

Buy জীবন যেখানে যেমন Online in Bangladesh
লেখক: আরিফ আজাদ
- Author: আরিফ আজাদ
- Publisher: সমকালীন প্রকাশন
- Isbn: 9789849548997
- Number Of Pages: 152
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
"জীবন যেখানে যেমন"বইটির সম্পর্কে কিছু কথা: স্বনামধন্য লেখক আরিফ আজাদ একজন আলাের ফেরিওয়ালা। বিশ্বাসের দর্শন দিয়ে লেখালেখির জগতে পা রাখা এই লেখক এবার হাজির হয়েছেন জীবনের কিছু গল্প নিয়ে। জীবনের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলােকে লেখক তুলে এনেছেন তার শৈল্পিক রং-তুলিতে। আলাে থেকে স্ফুরিত হওয়া সেই অসাধারণ গল্পগুলাে যেমন জীবনের কথা বলে, তেমনই জীবনে রেখে যায় বিশ্বাসী মূল্যবােধের গভীর এক ছাপ। জীবন যেখানে যেমন নিরেট গল্পের একটি বই। তবে কেবল গল্পের বই বলে একে মূল্যায়নের সুযােগ নেই। গল্পের ফাঁকে ফাঁকে লেখক তার পাঠকদের জন্য রেখে গিয়েছেন চিন্তার কিছু খােরাক। পাঠকের ভাবুক মন যদি সেগুলােয় নিবিষ্ট হয়, আমরা আশা করতে পারি, গল্পের পাশাপাশি তারা জীবনের কিছু উপকারী পাঠ কুড়িয়ে নিতে সক্ষম হবে। লেখক আরিফ আজাদ তার লেখনীশক্তির মুন্সিয়ানায়। গল্পগুলােকে প্রাণবন্ত করে তুলেছেন। এ কারণে প্রতিটি গল্পই হয়ে উঠেছে সুখপাঠের এক বিশাল আধার। এ বইতে পাঠকসমাজ নতুন এক আরিফ আজাদকে আবিষ্কার করবেন বলেই আমাদের বিশ্বাস। পাঠকদের জ্ঞাতার্থে বলতে হচ্ছে, লেখক নিজস্ব বানান ও ভাষারীতি অনুসরণ করে থাকেন। ফলে বহুল ব্যবহৃত কিছু শব্দের অচেনা রূপ দেখে তারা বিভ্রান্ত হবেন না—এই কামনা। আল্লাহ আমাদের সবাইকে সত্য আর সুন্দরের পথে অবিচল রাখুন। আমিন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

"জীবন যেখানে যেমন" বইটি বাস্তব জীবনের বিভিন্ন গল্পের সংকলন, যেখানে মানুষের জীবনসংগ্রাম, বিশ্বাস, অনুপ্রেরণা ও ইসলামের শিক্ষার বাস্তব প্রয়োগ তুলে ধরা হয়েছে। এটি পাঠকদের জীবন নিয়ে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে। ✅ বাস্তব জীবন থেকে নেওয়া অনুপ্রেরণামূলক গল্প ✅ মানুষের অভিজ্ঞতা ও জীবনবোধ ✅ ইসলামের আলোকে জীবনের শিক্ষা ✅ সুখ, দুঃখ ও পরীক্ষার মাঝে প্রাপ্তির অনুভূতি যারা বাস্তব জীবন থেকে শিক্ষা নিতে চান, নতুন দৃষ্টিকোণ পেতে চান এবং ইসলামের আলোকে জীবন সম্পর্কে গভীরভাবে ভাবতে চান, তাদের জন্য এটি দারুণ এক বই। "জীবন যেখানে যেমন" বইটি কেবল গল্পের সংকলন নয়, বরং এটি জীবন সম্পর্কে গভীর উপলব্ধির এক দারুণ পথচিত্র।
