

Buy পজিটিভ থিংকিং Online in Bangladesh
লেখক: হাসান শুয়াইব
- Author: হাসান শুয়াইব
- Publisher: দ্বীন পাবলিকেশন
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
মানব জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই। জীবনপথের বাঁকে বাঁকে এমন বহু ঘটনার সাক্ষী আমাদের হতে হয়, যাকে ইতিবাচক-নেতিবাচক দুভাবেই নেয়া যায়। কিন্তু যে বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়াও সম্ভব সেটাকে নেতিবাচকভাবে গ্রহণ করলে সমস্যা ও জটিলতা বাড়বে বৈ কমবে না। পক্ষান্তরে ইতিবাচকভাবে নিলে সমস্যা হবে কম, মন থাকবে পরিষ্কার এবং সম্পর্ক থাকবে উষ্ণ। পজিটিভ থিংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লিখেছেন পজিটিভ মানুষ হাসান শুয়াইব। গদ্যময় একটি ধারাবর্ণনার মধ্য দিয়ে পজিটিভ থিংকিংয়ের অসংখ্য নমুনা আর অনুশীলন তিনি তুলে এনেছেন। গন্ধম ফল খাওয়ার প্রতি হযরত হাওয়া কর্তৃক হযরত আদম আ. কে প্ররোচিত করা, বিভিন্ন যুদ্ধ ও ঐতিহাসিক ঘটনায় হযরত উসমানের অনুপস্থিতি কিংবা হাল জমানায় আলেম সমাজের প্রতি একশ্রেণীর মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি—কী নেই এখানে! রীতিমতো মুগ্ধকর গদ্যশৈলীতে হাসান শুয়াইব পোস্টমর্টেম করেছেন এমন বহু নেতিবাচক বিষয়ের, স্বচ্ছ চিন্তার সামান্য অনুশীলনে যেখান থেকে দাঁড়াতে পারে শিক্ষণীয়, সম্মানযোগ্য ও পজিটিভ একটি পরিণতি। বাংলাভাষী পাঠকদের মনে এই বইটি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দাঁড় করাতে সক্ষম হবে— একথা আমি নির্দ্বিধায় বলতে পারি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
লেখক ভালো পাঠক হওয়ার কারণে গল্প লেখার হাত ভালো। বিষয়বস্তু নির্বাচন থেকে শুরু করে গল্পের আবহ তৈরী, সুনিপুণ বর্ণনাশৈলী, যুতসই শব্দ নির্বাচন, উপমার নান্দনিকতা আপনার মনে দাগ কাটতে বাধ্য। বইতে স্থান পাওয়া প্রতিটি ইতিবাচক মনোভাব লালনের গল্প থেকে মন ইতিবাচক চেতনা পাবে। আপনি এতদিন যে বিষয়গুলোকে সহজভাবে ভাবতে পারতেন না, মেনে নিতে পারতেন না এমন বহু বিষয়কে বইতে সহজভাবে মেনে নেওয়ার মতো করে উপস্থাপন করা হয়েছে। ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজ এ বইয়ের শিক্ষা বাস্তবায়ন করতে পারলে আগামী প্রজন্ম সুস্থ মনমানসিকতা নিয়ে বড় হবে এমনটা হলফ করে বলা যাচ্ছে। অন্য আর দশটা পজিটিভ থিংকিং বই আর এই বইয়ের পার্থক্য হলো—এতে আপনি বিভিন্ন চিন্তা, মনোভাবকে ধর্মীয় চেতনার আলোতে দেখতে পাবেন। ধর্মীয় বিশ্বাস যেভাবে মুসলিমের মনে রেখাপাত করে সেটা আর দশটা গতানুগতিক অনুপ্রেরণামূলক বইতে পাবেন না। উপরন্তু এ বইতে পাঠক মনকে ধরে রাখার জন্য লেখক এমন সব উপকরণ সংযুক্ত করেছেন, যা আপনাকে এক বসাতে পুরো বই শেষ করতে আগ্রহী করে তুলবে। কিছুটা দীর্ঘ গল্পগুলো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। একদম শুরু থেকে শেষ অবদি যেভাবে লেখক কাহিনী বর্ণনা পরম্পরায় কুরআন, হাদিস এবং বিপুল ইসলামী ইতিহাসের পটভূমি লিখে গেছেন সে দিকটা বেশ মুগ্ধ মতো হওয়ার মতো। এমন বই পড়ে পাঠক টাকা উশুলের পাশাপাশি অনেক অজানা বিষয় জানারও সুযোগ পাচ্ছে। চিন্তার গভীরতা প্রখর হওয়ার জন্য, ভাবনার আকাশ প্রশস্ত করার জন্য ইতিবাচক তথা পজিটিভ মনমানসিকতার অধিকারী হতে পড়তে পারেন বই 'পজিটিভ থিংকি'।























