

Buy গল্পগুলো অন্যরকম Online in Bangladesh
লেখক: আরিফ আজাদ
- Author: আরিফ আজাদ
- Publisher: সমকালীন প্রকাশন
- Isbn: 9789849386469
- Number Of Pages: 216
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
জীবনকে তুলনা করা যায় নদীর সাথে। নদী যে মোহনায় থামে, সেখানেই জন্ম দেয় নতুন গল্পের। নদীর প্রতিটি কল্লোল যেন একেকটি গল্প। প্রতিটি বাঁক একেকটি উপাখ্যান। অথবা, জীবনকে আমরা একটি শ্রাবণমুখর সন্ধ্যাও বলতে পারি—যেখানে ঝুম-বৃষ্টির শব্দ শোনায় গল্পের মতো, ঝিরিঝিরি স্নিগ্ধ বাতাসকে গল্পের কাহিনির মতো লাগে জীবন্ত। জীবন কি তাহলে বয়ে চলা কোনো নদী কিংবা আকাশ ভেঙে ঝরঝর করে নেমে আসা কোনো শ্রাবণ-দিনের বৃষ্টি? জীবন কি নিছক উথাল-পাতাল কোনো তরঙ্গের ভেলকি কিংবা গা শীতল করা কোনো স্নিগ্ধ বাতাসের সুর? না। জীবন এর চেয়েও বেশিকিছু। জীবন এর চেয়েও বেশি দুরন্ত, বেশি চঞ্চল আর বেশি আকস্মিক। জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ হয়ে যায়। মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ঘটনা-প্রতি-ঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি-মিনতি, প্রেম-ভালোবাসা, সুখ আর দুঃখ। এজন্যেই জীবন দুরন্ত, দুর্বিনীত ও চঞ্চল। এজন্যেই জীবন অন্যরকম। সেই অন্যরকম জীবনে জন্ম নেওয়া একগুচ্ছ গল্প দিয়েই সাজানো ‘গল্পগুলো অন্যরকম’ বইটি...
রিভিউ ও রেটিং (Review & Rating)
ব্যস্ততা আর মানসিক অস্থিরতার এই যুগে আমরা সবাই একটুখানি আত্মিক শান্তি খুঁজি। এই বইটি ঠিক তেমনই এক টুকরো আলো, যা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবে। এটি কেবল কিছু পৃষ্ঠা নয়, বরং জীবনের গোলকধাঁধায় সঠিক দিশা। নিজের ঈমানকে রিচার্জ করতে আজই বইটি পড়া শুরু করুন। **হাদিস:** রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন।" (বুখারী)
"গল্পগুলো অন্যরকম" একটি শক্তিশালী গল্পগ্রন্থ, যা লেখক আরিফ আজাদের অতুলনীয় গল্প বলার দক্ষতা প্রদর্শন করে। প্রতিটি গল্পে রয়েছে জীবন, সম্পর্ক এবং মানুষের মনের গভীরতা। বইটি পাঠককে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে, তাদের অনুভূতি এবং চিন্তা ভাবনার জগতকে জাগ্রত করে।
Mash Allah. Aj k shes korlam besh valo boi.Koekta golpo onk behsi valo lage.১.চেরি ফুল।২. অশ্রু ভেজা ডাইরী,৩.একটি তাওয়াক্কুলের গল্প,৪.জীবণ সায়াহ্নে.৫.রুপ কথাও হেরেছিল(সব চেয়ে ভালো লাগছে)৬.অগ্রাধিকার (অনেক ভালো)
বেস্ট সেলিং একটি বই। প্রত্যেকটি গল্প আসলেই অন্যরকম। হৃদয়ে নাড়া দিয়ে যাওয়ার মতো গল্প সবগুলো। ইসলাম যে আমাদের কতো সুন্দর একটি জীবন ধারা দিয়েছে তা এই গল্পগুলো পড়লে সত্যিই অনুধাবন করা যায়। এই বইয়ের বিশেষত্ব হচ্ছে গল্পগুলো বাস্তব জীবনের ঘটনা থেকে নেওয়া বলে আমার মনে হয়েছে অর্থাৎ গল্পগুলোকে শুধুই গতানুগতিক গল্পের ধাঁচে না রেখে বাস্তবিক করে তোলা হয়েছে যা অবশ্যই জীবনঘনিষ্ঠ এবং গল্পগুলোর ঘটনাগুলো আমরা আমাদের চারপাশেই দেখতে পাই আর এধরনের সমস্যাগুলোর সমাধান গল্পগুলোতে কোরান হাদীস দ্বারা বর্ণনা করা হয়েছে।
সত্যি বলতে এমন গল্পের বই আমি আগে কখনো পড়িনি। এইজন্যই হয়তো বইয়ের নামটা "গল্পগুলো অন্যরকম"। এমন একটি বই পড়া বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য আশীর্বাদ স্বরূপ। জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং অনেক শিক্ষণীয় একটি বই। খুব ভালো লেগেছে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বই পেতে কত দিন লাগবে ?
Number of Pages 216
paperback naki hardcover?
প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।
বইটা কি এভ্যেলএবল আছে
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
এই বই পেতে কত দিন লাগবে ?
Number of Pages 216























