পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ
বই কালেকশন

Buy পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ Online in Bangladesh

লেখক: আহমদ ছফা

4.65
(30 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আহমদ ছফা
  • Publisher: সন্দেশ
  • Isbn: 9848088377
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 2nd Print, 2002
৳ 109৳ 1209% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পূরাণ’ বইয়ের ফ্ল্যাপের কথাঃপুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ বাংলাসাহিত্যে সম্পূর্ণ নতুন প্রজাতির উপন্যাস। রবীন্দ্রনাথের ছিন্নপত্রে জীবনবোধের উন্মেষ এবং বিভূতিভূষণের প্রকৃতিনির্ভর রচনাসমূহে জীবনের যে উপলব্ধির বিকাশ; আহমদ ছফার এ লেখাটি একই গোত্রভুক্ত হয়েও স্বাতন্ত্রের দাবি করতে পারে। মানবজীবনের সঙ্গে বিহঙ্গাজীবন ও উদ্ভিদজীবনের যে একটি অবিচ্ছিন্ন সম্পর্ক, আহমদ ছফা এ রচনাটিতে সে সম্পর্কসমূহের নানান মাত্রা নির্দেশ করতে চেষ্টা করেছেন।ক্ষুদ্র তৃণাঙ্কুর থেকে স্পন্দিত নক্ষত্র পর্যন্ত যে চরাচরপ্লাবিত জীবনপ্রবাহ, মনুষ্যজীবনে তার একাংশ মাত্র উপলব্ধ এবং তরঙ্গিত হয়। মানুষ একা নয়, বিচ্ছিন্ন নয়। সবকিছু যেমন চলছে-সেও চলছে। সবকিছু যেমন দাঁড়িয়ে আছে-সেও দাঁড়িয়ে আছে। এ রচনাটি মানবজীবনের সঙ্গে অন্যবিধ জীবনপ্রবাহের যেমন সেতুবন্ধ তেমনি বাংলাসাহিত্যের সঙ্গে বিশ্বসাহিত্যের একটি সেতুবন্ধ হিসেবে বিবেচিত হবে বলে আশা করা যায়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.65
(30 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
15%
3
0%
2
0%
1
0%
A. S. M. Shahadat Hosain
A. S. M. Shahadat Hosain ভেরিফাইড
05 Jan 2026

মানবজীবনের সাথে বৃক্ষ ও পশুপাখির এক অনবদ্য গল্প ফুটিয়ে তুলে আহমদ ছফা বুঝিয়েছেন— মানুষ সম্পর্কের ভেতরেই গড়ে ওঠা এক সত্তা। আত্মজীবনীর মতো এই বই অনেকের কাছেই রসহীন মনে হবে, কিন্তু উপলব্ধি করতে পারলে এই একাকীত্বের প্রাচীর ভেঙে চিন্তাভাবনার উদ্ভব হবে।

Review Upload 1
Review Upload 2
Israt zahan
Israt zahan ভেরিফাইড
24 Jun 2024

a good one among this ugly world!

Azharul Islam
Azharul Islam ভেরিফাইড
09 Sep 2023

আহমদ ছফা স্যারের বই মানেই অন্যরকম বোধ, অন্যরতম ঘোর সৃষ্টি করে। চিন্তার পরিসর বৃদ্ধি করতে স্যারের বইয়ের বিকল্প নেই।

Md. Nazmul Haque
Md. Nazmul Haque ভেরিফাইড
09 Feb 2023

গল্পটা দারুণ লেগেছে। নতুন করে বলার কিছু নাই আহমেদ ছফা স্যারকে নিয়ে। বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক। এ নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই।

Masud Jamil Roni
Masud Jamil Roni ভেরিফাইড
15 Mar 2022

বই সম্পর্কে কিছু বলার আগে বলতে হবে এই মহা মানবকে নিয়ে। যার চিন্তা, চেতনা এবং সমাজ সংস্কারের বুদ্ধিবৃত্তিক আলোচনা ও প্রয়াস হাজার বছর পরেও আমাদের-কে বাধ্য করবে 'আহমদ ছফা'র' কাছে ফিরে যেতে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)