

Buy পিউরিফিকেশন অব দ্যা হার্ট Online in Bangladesh
লেখক: হামজা ইউসুফ
- Author: হামজা ইউসুফ
- Publisher: মিরর পাবলিকেশনস
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
সূচিপত্র শিষ্টাচার : আত্মার পরিশুদ্ধি ব্যক্তিস্বাধীনতা ও আত্ম-পরিশুদ্ধি পরিশুদ্ধি প্রক্রিয়া কৃপণতা; সংজ্ঞা ও কারণসমূহ প্রতিকার লােপুপতা; সংজ্ঞা ও প্রতিকার ঘৃণা; সংজ্ঞা ও প্রতিকার শঠতা, বিচার, দুবৃতি; সংজ্ঞা ও চিকিৎসা পৃথিবীর প্রতি মােহ : সংজ্ঞা ও চিকিৎসা হিংসা ও পরশ্রীকাতরতা চিকিৎসা রােগের কারণ নির্দলীয় শালীনতা কল্পনাবিলাস দরিদ্রর ভয় রিয়া চিকিৎসা আলােচনা এক আল্লাহর ওপর নির্ভর করা তাসমানি ফয়সালার ওপর অসন্তুষ্টি খ্যাতির কামনা মিথ্যে আশা নেতিবাচক চিন্তা আত্মগর্ব; সংজ্ঞা ও প্রতিকার প্রতারণা রাগ গাফিলতি হিংসাপূর্ণ বিদ্বেষ অহংকার ও দাম্ভিকতা সমালােচনার প্রতি অসন্তোষ মৃত্যু বিদ্বেষ নিয়ামতের প্রতি বিস্মৃতি উপহাস হৃদয়ের পূর্ণাঙ্গ চিকিৎসা হৃদয় পরিশুদ্ধির উপকারিতা মানবিক দুর্বলতা হৃদয়জনিত সকল রােগের মলে কারণ আলােচনা জিকির রােজা ও পবিত্রতা
রিভিউ ও রেটিং (Review & Rating)
চমৎকার+সুবিন্যস্ত +কলেবর বেশি বড়ও না আবার বেশি ছোটও না। সর্বোপরি ভালো।

Khub shundor

'মানুষের মধ্যে সেই তো সফলকাম, যে আপন (হৃদয়কে) পবিত্র করেছে এবং ব্যর্থ তো সেই ব্যক্তি, যে থাকে তাকে কলুষিত করেছে' -আল কোরআন। 🔹রিভিউকারীঃ আবু তালহা 🔹বইঃ পিউরিফিকেশন অব দ্যা হার্ট 🔹মূল লেখকঃ হামজা ইউসুফ 🔹অনুবাদকঃ ফুয়াদ আল আজাদ 🔹প্রকাশনীঃ মিরর পাবলিকেশন্স 🔹ধরনঃ ইসলামিক, আত্ম উন্নয়ন 🔹প্রচ্ছদঃ হাশেম আলী 🔹প্রকাশকালঃ ফেব্রুয়ারী, ২০২১ 🔹আইএসবিএনঃ ৯৭৮-৯৮৪-৯৫৩৭১-০-৬ 🔹পৃষ্ঠা সংখ্যাঃ ২৪০ 🔹নির্ধারিত মূল্যঃ ২৫০ টাকা 🔹বই সংক্ষেপঃ বইটি মূলত একটি ইংরেজি কবিতার ওপর ভিত্তি করে রচিত হয়েছে। যার নাম 'হৃদয়ের পরিশুদ্ধি' (Alchemy of the Hearts)। কবিতাটির লেখক শাইখ মুহাম্মদ আল মৌরিতানি। মোট ৪০টি অধ্যায়ে সাজানো হয়েছে বইটি। এবং প্রতিটি অধ্যায়ের শুরুতে স্থান পেয়েছে ইমাম মাউলুদ (রাঃ) এর কবিতা। কবিতাগুলো হতে অনুপ্রাণিত হয়েই হামজা ইউসুফ সাজিয়েছেন বইটির প্রতিটি অধ্যায়। যার বাংলা অনুবাদ করেছেন ফুয়াদ আল আজাদ। 