প্রত্যাবর্তন
বই কালেকশন

Buy প্রত্যাবর্তন Online in Bangladesh

লেখক: আরিফ আজাদ

4.65
(358 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Publisher: সমকালীন প্রকাশন
  • Isbn: 9789843439574
  • Number Of Pages: 225
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 263৳ 35025% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“প্রত্যাবর্তন ” বইটির ফ্ল্যাপের কথাঃ মোহ আর মিথ্যের মধ্য দিয়ে পথ চলতে চলতে একটা সময় আত্নাগুলো নিমজ্জিত হয় অন্ধকারের অতল গহ্বরে। সেই ভয়ার্ত অন্ধকার কূপ থেকে কেউ আলোর দেখা পায়, কেউ পায় না। কেউ নিজের আত্নাকে পরিশুদ্ধ করে নেওয়ার সুযোগ লুফে নেয়, কেউ নিজেকে হারিয়ে ফেলে অতল থেকে অতলে। যারা ফিরে আসে, কেমন হয় তাদের গল্পগুলো? সে রকম একঝাঁক পরিশুদ্ধ আত্নার গল্প নিয়েই 'প্রত্যাবর্তন'।সূচিপত্রঃ প্রথম অধ্যায়ঃ আলোর পথে যাত্রা সরল পথের খোঁজে- ১৩টাইট্রেশন- ২০এবং, ফিরেছি আমিও- ৩০নীড়ে ফেরার গল্প- ৩৩পথিকের পথচলা- ৪১আলোয় ভূবন ভরা- ৪৯সেই সব দিনরাত্রি- ৫৩অন্ধের যাত্রা সমীকরণ- ৬১আপনারে খুঁজিয়া বেড়াই- ৬৭পথ ও পথিক- ৭৭সেই সময়ের উপাখ্যান- ৮৬সংশয় থেকে বিশ্বাস: এক পথিকের গল্প- ৯২আমি এবং আমাদের গল্প- ১০৪গল্পটা হাসি-কান্নার- ১০৮ফিরে পাওয়া গুপ্তধন- ১১৩চলতে ফিরতে যেমন দেখেছি- ১২৪দ্য আগলি ডাকলিং- ১২৭প্রত্যাবর্তন- ১৩২ফিরে আসার গল্প- ১৩৭আমার মায়ের বিয়ের প্রস্তাব- ১৫৭চলতে চলতে আলোর দেখা- ১৬১দ্বিতীয় অধ্যায়ঃ স্রষ্টার সন্ধানে সেই মিছিলের দেখা- ১৭৩শুদ্ধ আলোর প্রথম প্রহর- ১৮২যেমন ছিলাম, যেমন আছি- ১৮৯ফেরার কথাই ছিলো- ২০১সরল পথের খোঁজে মোহাম্মদ রুহুল আমিন, এমবিবিএস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজদীনের বাইরে বড় হওয়া একজন কিশোর যেভাবে, যে পরিবেশে বেড়ে ওঠে, আমার বেড়ে ওঠার গল্পগুলোও ঠিক সেরকম৷ খুব ডানপিটে স্বভাবের ছিলাম। মানুষকে কষ্ট দেওয়া, পশুপাখিকে কষ্ট দেওয়া, বন্ধুদের সাথে মিলে অন্যের বাগানের আম চুরি করে খাওয়া, আব্বুর পকেটের টাকা চুরি করা, আত্মীয়-স্বজনের সাথে খারাপ আচরণ করা, স্কুল পালানো, সিনেমা হলে যাওয়া, পূজা-মণ্ডপে যাওয়া ইত্যাদি ছিল আমার জীবনের নিত্যনৈমিত্তিক কাজ।বাড়িতে নামাজ পড়তেন শুধু আমার মা। বাবা নামাজ পড়তেন না, শুধু পড়াশোনার জন্যে বকাঝকা করতেন।মা যদিও নামাজের জন্যে হালকা বকাবকি করতেন; কিন্তু দেখা যেত, জুমার দিন জুমার নামাজেও আমি যেতে চাইতাম না। নামাজে যাওয়ার কথা বলে অন্যদিকে চলে যেতাম। আমি ছিলাম প্রচণ্ড রকম সিনেমার পোঁকা। তখন আমাদের বাড়িতে টেলিভিশন ছিল না। পাশের বাড়িতে সিনেমা দেখতে দেখতেই আমার বেশিরভাগ সময় কাটত।আমার এমন ডানপিটে স্বভাবে মা আমার উপর চরম বিরক্ত হয়ে উঠলেন। অবশ্য বিরক্ত হবারই কথা। বাবা আমাকে কথা শুনাতেন কম, আমার কৃতকর্মের সমস্ত ঝাল তিনি মায়ের উপরেই ঝাড়তেন। মায়ের আস্কারাতেই আমি মাথায় চড়েছি, নষ্ট হয়ে গেছি, কু-পথে চলে গেছি—ইত্যাদি নানান কথার বাণে জর্জরিত হতেন আমার মা। মা একদিন করলেন কী, আমাকে পাশের বাড়ি থেকে ধরে বাসায় নিয়ে….

