পবিত্র মাসজিদের গল্প সিরিজ
বই কালেকশন

Buy পবিত্র মাসজিদের গল্প সিরিজ Online in Bangladesh

লেখক: আরিফ আজাদ

4.83
(10 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আরিফ আজাদ
  • Publisher: সুকুন পাবলিশিং
  • Number Of Pages: 116
  • Language: বাংলা
  • Edition: New Edition, 2024
৳ 553৳ 65015% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বইয়ের সাইজ(৮ ইঞ্চি X ৮ ইঞ্চি), পৃষ্ঠা: ১২০ GSM গ্লোসি আর্ট পেপারশিশুরা গল্প পাগল। তারা গল্প শুনতে শুনতে শেখে এবং গল্প শুনতে শুনতে ঘুমোয়। গল্পের মাধ্যমে তারা তাদের চারপাশকে চিনতে এবং বুঝতে শুরু করে। যেকোনো ঘটনাকে যদি গল্প আকারে শিশুদের শোনানো বা পড়ানো হয়, তাদের মস্তিষ্ক সেটা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখে।কিন্তু দুঃখজনক হলেও সত্য, শিশুদের গল্পের দুনিয়াটা রাক্ষস খোক্কস আর ভূত-প্রেতের গল্প দিয়ে ভরপুর। সেসব গল্পে না থাকে শেখার কোনো উপাদান, আর না থাকে তার বিশ্বাস নির্মাণের কোনো উপকরণ।উপরন্তু সেসব গল্প তাদেরকে ভীতু এবং আত্মকেন্দ্রিক হয়ে উঠতে প্রবঞ্চনা দেয়।শাশ্বত জীবনবিধান ইসলামের রয়েছে সোনালি সব ইতিহাস। কুরআনের পাতায় পাতায়, হাদিসের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে শিশুদের জন্য নির্মাণ-উপযোগি সব গল্পের উপকরণ। একটা শিশুকে বিশ্বাসে বলীয়ান, কর্মে উদ্দীপ্ত এবং সত্যিকারের মুসলিম হিসেবে গড়ে তুলতে সেসব উপকরণ থেকে তুলে আনা যায় গল্পের নানান রসদ। শিশুদের উপযোগি করে যদি সেগুলোকে উপস্থাপন করা যায় তাদের সামনে, তাহলে সেই প্রজন্মকে নিয়ে আশাবাদী হওয়া যায় বৈকি।কুরআন, হাদিস আর সোনালি ইতিহাসের পাতা চষে, শিশুদের জন্য আমরা তৈরি করছি এমনকিছু কাজ যা তাদের মন আর মননকে নির্মাণ করবে বিশ্বাসের অনুপম শুদ্ধতায়। তারা এমনকিছু শিখবে যা তাদের অন্তকরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাঁর দ্বীন এবং তাঁর নবি রাসূলদের জন্য তৈরি করবে ভালোবাসার সমুদ্র, ইনশা আল্লাহ। রাক্ষস-খোক্কসের গল্প নয়, আমাদের শিশুরা বড় হবে বুনিয়াদি ইসলামকে হৃদয়-মননে ধারণ করতে করতে, ইনশা আল্লাহ।বিছানায় শুয়ে, বাবা-মা’র মুখে শিশুরা যে ভঙ্গিমায় গল্প শোনে, ঠিক সেই ভঙ্গিমায় তৈরি করা হয়েছে ‘পবিত্র তিন মসজিদের গল্প’ সিরিজ। বাইতুল্লাহ, মাসজিদ আন নববী এবং বাইতুল মাকদিসের আদিম ইতিহাস থেকে শুরু করে, বর্তমান কালের সময়টাকেও গল্পে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, আলহামদুলিল্লাহ।আর, আমাদের সোনামণিদের জন্য চমৎকার এই গল্পগুলো তৈরি করেছেন তাদের আরিফ আজাদ চাচ্চু। লেখক আরিফ আজাদের লেখা শিশুদের জন্য প্রথম মৌলিক কাজ হতে যাচ্ছে এটি। সুকুন পাবলিশিং এই কাজ দায়িত্ব নিয়ে ছোট্ট পাঠকবন্ধুদের হাতে তুলে দেবে, ইনশা আল্লাহ।আমাদের এই সিরিজের অন্যতম আকর্ষণীয় বিষয় হবে গল্পের সাথে থাকা ছবিগুলো। প্রাসঙ্গিক এই ছবিগুলো আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করে বইতে ব্যবহার করছি না, বরং প্রতিটা ছবিই আমরা আঁকাচ্ছি দক্ষ শিল্পী দিয়ে।গল্পের প্রতিটা অংশের জন্য লম্বা সময় ব্যয় করে আমরা ‘থিম’ নির্ধারণ করেছি এবং শিল্পীকে দিয়ে সেই থিম ধরে ধরে ছবিগুলো আঁকানো হচ্ছে। এর পেছনে ব্যয় হচ্ছে আমাদের শত শত ঘণ্টা। বইতে ব্যবহৃত প্রতিটা ছবিই হবে আমাদের একান্ত নিজস্ব। ইন্টারনেট দুনিয়ার কোথাও সেই ছবিগুলো খুঁজে পাওয়া যাবে না।আমরা খুব আশাবাদী যে, আমাদের সোনামণিদের হাতে খুব চমৎকার একটা কাজ আমরা তুলে দিতে পারবো, ইনশা আল্লাহ। গল্পে গল্পে আমাদের সোণামণিরা ভ্রমণ করে আসবে সুপ্রাচীন অতীত থেকে। পরিচিত হবে অনেক নবি রাসূল আর সাহাবাদের মতো সোনার মানুষদের সাথেও। মহান রবই একমাত্র তাউফিকদাতা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.83
(10 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
mda****com
mda****com ভেরিফাইড
03 Jan 2026

আলহামদুলিল্লাহ। অসাধারণ গল্প সিরিজ।ছোট বাচ্চাদের জন অনেক ভালো একটা গল্প সিরিজ। গল্পের ছলে তারা ইসলামের অনেক বিষয় জানতে পারবে। প্রত্যেক সন্তানের জন্য অপরিহার্য গল্প সিরিজ বলে মনে করি।

shahadath hossain masum
shahadath hossain masum ভেরিফাইড
27 Aug 2025

কাজ-টা যত্ন নিয়ে করা হয়েছে বুঝতে পারছি। বাচ্চাদের উপযোগী গ্রাফিক্স দেবার জন্য ধন্যবাদ। আরিফ আজাদ, আমার প্রিয় লেখক (না) তবুও,তার এই কাজ এর জন্য তাকে ধন্যবাদ।

880****455
880****455 ভেরিফাইড
10 Jun 2025

বইয়ের চিত্র গুলো মনকারা। প্রিয় লেখক। ছোটদের বই হলেও দেখা মাত্র বড়রা ও পড়তে বাধ্য হবে।

880****032
880****032 ভেরিফাইড
24 Dec 2024

বাচ্চাদের জন্য খুব ভালো সিরিজ।

Hafez Saidul Islam Bashar
Hafez Saidul Islam Bashar ভেরিফাইড
17 Dec 2024

বইগুলো আমার অনেক পছন্দের।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)