

Buy সাইকোলজিক্যাল ক্রাইসিস Online in Bangladesh
লেখক: সাদিয়া গজনভি
- Author: সাদিয়া গজনভি
- Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
- Isbn: 9789849640226
- Number Of Pages: 168
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
নবিজির জীবনাদর্শ ও শিক্ষার প্রতিটি দিক প্রভূত কল্যাণময়। তাঁর জীবন-চরিতের সকল নির্দেশনাই ব্যবহারিক জীবনের যাবতীয় অসুস্থতা থেকে মুক্তির উৎকৃষ্ট অবলম্বন। মানুষের জীবনকে সর্ববিধ সুস্থতা ও স্বাচ্ছন্দ্যে রাখার জন্য নবিজির জীবনধারা শ্রেষ্ঠতম নমুনা। বলার অপেক্ষা রাখে না, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রতিষ্ঠিত পন্থা হলো—কার্যকর চিকিৎসা। শরীরের সুস্থতা, আত্মার পবিত্রতা, চিন্তার স্বচ্ছতা আর মনের স্নিগ্ধতার পাশাপাশি উন্নত বোধ, কল্যাণ-অভিসারী দৃষ্টিভঙ্গি এবং সর্বোপরি কর্মের মাহাত্ম্য ও নৈতিক উচ্চতা অর্জনের জন্য যাবতীয় প্রেরণার উৎস হলো রাসূলুল্লাহ ﷺ-এর রেখে যাওয়া আদর্শ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনোবিজ্ঞানের যত ব্যবস্থাপত্রই দিয়েছেন বা দিয়ে যাচ্ছেন, সেসবের চাইতেও ব্যাপক ও ফলপ্রসূ নির্দেশনা দেওয়া হয়েছে প্রিয়নবির সুন্নাহসমূহে। মনোবিজ্ঞানীগণ সিরাতে নববি অধ্যয়ন করলেই দেখতে পাবেন, তাদের জন্য সেখানে মূল্যবান রসদপত্র থরে থরে সাজানো! এই বইটিতে সেসব বিষয়ে আলোচনার প্রয়াস পাব আমরা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
শারিরীক অসুস্থতার চিকিৎসার ক্ষেত্রে আমরা যতট গুরুত্ব প্রদান করি, মানসিক অসুস্থতার ক্ষেত্রে কী তেমনটা করছি? অনেকে হয়তো জানিই না, আমার মানসিক অসুস্থতা আছে এবং তারও চিকিৎসা প্রয়োজন এমনকী আবশ্যক। ফলে আত্মহতহ্যার মতো মারাত্বক দুর্ঘটনাও ঘটে চলছে অহঃরহ। আধুনকি মনোবিজ্ঞান মানসিক অসুস্থতার চিকিৎসা এবং মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার যেসব প্রেসক্রিপশন প্রদান করে থাকে, তার চেয়ে বহুগুণে উত্তম ব্যবস্থাপত্র রয়েছে রাসূলুল্লাহর সুন্নাহসমূহে। আত্মার পবিত্রতা, চিন্তার স্বচ্ছতা ও মনের স্নিগ্ধতাসহ উন্নত বোধ ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য এসব নববি পন্থার কোনো উত্তম বিকল্প নাই। এই বইটিতে সাধারণ পাঠকশ্রেণিসহ মনোবিজ্ঞানীদের জন্যও রয়েছে মূল্যবান রসদ। চলুন তাহলে নিজের পাঠসঙ্গি করে ফেলি ‘সাইকোলজিক্যাল ক্রাইসিস’ বইটি।
💛💛💛💛
বেশ উপকারী বই,
বইটি হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল আসে।
Great book!























