

Buy পথের পাঁচালী Online in Bangladesh
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Author: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Publisher: রিয়া প্রকাশনী
- Isbn: 9789849008613
- Number Of Pages: 236
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রেক্ষাপট অথবা মানবমনের অন্তরঙ্গ অনুভূতির প্রকাশ-মাধ্যম এবং বিভূতিভূষণের রচনায় এই দ্বিতীয় সম্পর্কের কথাই সবচেয়ে বেশি বলা হয়েছে। বস্তুত বিভূতিভূষণকে প্রকৃতির কাব্যকার বললে হয়তো অন্যায় কিছু বলা হবে না, যদি আমরা সর্বদাই মনে রাখি যে প্রধানত তিনি মানুষের ইতিহাস-রচয়িতা-মানুষের সুখদুঃখের পাঁচালীই তাঁর সাহিত্যের সর্বপ্রধান উপজীব্য। তাই তাঁর চরিত্র-চিত্রণ বৈশিষ্ট্যই আমাদের কাছে সবচেয়ে চিত্তাকর্ষক বলে মনে হয়। - বিভূতিভূষণের কেন্দ্রীয় নারীচরিত্রের মধ্যে প্রায় কাউকেই কোন অর্থে অসাধারণ বলে বর্ণনা করা চলে না। এরা অধিকাংশই অতি সাধারণ নারী-অশিক্ষিতা, অপ্রগল্ভা ও সরলস্বভাবা। (ব্যতিক্রম দুই- একটি আছে, যেমন 'পথের পাঁচালী'-'অপরাজিত'-র লীলা অথবা 'আরণ্যক' এর ভানুমতী।) তাছাড়া এরা সবাই আদর্শ নারীহৃদয় বলতে বিভূতিভূষণ নিজে যা বুঝতেন সেই বিশিষ্ট ধরনের নারীহৃদয়ের অধিকারিণী, অর্থাৎ এদের হৃদয়ে রোমান্টিক প্রেম কিংবা অতি-মানবিক মহত্ত্বের চেয়ে ঘরোয়া মায়া-মমতা ও প্রীতি-হের স্থান অনেক বেশি উঁচুতে। আরও একটা কথা, এরা বড় একটা বদলায় না, শরৎচন্দ্রের নারীচরিত্রের মত শেষ পর্যন্ত সুগভীর তাৎপর্যবহ বা সুদূর-প্রসারী সম্ভাবনাময় কোন কিছু করে বসে না। এরা বরাবর যা ছিল চিরকাল তাইয় রয়ে যায়। চরিত্র হিসাবে এরা static, dynamic নয়। এদের জীবনের মৌল বৈশিষ্ট্য Becoming নয়, Being -কিন্তু বিভূতিভূষণের পুরুষ-চরিত্রগুলিকে এই অর্থে কদাপি 'সাধারণ' বলা যায় না। অন্য কোন গুণ এদের থাক বা না থাক, সবাই এরা অল্পাধিক পরিমাণে অসাধারণ। কেউ কেউ একটু ছিটগ্রস্ত বা বাউন্ডুলে খ্যাপাটে ধরনের লোক, কারও কারও মধ্যে অস্পষ্ট ও ঈষৎ বিভ্রান্ত আদর্শবাদের সন্ধান মেলে, কোন-কোনজন হয়তো উদাসীন আপন-ভোলা
রিভিউ ও রেটিং (Review & Rating)
পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস।সমগ্র উপন্যাসটি তিনটি খণ্ড ও মোট পঁয়ত্রিশটি পরিচ্ছেদে বিভক্ত। খণ্ড তিনটি যথাক্রমে বল্লালী বালাই (এখানে ইন্দির ঠাকরূনের বর্ণনা দেওয়া হয়েছে), আম-আঁটির ভেঁপু (এখানে অপু-দুর্গার একসাথে বেড়ে ওঠা, চঞ্চল শৈশব, দুর্গার মৃত্যু, অপুর সপরিবারে কাশীযাত্রার বর্ণনা দেওয়া হয়েছে) এবং অক্রূর সংবাদ।এই খন্ডে অপুদের কাশীজীবন, হরিহরের মৃত্যু, সর্বজয়ার কাজের জন্য কাশীত্যাগ এবং পরিশেষে নিশ্চিন্দিপুরে ফিরে আসার কাহিনী বর্ণিত হয়েছে।বইটিতে পাঠের মাধ্যমে একজন পাঠক প্রাচীনকালের সমাজ ব্যবস্থা,পল্লী প্রকৃতি,সামাজিক ত্রুটি যেমন: বাল্যবিবাহ ও যৌতুক প্রথা,স্বামীহারা নারীদের জীবন সংগ্রাম,গ্রামের মানুষের সরলতা ইত্যাদি সম্পর্কে জানতে পারবে।বইটি অামাদের অাবার শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে।বইটি পড়ে আমি অনেক সচেতন হয়েছি এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আরেকটু অনুপ্রেরণা পেয়েছি ।খুবই চমৎকার ছিলো উপন্যাসটি। পরবর্তী কালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মান করেন যা দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায়। তাই পাঠক দেরি না করে বাংলা সাহিত্যের অন্যতম সেরা এই উপন্যাসটি এখনোই পড়ে ফেলুন।

Pother panchali was an excellent story.In this story my favourite character is Apu and Durga character.I was realy sad when Durga died and Apu's father died.It was realy sad.It is an story of a poor family.It was a sad story but it is wonderful. Everybody should read this book especially who like to read.And also it is a famous story.
প্রশ্ন ও উত্তর (Q/A)
পৃষ্ঠ্যা সংখ্যা?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 236। ধন্যবাদ।
পৃষ্ঠ্যা সংখ্যা?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 236। ধন্যবাদ।
পৃষ্ঠ্যা সংখ্যা?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 236। ধন্যবাদ।
পৃষ্ঠ্যা সংখ্যা?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 236। ধন্যবাদ।























