

Buy পথের পাঁচালী (বোর্ড বাধাঁই) Online in Bangladesh
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Author: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Publisher: মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত)
- Isbn: 817293720
- Number Of Pages: 264
- Language: বাংলা
- Edition: 7th Printed, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"পথের পাঁচালী" বইয়ের ফ্ল্যাপের লেখা: ‘পথের পাঁচালী’ পড়ে রবীন্দ্রনাথ বিভূতিভূষণকে লিখেছিলেন— ‘তােমার বইখানি দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে। প্রথম প্রকাশিত হবার বাহাত্তর বছর পরে আজও জনগণমানসে একটি স্নিগ্ধ ও মৃদু অনুভূতির স্থান অধিকার করে রয়েছে বাংলাসাহিত্যের এই মহান্ উপন্যাস। — কবিগুরু কথিত সেই সরল সত্যের জোরেই। বিশ্বসাহিত্যের যে কোনাে মহৎ ঔপন্যাসিকের মত ‘পথের পাঁচালী’ লেখবার সময় বিভূতিভূষণ পাতার পর পাতা খসড়া করেছেন, কিভাবে কাহিনী এগিয়ে যাবে তার পরিকল্পনা করেছেন। এর থেকে কিছু গৃহীত হয়েছে মূল আখ্যানভাগে, কিছু বা বর্জিত হয়েছে। বিস্ময়ের কথা, যে দুর্গার চরিত্র দীর্ঘকাল ধরে পল্লীবাংলার সরলা কিশােরী মেয়ের প্রতীক হয়ে আছে, সেই দুর্গা প্রাথমিকভাবে লেখকের পরিকল্পনার অন্তর্গত ছিল না। রচনা বেশ কিছুদূর অগ্রসর হবার পর ভাগলপুর শহরে ডুরে শাড়ি পরা রুক্ষচুল এক বালিকাকে দেখে বিভূতিভূষণের মনে গভীর বাৎসল্যরসের সঞ্চার হয়। এই কিশােরীকে ‘দুর্গা’ চরিত্র হিসেবে যুক্ত করেন উপন্যাসে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অসাধারন একটি বই, দাম দেখে ভয় পাবার কিছু নাই বইয়ের গায়ের মূল্য ২৪০ রুপি তো স্বাভাবিক বোঝা ই যায় বাংলাদেশের মূল্য বেশি হবে ই, যেহেতু ভারতীয় প্রকাশনী
বাংলা সাহিত্যের সেরা একটি বই এটি।
এতো দাম কেনো এই বইটার বিশেষত্ত্ব কি?

বিভূতিভূষণের কালজয়ী উপন্যাস 'পথের পাঁচালী' পড়ে সিনেমাটি দেখতে গেলাম ইউটিউবে৷ পড়ার মজা এবং দেখার মজা আলাদা হলেও উভয় ক্ষেত্রেই 'পথের পাঁচালী' সেরাদের সেরা৷ কারো কারো মুখে শুনেছি 'পথের পাঁচালী' উপন্যাসটি শুরু করে বিরক্ত হয়ে রেখে দিয়েছেন৷ তাদের নাকি খুব একটা ভালো লাগেনি৷ সাধুভাষা, সনাতন শব্দাবলী, সনাতন লেখনীরীতি ইত্যাদির কারণে উপন্যাসটির শুরুর দিকে কিছুটা কঠিন মনে হতে পারে৷ তবে কেউ যদি উপন্যাসটির মূল কাহিনী সম্পর্কে কিছুটা ধারণা রাখেন এবং এর চরিত্রগুলো সম্পর্কে জেনে নেন তবে এই দুর্বোধ্যতা আর থাকবে না৷
পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস।সমগ্র উপন্যাসটি তিনটি খণ্ড ও মোট পঁয়ত্রিশটি পরিচ্ছেদে বিভক্ত। খণ্ড তিনটি যথাক্রমে বল্লালী বালাই (এখানে ইন্দির ঠাকরূনের বর্ণনা দেওয়া হয়েছে), আম-আঁটির ভেঁপু (এখানে অপু-দুর্গার একসাথে বেড়ে ওঠা, চঞ্চল শৈশব, দুর্গার মৃত্যু, অপুর সপরিবারে কাশীযাত্রার বর্ণনা দেওয়া হয়েছে) এবং অক্রূর সংবাদ।এই খন্ডে অপুদের কাশীজীবন, হরিহরের মৃত্যু, সর্বজয়ার কাজের জন্য কাশীত্যাগ এবং পরিশেষে নিশ্চিন্দিপুরে ফিরে আসার কাহিনী বর্ণিত হয়েছে।বইটিতে পাঠের মাধ্যমে একজন পাঠক প্রাচীনকালের সমাজ ব্যবস্থা,পল্লী প্রকৃতি,সামাজিক ত্রুটি যেমন: বাল্যবিবাহ ও যৌতুক প্রথা,স্বামীহারা নারীদের জীবন সংগ্রাম,গ্রামের মানুষের সরলতা ইত্যাদি সম্পর্কে জানতে পারবে।বইটি অামাদের অাবার শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে।বইটি পড়ে আমি অনেক সচেতন হয়েছি এবং অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য আরেকটু অনুপ্রেরণা পেয়েছি ।খুবই চমৎকার ছিলো উপন্যাসটি। পরবর্তী কালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মান করেন যা দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায়। তাই পাঠক দেরি না করে বাংলা সাহিত্যের অন্যতম সেরা এই উপন্যাসটি এখনোই পড়ে ফেলুন।
প্রশ্ন ও উত্তর (Q/A)
"বোর্ড বাঁধাই" বলতে? সাধারণ হার্ড কভারের বইয়ের মত না এটা?
ধন্যবাদ, এই ধরনের বই বোর্ড পেপার দিয়ে বাঁধাই করা হয় । সাধারণ হার্ডকভারের চাইতে অনেক শক্ত হয়। শেলাইয়ের মান অনেক উন্নত হয়। অনেকটা স্কুলের ডায়রির মত কভার হয়।
"বোর্ড বাঁধাই" বলতে? সাধারণ হার্ড কভারের বইয়ের মত না এটা?
ধন্যবাদ, এই ধরনের বই বোর্ড পেপার দিয়ে বাঁধাই করা হয় । সাধারণ হার্ডকভারের চাইতে অনেক শক্ত হয়। শেলাইয়ের মান অনেক উন্নত হয়। অনেকটা স্কুলের ডায়রির মত কভার হয়।























