উম্মতের তালিকায় নাম কাটা যাদের
বই কালেকশন

Buy উম্মতের তালিকায় নাম কাটা যাদের Online in Bangladesh

লেখক: আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

4.20
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ
  • Publisher: সত্যায়ন প্রকাশন
  • Isbn: 9789849908043
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 160৳ 20020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

শেষ বিচারের দিনে আমাদের প্রিয়নবি মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উম্মতের বিশাল সংখ্যা নিয়ে গর্ব করবেন। কারণ, শেষ জমানার মানুষ হয়েও এই উম্মত থাকবে অন্য সবার চেয়ে এগিয়ে। জান্নাতেও যাবে সবার আগে। কিন্তু উম্মতের এই বিশাল তালিকায় থাকার যেমন সুযোগ আছে, তেমনি আছে ছিটকে পড়ার ঝুঁকিও। কী কী কারণে একজন মুসলিম সেই সুবিশাল দল থেকে বেরিয়ে যায়, নবিজি আমাদেরকে সেসব জানিয়ে গিয়েছেন। বিভিন্ন হাদীসের বই থেকে সেই হাদীসগুলোকে একত্র করা হয়েছে এ বইতে। নাম দেওয়া হয়েছে উম্মতের তালিকায় নাম কাটা যাদের। তবে স্রেফ হাদীস উল্লেখ করেই দায় সারা হয়নি। হাদীসগুলোকে আনা হয়েছে গল্পের আকারে, কাহিনীর ভাঁজে ভাঁজে। একেকটি গল্পে একেক প্রসঙ্গের হাদীসগুলোকে একসাথে উপস্থাপন করা হয়েছে—যেন পাঠকের মনে সেসব হাদীস সহজেই গেঁথে যায়। গল্পের পরতে পরতে আছে আরও নানান প্রসঙ্গের ইঙ্গিত। সচেতন পাঠকের চোখে অনায়াসে তা ধরা পড়বে। এছাড়াও প্রতিটি গল্পের শেষেই আছে প্রাসঙ্গিক হাদীসগুলোর তালিকা—যেন এক ঝলক দেখলেই সবগুলো হাদীস মনে পড়ে যায়। আমাদের কারও নামই যেন উম্মতের তালিকা থেকে কাটা না পড়ে, সেজন্য একটি রিমাইন্ডার হয়ে থাকুক এ বই।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.20
(4 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
25%
3
0%
2
25%
1
0%
asma ul hosna
asma ul hosna ভেরিফাইড
26 Nov 2025

nice book

Mohammad Abdullahil Kafi
Mohammad Abdullahil Kafi ভেরিফাইড
02 Oct 2025

চমৎকার পকেট বই,রিমাইন্ডার হিসেবে খুব সুন্দর বইটা।পাঠক যখন পড়বে বোরিং ফিল করবেনা,লেখক আসলে এমন ভাবেই বইয়ে ম্যাসেজ গুলো ফুটিয়ে তুলেছেন।আপনার কি নাম উম্মতের তালিকা থেকে কাটা গেলো, জানতে হলে পড়ে দেখুন বইটা।

MAYMUNA
MAYMUNA ভেরিফাইড
23 Apr 2025

খুবই ভালো বই

Abdulla All Shahareyer
Abdulla All Shahareyer ভেরিফাইড
16 Apr 2025

#review_s রাসূল ﷺ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তাঁর ﷺ প্রত্যেক উম্মত কে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। একই সাথে তাঁর ﷺ উম্মতকে চেনারও উপায় বলে দিয়েছেন, পাশাপাশি সতর্কও করেছেন। সতর্ক করা সত্ত্বেও যারা সেগুলো অমান্য করবে রাসূল ﷺ বলেছেন তাদের আমার উম্মতের তালিকা থেকে নাম কাটা যাবে। অনেকেই হয়তো জানেন না রাসূল ﷺ ঠিক কোন কোন বিষয়ে সতর্ক করেছেন যার কারণে অনেকেই অজান্তে অনেক বিপরীত কাজ করে বসছেন। ফলে আপনাদের নাম উম্মতের তালিকায় থেকে কাঁটা যেতে পারে। তাই সেই দৃষ্টিভঙ্গি থেকে বিশিষ্ট ইসলামিক স্কলার, দায়ী ও লেখক আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ গল্পের ভাঁজে ভাঁজে শিক্ষণীয় স্বরে সেগুলো "উম্মতের তালিকায় নাম কাঁটা যাদের" বইয়েতে উল্লেখ করেছেন। সুধু উম্মতের তালিকায় থেকে নাম কাঁটার বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি বরং গল্পের মধ্যেও বেশ কিছু শিক্ষনীয় ঘটনা রেখেছেন। . উক্ত বইয়ের প্রচ্ছদ ভালো লেগেছে তবে লেখকের নামের মধ্যে খুব বেশি Shadow ব্যবহার করা হয়েছে যা আমার কাছে একেবারেই মানহীন মনে হয়েছে, পাশে প্রকাশনী লিখার মতো নরমাল থাকলেই বেস্ট হতো মনে করি। বইয়ের সাহিত্যের নাম ভালো লাগেনি, বানানেও বেশ ভুল আছে, খুব সম্ভবত লেখক পান্ডুলিপি দেওয়ার পর আর সম্পাদনা করা হয়নি। পেজের মধ্যে লিখা সিস্টেমে কিছুটা ফাঁকা ফাঁকা মনে হয়েছে চাইলে বইটা আরও কম পেজের প্রকাশ করা যেতো। সে অনুযায়ী বইয়ের মূল্য আমার কাছে মানসম্মত মনে হয়নি। . বইয়ের প্রতিটি চ্যাপ্টার শেষে উম্মতের তালিকায় নাম কাঁটার হাদিস গুলো চার্ট আকারে দেওয়া হচ্ছে এই বিষয়টি বেশ ভালো লেগেছে। . . নাম: উম্মতের তালিকায় নাম কাঁটা যাদের। লেখক: আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ পেজ সংখ্যা: ১২৮ (স্মার্ট সাইজ) প্রকাশনায়: সত্যায়ন প্রকাশন । . . Date: 02 APR 2025 Writer: Md Shahariar

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)