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.65
(358 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
5%
3
0%
2
0%
1
0%
MoKdho IsLam
MoKdho IsLam ভেরিফাইড
10 Jun 2026

ব্যস্ততা আর মানসিক অস্থিরতার এই যুগে আমরা সবাই একটুখানি আত্মিক শান্তি খুঁজি। এই বইটি ঠিক তেমনই এক টুকরো আলো, যা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবে। এটি কেবল কিছু পৃষ্ঠা নয়, বরং জীবনের গোলকধাঁধায় সঠিক দিশা। নিজের ঈমানকে রিচার্জ করতে আজই বইটি পড়া শুরু করুন। **হাদিস:** রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন।" (বুখারী)

Md. Nishat Miah
Md. Nishat Miah ভেরিফাইড
18 Jul 2025

উনাদের প্রফেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম গুলো আমাকে সবকিছু নতুন করে ভাবাচ্ছে। ধর্ম পালন ও প্রতিষ্ঠিত হওয়া পরস্পরের প্রতিপক্ষ নয়। বরং হয়ত আমরা অনুধাবন করতে পারিনা আল্লাহ প্রদত্ত আয়াত গুলোর মাঝে প্রথম অবতীর্ণ আয়াতের প্রথম শব্দই হচ্ছে পড়ো। আল্লাহর রহমতে অনুভূতি ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বইটি সহায়ক হতে পারে। ফিরে আসার ঘটনা গুলো সত্যিই অন্তরকে নাড়া দিতে সক্ষম।

Fatema Amin Joeta
Fatema Amin Joeta ভেরিফাইড
29 Jun 2021

হেদায়েত পাওয়া কিছু মানুষের গল্প। যে গল্প গুলা পড়ে অনেকেই নিজেকে পরিবর্তন করতে পারে বলে আমার মনে হয়। আধুনিক সমাজে চলতে গিয়ে আধুনিকতার ছোঁয়ায় নিজেকে দ্বীনের পথ থেকে দূরে সরিয়ে রাখছি না তো?? যদি দ্বীনের পথ থেকে দূরেও থাকি তবে কি আমাদের উচিত নয় এখনই তওবা করে রবের দিকে ফিরে আসা।। কিছু মানুষের দ্বীনের পথে ফিরার গল্প এই বইটি তে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ আমার কাছে বইটি অনেক ভালো লেগেছে।

Arafat Rehman
Arafat Rehman ভেরিফাইড
29 Mar 2021

Ai boigulo amar valo legece. Torun somaj k Islam niye notun kore vabbar sujog tairi korce boigulo. Tachara shesh obdi porar jono j monojog dhore rakhar proyojon ta dhore rakhte lekhoker lekhar vongima darun vabe sahahjo korece. Sob miliye ekjon practical muslim hobar jonno j icca shokti proyojon ta ai boiggulo apna k jogan dibe. Apni udbudho hoben boi gulo pore. Thank you

নাইম জামান জিসান
নাইম জামান জিসান ভেরিফাইড
16 Dec 2020

এখানে অনেক ভাই-বোনের দ্বীনের পথে ফেরার গল্প আছে। অনেক ভাই বোনের গল্প এখানে আছে, যারা নন প্রাকটিসিং, কেউ বা নাস্তিক অথবা কেউ বা অন্য ধর্মের ছিলেন। তবুও সব বাধা কে ছিন্ন করে সত্যের আলোয় আলোকিত হয়েছেন। আশা করি, এটা যারা সত্যের পথে আছেন বা যারা সত্যের আলোয় আলোকিত হতে চান উভয়ের জন্য ইন শা আল্লাহ্ উপকার হবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

আমি এবার hsc exam দিছি,আমার জন্য কোন বইটা পরলে ভালো হবে আরিফ আজাদ এর???

উত্তর

”বেলা ফুরাবার আগে” বইটি দিয়ে শুরু করতে পারেন।

প্রশ্ন

hard cover hobe na?

উত্তর

দুঃখিত, এই বইটি শুধুমাত্র পেপারব্যাক ভার্সনে পাওয়া যায়।

প্রশ্ন

হার্ড কভার আর পেপার ব্যাক এর মধ্যে পার্থক্য কি?

উত্তর

হার্ডকভার বই বলতে সাধারণত অনমনীয় প্রতিরক্ষামূলক মলাটে আবদ্ধ বইকে বোঝানো হয়। এক্ষেত্রে বাকরাম বা অন্যান্য কাপড়, বা ভারি কাগজ, মাঝে মাঝে চামড়া দিয়ে আবৃত বাধাই বোর্ড বা শক্ত কাগজের বোর্ড ব্যবহৃত হয়ে থাকে। এবং পেপারব্যাক বইয়ের কভারে বোর্ড বা শক্ত কাগজের বাধাই থাকে না।

প্রশ্ন

পৃষ্ঠা কত?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২২৫। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)