🔹বই পর্যালোচনাঃ ইসলামি শাস্ত্রে হৃদয় (আত্মা) হলো একটি শরীরের কেন্দ্র। আর শরীর তো শুধু খোলস মাত্র, যা আত্মা ছাড়া প্রাণহীন লাশ। অথচ সেই শারীরিক সৌন্দর্য বৃদ্ধির জন্য বা ধরে রাখার জন্য আমরা যতটা চিন্তিত, আত্মার সৌন্দর্য বৃদ্ধি নিয়ে ততটা চিন্তিত না। সৌন্দর্য যদি বৃদ্ধি করতেই হয় আগে আত্মার সৌন্দর্য বৃদ্ধি করা উচিত। আর সেই আত্মার সৌন্দর্য বৃদ্ধি বা ধরে রাখার উপায় নিয়েই রচিত হয়েছে বইটি। বইটিকে মূলত দুই অংশে ভাগ করা হয়েছে। একটি অংশ তাত্ত্বিক, অপর হলো ব্যবহারিক। তাত্ত্বিক অংশে রোগ সমূহের সংজ্ঞা, উপসর্গ ও কারণ নিয়ে আলোচনা করা হয়েছে। আর ব্যবহারিক অংশে রোগ গুলো থেকে মুক্তিলাভের পথ বাতলে দেওয়া হয়েছে। এমন কিছু রোগ যা না চাইলেও অতি সহজে মানব হৃদয়ে স্থান করে নেয়। যেমন হিংসা, ঘৃণা, অহংকার, পরশ্রীকারতা, রিয়া, শঠতা, কৃপণতা পার্থিবতার মোহ যা কম বেশি সবার হৃদয়েই স্থান করে নেয়। লেখক একে একে সবগুলো রোগ চিহ্নিত করেছেন, রোগের কারন উদঘাটন করেছেন। এবং এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। প্রতিটি হৃদয় মূলত প্রশান্তির অনুসন্ধান করে। অথচ এসব রোগে আক্রান্ত ব্যক্তিরা থাকে দোদুল্যমান অবস্থায়। সেই অবস্থা থেকে মুক্তিলাভের পথও খুঁজে দিয়েছেন লেখক। কিভাবে উদারতা, মমতা, দানশীলতা এবং আধ্যাত্মিকতার চর্চার মাধ্যমে এই রোগগুলোর প্রাদুর্ভাব থেকে মুক্ত রাখা যায় তা আলোচনা করা হয়েছে। হৃদয়ের পরিশুদ্ধি মূলত একটি দীর্ঘ প্রক্রিয়া। এসব রোগ থেকে পরিপূর্ণ মুক্তিলাভ কখনো সম্ভব নয়। কারণ, এটি একটি চলমান প্রক্রিয়া। ফিতরাত অনুসারে প্রতিটি মানুষ কিছু মানবিক দুর্বলতা নিয়েই জন্মগ্রহণ করে। যারা সেসব মানবিক দুর্বলতার দাসত্ব করে, তারা অন্তরের সৌন্দর্য হারিয়ে ফেলে। আর যারা মানবিক দুর্বলতাকে জয় করতে পারে, তারাই হয়ে ওঠে প্রকৃত সুন্দর মানুষ। মানবজাতির জন্য পরকালীন জীবনের যে সাফল্য, তা হৃদয়ের পবিত্রার ওপরই নির্ভর করে। বিশ্বাসী ও সচেতন মানুষ মাত্রই স্থায়ী সৌন্দর্যের প্রতি মনোযোগী হবে। আর স্থায়ী সৌন্দর্য হচ্ছে অন্তরের সৌন্দর্য। যার অন্তর সুন্দর সে দুনিয়া ও আখিরাত দোজাহানেই সম্মানিত হবে। লেখক এই বিষয়গুলোই খুব পরিচ্ছন্ন ও সহজ-সরল ভাবে ফুটিয়ে তুলেছেন বইটিতে। 🔹বইটি যে কারনে পড়া উচিতঃ পুঁজিবাদি মানসিকতার যাঁতাকলে পড়ে আমরা ভুলেই গেছি সুখের সম্পর্ক মনের সাথে; প্রাচুর্যের সাথে নয়। ভোগের মরীচিকায় অচল হয়ে গেছে আমাদের মন, যার পিউরিফেকেশন অপরিহার্য। আর এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে এই বইটি। বইটির উদ্দেশ্যে বর্ণনা করতে গিয়ে লেখক নিজেই যেমনটা বলেছেন, 'মুনাফা অর্জন কখনোই বইটির উদ্দেশ্যে ছিলোনা। বরং হৃদয়কে পবিত্র ও পরিশুদ্ধ করে মানুষ যেন আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ়তর করতে পারে, তাই এর উদ্দেশ্য'। অতএব, হৃদয়ের কলুষতা দূর করে হৃদয়কে পরিশুদ্ধ করতে প্রতিটি মানুষের এই বইটি পড়া উচিত বলে আমি মনে করি। যারা হতাশা, ক্লান্তি, বিশৃঙ্খল জীবন ও ভবঘুরে মন নিয়ে চিন্তিত, তাদের জন্য বইটি হৃদয় বিশুদ্ধকরণ ট্যাবলেট হিসেবে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। 