আরিফ আজাদের একটি মর্মস্পর্শী ও চিন্তাশীল উপন্যাস, যা জীবনের নানা দিক ও বাস্তবতা তুলে ধরে। বইটি মানুষের সংগ্রাম, স্বপ্ন, এবং বাস্তবতার মধ্যে সম্পর্কের গভীরতা অন্বেষণ করে। লেখক প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে পাঠককে জীবনের কঠিন সত্যগুলি জানাতে চেষ্ট করেছেন, যেখানে সুখ-দুঃখ, সফলতা-ব্যর্থতা একে অপরের সাথে মিশে থাকে।

আমার পড়া প্রথম বই এটা । আমি জানতাম বইটা একবার পড়া শুরু করলে পুরোপুরি না শেষ করা পর্যন্ত শান্তি আসবে না । বইয়ের কিছু লাইন যা আমাকে মুগ্ধ করেছে । এখনো বইটি শেষ করা হয়নি আর বইটি শেষ পর্যন্ত অনেকগুলো লাইন দিয়ে আমাকে মুগ্ধ করবে । ∆ শোক আর শখের লড়াইয়ে আজ শোকটাই জয়ী । ∆ দুপুর থেকে বাইরে কয়লা পড়া রোধ । রোদের তেজ আর তাপে ঘরের ভেতরটাও উনুনের মত গরম হয়ে আছে । মাথার ওপর অবিরাম অবিশ্রান্তভাবে ঘুরতে থাকা সিলিং ফ্যানের হাওয়াগুলো যেন বিদ্রোহ করে বসেছে । গায়ে হাওয়া লাগছে না অগ্নিগিরির তাপ লাগছে বোঝা মুশকিল । ∆ আমাদের ঘরে টিমটিমে একটি আলো জ্বলছে । বাতাসের ঝাপটাই নিভু নিভু অবস্থা ; বাতাস একটু কমলেই সজরে ভীষণ বিস্ফোরণে সমস্ত শক্তিসমেত সেটা দপ করে জ্বলে উঠে । বাতাস আর কুপি - বাতির মধ্যে যেন অলিখিত কোন যুদ্ধ লেগেছে ; কার শক্তি বেশি তা প্রমাণে উভয়পক্ষ বিলকুল মরিয়া ∆ আরেকটু অপেক্ষা ? ঠিক কতক্ষণ অপেক্ষা করে থাকলে মিটে যাবে আরেকটু অপেক্ষার প্রহর ? ∆ ভয় আশা আর আনন্দের ত্রিমুখী সংঘর্ষে আমি বিধ্বস্ত । ∆ ফেসবুকের গভীর থেকে গভীরে গিয়ে তুলে আনছি মিস হয়ে যাওয়া ঘটনাগুলোকে সময়ের সঙ্গতির সঙ্গে নিজেকে যুক্ত রাখছি দুর্দান্তভাবে ; কে জানে , আগামীকাল অফিসে গিয়ে যদি দেখা যায় আজকের কোন ঘটনা নিয়ে খুব শোরগোল পরে গেছে কিন্তু তার বিন্দু বিসর্গও আমার জানা নেই তখন আমার নাকউঁচু কলিগেরা আমার দিকে কি অদ্ভুত ভাবেই না তাকাবে ! সূর্যের নিকটতম গ্রহ বৃহস্পতিতে প্রাণের সন্ধান মিলবার সংবাদেও তারা এতখানি চমকাবে না যতখানি চমকাবে আমাকে দেখে । বিস্মিত ধরে রাখতে না পেরে কেউ কেউ বলেও বসতে পারে , ' একটা ঘটনা ঘটার ২৪ ঘন্টা পার হয়ে গেল আর আপনি তার কিছুই জানেন না ? কোন দুনিয়ায় বাস করেন আপনি ? ∆ মস্তিষ্কের কোষ গুলোতে যেন দারুন এক বিক্ষোভ শুরু হয়েছে । ∆ এই জঘন্য গল্পটা না শুনলে যদিও মনটা শান্ত থাকতো , তবুও সেটা আমাকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ∆ পকেটের আমার সকরুণ অবস্থা ! ফুলের মালা নিলে গাড়ি ভাড়া