পরিনীতা
বই কালেকশন

Buy পরিনীতা Online in Bangladesh

লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

4.67
(13 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • Publisher: জয় প্রকাশন
  • Isbn: 9847015400294
  • Number Of Pages: 72
  • Language: বাংলা
  • Edition: New Edition, 2023
৳ 129৳ 15014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

পরিণীতা প্রথম পরিচ্ছেদ শক্তিশেল বুকে পড়িবার সময় লক্ষ্মণের মুখের ভাব নিশ্চয় খুব খারাপ হইয়া গিয়াছিল, কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখাইল—যখন প্রত্যূষেই অন্তঃপুর হইতে সংবাদ পৌছিল, গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছেন । গুরুচরণ ষাট টাকা বেতনের ব্যাঙ্কের কেরানী। সুতরাং দেহটিও যেমন ঠিকাগাড়ির ঘোড়ার মত শুষ্ক শীর্ণ, চোখেমুখেও তেমনি তাহাদেরি মত একটা নিষ্কাম নির্বিকার নির্লিপ্ত ভাব। তথাপি এই ভয়ঙ্কর শুভ-সংবাদে আজ তাঁহার হাতের হুঁকাটা হাতেই রহিল, তিনি জীৰ্ণ পৈতৃক তাকিয়াটা ঠেস দিয়া বসিলেন। একটা দীর্ঘনিশ্বাস ফেলিবারও আর তাঁহার জোর রহিল না ৷ শুভ-সংবাদ বহিয়া আনিয়াছিল তাঁহার তৃতীয় কন্যা দশমবর্ষীয়া আন্নাকালী। সে বলিল, বাবা, চল না দেখবে। গুরুচরণ মেয়ের মুখের দিকে চাহিয়া বলিলেন, মা, এক গেলাস জল আন ত খাই । মেয়ে জল আনিতে গেল। সে চলিয়া গেলে, গুরুচরণের সর্বাগ্রে মনে পড়িল সূতিকাগৃহের এলাকারবাজার খরচের কথা। তার পরে, ভিড়ের দিনে স্টেশনে গাড়ি আসিলে দোর খোলা পাইলে থার্ড ক্লাসের যাত্রীরা পোঁটলা-পোঁটলি লইয়া পাগলের মত যেভাবে লোকজনকে দলিত পিষ্ট করিয়া ঝাঁপাইয়া আসিতে থাকে, তেমনি মার-মার শব্দ করিয়া তাঁহার মগজের মধ্যে দুশ্চিন্তারাশি হুহু করিয়া ঢুকিতে লাগিল । মনে পড়িল, গত বৎসর তাঁহার দ্বিতীয়া কন্যার শুভ-বিবাহে বৌবাজারের এই দ্বিতল ভদ্রাসনটুকু বাঁধা পড়িয়াছে এবং তাহারও ছয় মাসের সুদ বাকী। দুর্গাপূজার আর মাসখানেক মাত্র বিলম্ব আছে— মেজমেয়ের ওখানে তত্ত্ব পাঠাইতে হইবে। অফিসে কাল রাত্রি আটটা পর্যন্ত ডেবিট ক্রেডিট মিলে নাই, আজ বেলা বারোটার মধ্যে বিলাতে হিসাব পাঠাইতে হইবে। কাল বড়সাহেব হুকুম জারি করিয়াছেন, ময়লা বস্ত্র পরিয়া কেহ অফিসে ঢুকিতে পারিবে না, ফাইন হইবে, অথচ গত সপ্তাহ হইতে রজকের সন্ধান মিলিতেছে না, সংসারের অর্ধেক কাপড়-চোপড় লইয়া সে বোধ করি নিরুদ্দেশ। গুরুচরণ আর ঠেস দিয়া থাকিতেও পারিলেন না, হুঁকাটা উঁচু করিয়া ধরিয়া এলাইয়া পড়িলেন । মনে মনে বলিলেন, ভগবান, এই কলিকাতা শহরে প্রতিদিন কত লোক গাড়ি-ঘোড়া চাপা পড়িয়া অপঘাতে মরে, তারা কি আমার চেয়েও তোমার পায়ে বেশী অপরাধী! দয়াময়! তোমার দয়ায় একটা ভারী মোটরগাড়ি যদি বুকের উপর দিয়া চলিয়া যায় ! আন্নাকালী জল আনিয়া বলিল, বাবা ওঠ, জল এনেছি। গুরুচরণ উঠিয়া সমস্তটুকু এক নিশ্বাসে পান করিয়া ফেলিয়া বলিলেন, আঃ, যা মা, গেলাসটা নিয়ে যা ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.67
(13 টি কাস্টমার রিভিউ)
5
77%
4
15%
3
8%
2
0%
1
0%
Sumaiya Nafsi
Sumaiya Nafsi ভেরিফাইড
29 Aug 2025

I am happy for hapoy ending

Abu Zafar
Abu Zafar ভেরিফাইড
21 May 2025

এইটা একটা ভালো কোয়ালিটি পণ্য, ব্যবহার করে খুবই সন্তুষ্ট। পণ্যের মান খুবই ভালো, আমি অন্যকেও কিনতে বলব।

Nandini Das
Nandini Das ভেরিফাইড
29 Jan 2025

অসাধারণ

haf****com
haf****com ভেরিফাইড
02 Jul 2024

অন্নকালী জল এনিয়া, বলিল, বাবা উঠো জল এনেছি

Nure Jannat
Nure Jannat ভেরিফাইড
04 Mar 2023

শরৎচন্দ্র মানেই অসাধারন কিছু। এটা আমার পড়া সেরা গল্পের মধ্যে একটি❤️

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটা কি হার্ডকাভার?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

গল্পটি কি সম্পূর্ণ পেইজ সংখ্যা কম তাই

উত্তর

প্রিয় গ্রাহক, জি, সম্পূর্ণ গল্প আছে।

প্রশ্ন

এটা কি হার্ডকাভার?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

গল্পটি কি সম্পূর্ণ পেইজ সংখ্যা কম তাই

উত্তর

প্রিয় গ্রাহক, জি, সম্পূর্ণ গল্প আছে।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)