🔹উল্লেখযোগ্য লাইনঃ ১. একজন মানুষ কতটা শালীন ও আদব কায়দা সম্পন্ন হবে, তা সেই ব্যক্তির জ্ঞানের পরিসীমাইক বলে দেয়। ২. বিলাসিতা এমন ব্যধি, যা যেকোন প্রতাপশালী সাম্রাজ্যকে অল্প সময়ে দূর্বল করে দিতে যথেষ্ট। ৩. অর্থের মোহে যাদের হৃদয় পূর্ণ, তাদের প্রতিটি পদক্ষেপেই অহংকার ও বিলাসিতা প্রকাশ পায়। ৪. প্রতিযোগিতা হলো মানবসভ্যতার সবচেয়ে বড় মহামারি । ৫. যেকোন অবাধ্যতা ও উদাসীনতার মূল উৎস হলো আত্মসন্তুষ্টি। ৬. জ্ঞানী ব্যক্তিরা বৃষ্টির মতো যা অনুর্বর ভূমিতে জীবন ফিরিয়ে আনে। 🔹ভালো লাগার দিকগুলোঃ অশুদ্ধ আত্মাকে বিশুদ্ধ করার নিমিত্তে বইটির নামকরণে ছিলো চমকপ্রদ। যার স্বার্থকতা বইটি পড়লেই অনুধাবন করা যায়। আর বইটির প্রচ্ছদ ছিলো নামকরণের মতোই নজরকাড়া, এক কথায় অসাধারণ। প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে পবিত্র কোরআনের বাণী আর নবীজী (সাঃ) এর মুখ নিঃসৃত অসংখ্য হাদীসের সমন্বয়ে। যা বইটির মাহাত্ম্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। 🔹পাঠ প্রতিক্রিয়াঃ মিরর পাবলিকেশন্সের প্রথম উপহার হিসেবে বইটি শুরু থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো। বইটি হাতে পাবার পর থেকেই পড়া শুরু করেছি। পুরো ডুবে ছিলাম বইয়ের ভেতরে। অনেক অজানা বিষয় জানতে পেরেছি। অনুধাবন করেছি নিজেকে, নির্ধারণ করেছি নিজের ভুল ভ্রান্তিগুলো। এবং পরিশেষে আত্মাকে পরিশুদ্ধ করার অনেক উপায় জানতে পেরেছি। লেখক বইটির উল্লেখযোগ্য বিষয়বস্তু অত্যন্ত সুন্দর ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন। সর্বোপরি, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনিও পড়তে পারেন। সমস্ত জঞ্জাল থেকে মনকে নতুন করে পিউরিফাইড করার অসাধারণ একটি বই 'পিউরিফিকেশন অব দ্যা হার্ট'। 🔹লেখক পরিচিতিঃ শেখ হামজা ইউসুফের জন্ম ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে। তিনি আইরিশ ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পূর্ব নাম ছিলো মার্ক হ্যানসন। শেখ হামজা ইউসুফ বর্তমানে পাশ্চাত্যে ইসলামের এক বলিষ্ঠ কন্ঠস্বর। 🔹অনুবাদক পরিচিতিঃ ফুয়াদ আল আজাদের জন্ম কুমিল্লার জেলার বুড়িচং থানায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 'সিক্রেটস অব জায়োনিজম' তার অনূদিত প্রথম গ্রন্থ। 🔹পারসোনাল রেটিংঃ ৪.৫/৫ 🔹পৃথিবী বইয়ের হোক























