পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ
বই কালেকশন

Buy পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ Online in Bangladesh

লেখক: আহমদ ছফা

4.42
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আহমদ ছফা
  • Publisher: হাওলাদার প্রকাশনী
  • Isbn: 9789848965986
  • Number Of Pages: 108
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 172৳ 20014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ গ্রন্থটিকে উপন্যাস হিসেবেই গ্রহণ করা হয়েছে। এখানে উপন্যাসের মতাে একটি কাহিনি রয়েছে, যার কেন্দ্রে রয়েছেন। স্বয়ং ঔপন্যাসিক আহমদ ছফা। রাজনৈতিক জীবন বা ব্যক্তি জীবনে আহমদ ছফা সমাজ প্রচলিত সফলতার মুখ কখনাে দেখেছেন তেমনটি আমাদের মনে হয়নি। কিন্তু এই উপন্যাসেই আমরা দেখি, সফলতা ও ব্যর্থতার যে দার্শনিক দিক আহমদ ছফা একান্ত ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন এবং লালনপালনও করতেন- তাকেই যেন প্রতীকী উপস্থাপনে তুলে ধরতে চেয়েছেন। তিনি নিজের উপন্যাসগুলাের ভিতর দিয়ে যে অখণ্ড দার্শনিক তত্ত্বকে আনতে চেয়েছেন সেই দর্শনের চূড়ান্ত প্রকাশ যেন পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ উপন্যাসে দেখিয়েছেন তাতে তিনি স্পষ্ট করেছেন যে, মানব সমাজের প্রতিনিধি হয়ে, বাংলাদেশের একজন সদস্য হিসেবে বাংলাদেশকেই তাঁর চিন্তা করতে হবে, মানুষ হিসেবেই তাকে নিজের কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে হবে এবং সতত মাথায় রাখতে হবে বাংলাদেশকে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.42
(5 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
0%
3
20%
2
0%
1
0%
Khalid Hasan™
Khalid Hasan™ ভেরিফাইড
08 Nov 2025

গাছপালা ফুল পাখি- এসব ছোটোবেলা থেকেই অনেক ভালো লাগে। শৈশব কৈশোর পার করেছি গাছপালা বেষ্টিত বাড়িতে, আশেপাশে জন্মাতো থোকায় থোকায় ফুল লতাপাতা আর নানান রকমের চারাগাছ। বারান্দায় বসে বসে নাম না জানা কত পাখির সাথে যে সখ্যতা গড়েছি তার ইয়ত্তা নেই। এখনো বারান্দায় রয়েছে বেশ কিছু চারাগাছ, সঙ্গী হিসেবে অতুলনীয়। কিন্তু "পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ" বইটা পড়ার পরে গাছপালা ফুল পাখিদেরকে যেন এক ভিন্ন দৃষ্টিতে দেখতে শিখলাম। "পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ" বইটাতে লেখক মানুষের সাথে প্রকৃতির এক আশ্চর্য সম্পর্কই রচনা করেছেন। বইটা পড়ার পর আশেপাশের প্রকৃতিকে নতুনভাবে দেখতে ও বুঝতে শিখলাম। সত্যি বলতে আগে এভাবে প্রকৃতিকে অনুভব করিনি, করতে পারিনি। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে এটা আমার পড়া প্রথম বই তাই খুব প্রিয়। এরকম আরেকটা খুব পছন্দের বই হলো আরণ্যক, যেটা পড়েছি এই বইটা পড়ার ঠিক পরপরই। লেখা: ১ মার্চ, ২০২১। ফেসবুক গ্রুপ।

Md. Juwel Rana
Md. Juwel Rana ভেরিফাইড
08 Jun 2024

◻️ পাঠ প্রতিক্রিয়া : চমৎকার একটা বই পড়লাম। আহমদ ছফা জীবিত অবস্থায় কখনো গাছের প্রতি, কখনো পাখির প্রতি, আবার কখনো ফুলের প্রতি তার যে একটা মনের ভাব ছিল তা-ই নিয়ে বইটি লিখিত। পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গের প্রতি লেখকের যে একটা মায়া, ভালোবাসা জন্মেছিল তা পড়তে পড়তে নিজেকে লেখকের জায়গায় নিয়ে যেতে হয়। প্রকৃতির সৃষ্টির প্রতি কারই-বা মায়া, ভালোবাসা না থাকে। তবে পাখিদের পোষার ক্ষেত্রে লেখকের কষ্টকর একটা লাইন বারবার মনে পড়ে। পাখি কখনো নিজের কাছে রাখা যায় না হয় কখনো পাখি মুক্তভাবে উড়ে যেতে চায় বা কখনো পাখিদের মৃত্যু মনের গহিনে বেদনা দিয়ে যায়। . . ▪️বই: পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ ▫️লেখক: আহমদ ছফা ▪️প্রকাশনী: খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ।

MD. Thariqul Islam Rocky
MD. Thariqul Islam Rocky ভেরিফাইড
07 Dec 2020

অসাধারণ লেখনী। জা শুধু মাত্র আহমদ ছফার দ্বারাই সম্ভব।

Muhammad Nurul Islam
Muhammad Nurul Islam ভেরিফাইড
13 Nov 2020

One of the best books

Maisha Samiha
Maisha Samiha ভেরিফাইড
28 Mar 2020

পুষ্প বৃক্ষ ও বিহঙ্গ পুরাণ- বইটা অনেক দিন ধরেই আমার পাঠ্য তালিকায় ছিল। যখনই এর নামের দিকে চোখ পড়ত, ভাবতাম কি সুন্দর নামটা! কত সাধারণ শব্দগুচ্ছ, অথচ কি সুন্দর মানিয়েছে তাদের একসাথে। অতঃপর নামের মুগ্ধতা বজায় থাকতে থাকতেই পড়া শুরু করলাম। মুগ্ধতা মুগ্ধতায় পড়া শেষও হয়ে গেলো। মনে হচ্ছিল, লেখককে সৃষ্টিকর্তা উপহার দিয়েছেন শব্দচয়ন আর উপমা প্রয়োগের অসাধারণ ক্ষমতা। খুব নৈমিত্তিক ঘটনার উপস্থাপনা এমনভাবে করেছেন যেন সযত্নে আঁকা একেকটা স্থিরচিত্র দৌড়ে দৌড়ে চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। প্রকৃতিকে দেখার, অনুভব করার, তাঁর যেন তৃতীয় চোখ ছিল। এমন লেখা, এমন বিষয়বস্তু আমি আগে কখনো পড়িনি। বৃক্ষ, ফুল, পাখিদের সৌন্দর্য কত লেখকের বর্ণনায় পড়েছি, কিন্তু এই লেখাটি তাদের অনুভূতিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো। একটি বাক্যও একঘেয়ে লাগবেনা। লেখকের একটি উক্তি পড়েছিলাম (অথবা তাঁর বন্ধুর?) কোথাও, ‘বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহঙ্কারটা বেশি শিক্ষা করে’। সেটাই খুঁজে পেলাম এই বইতে। একটা খুব ভিন্নধাচের লেখা। পড়ার পরে হয়তো চারপাশের পুষ্প, বৃক্ষ ও বিহঙ্গ জগতকে একটু হলেও অন্যরকম করে দেখতে শুরু করবেন! :)

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)