দিতে পারবো না , গাড়ি ভাড়ার কথা ভাবলে ফুল নেওয়া হবে না । চরম দোটানাই শেষ পর্যন্ত ফুলের মালারি জিত হলো । আজ না হয় ল্যাম্পপোস্টের আলো ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাব ঘরে । ∆ আমার স্ত্রী রে এসে দাঁড়াবে, আলতো করে একটা মালা আমি তার খোঁপায় গুঁজে দেবো। আমি জানি সে খুব খুশি হবে। আনন্দ আর আহ্লাদে দৌড়ে সে আয়নার কাছে গিয়ে জানতে চাইবে, ‘আমাকে সুন্দর লাগছে না?” আমি বলব, ‘একটা ফুলের গায়ে চড়েছে অন্য একটা ফুল। কোন ফুলটাকে যে বেশি সুন্দর লাগছে সেটা নির্ণয় করা কঠিন। বিভ্রান্ত হয়ে যাচ্ছি।’ আমার কথায় লজ্জা পেয়ে সে একেবারে কুঁকড়ে যাবে। আমি তো ভীষণ সুখে আছি। একজীবনে সুখী হতে আর কী লাগে?
' জীবন যেখানে যেমন ' বইটি কেনার জন্য অপেক্ষায় ছিলাম বেশ কিছু দিন। অবশেষে পেলাম, অনেক ভালো লেগেছে বইটি পড়ে । ভিন্ন ভিন্ন আঙ্গিকের ১৪টি গল্প নিয়ে লেখা এই বইটি । চাকচিক্যময় এই দুনিয়ায় মানুষকে নানা রঙে রঙিন হতে হয়, সাজতে হয় বিভিন্ন চরিত্রে, করতে হয় নানা সংগ্রাম । এরই মাঝে কেউ ইসলাম এর পথে টিকে থাকে, আবার কেউ হারিয়ে যায় দুনিয়ার মোহোতে !! লেখক আমাদের জীবনের বিভিন্ন দিক বইয়ের মাঝে তুলে ধরেছেন । দুনিয়ার দুখ আর কষ্ট যে পরকালে নিয়ে আসবে এক বিশাল সফলতা, তা বইটি বার বার মনে করিয়ে দিবে পাঠককে ! পাঠক প্রতিটি গল্পেই জীবনের বিভিন্ন পর্যায় খুঁজে পাবেন ইনশাআল্লাহ্ । বইটি একটি আয়াত মনে করিয়ে দিবে বিশ্বাসীদের -- " নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে " পড়তে বলার জন্য একটি অসাধারণ বই !



চমৎকার একটা গল্পের বই। প্রতিটি গল্পই জীবনের বিভিন্ন সময়ের সত্যিকারের লক্ষ্য এবং প্রকৃত সুখ অর্জনের পথ চমৎকারভাবে ফুটিয়ে তুলা হয়েছে! প্রতিটা গল্প পড়ে আমাকে নিরাশ হতে হয়নি; আমি মনে করি কেউই হবে না যদি সে গল্পগুলোর ভাবার্থ সত্যিকার অর্থেই উপলব্ধি করতে পারে। আশা রাখি আরিফ আজাদ ভাই সামনেও এরকম সুন্দর এবং শিক্ষণীয় গল্প আমাদের উপহার দিবেন 💚
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটার সাথে কি আরিফ আজাদ ভাইয়ার চিঠিটা পাওয়া যাবে?
দুঃখিত, বর্তমানে কোন চিঠি নেই।
eita paperback nki heardcover?
বইটি পেপারব্যাক।
বইটি কত পৃষ্ঠা
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৫২। ধন্যবাদ।
akhon ki boi ta available ace
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।























