন্যাস বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ।
এটা কি হার্ড কভার?
প্রিয় গ্রাহক, জি! এই বইটি হার্ডকভার। ধন্যবাদ।























