পিকাডিল সার্কাস
বই কালেকশন

Buy পিকাডিল সার্কাস Online in Bangladesh

লেখক: নিমাই ভট্টাচার্য

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নিমাই ভট্টাচার্য
  • Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
  • Isbn: 8176125938
  • Number Of Pages: 144
  • Language: বাংলা
  • Edition: 8th Edition, 2001
৳ 105৳ 1105% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

এই সেই হিথরো। হিথরো এয়ারপোর্ট। লোকে বলে লন্ডন। মুষ্টিমেয় কিছু মানুষের কথা আলাদা। তাছাড়া সারা দুনিয়ার সবাই বলে লন্ডন ৷ কোন এয়ারপোর্টেই নিজের নামে পৃথিবীর মানুষের কাছে পরিচিত নয়। ওরলিকে বলে প্যারিস, জন এফ কেনেডির স্মৃতি অম্লান রাখার জন্য লগেজ ট্যাগে জে-এফ-কে লেখা থাকলেও মোটা মোটা অক্ষরে ছাপা থাকে নিউইয়র্ক। অথবা এন-ওয়াই-সি। সব দেশে সর্বত্র এয়ারপোর্টের নিজস্ব পরিচয় উপেক্ষিত। আমাদের দেশেও। পালামে রঙিন আলোয় বিরাট করে লেখা আছে দিল্লী এয়ারপোর্ট। দমদমে প্লেন ল্যান্ড করার আগে অনেক প্লেন কোম্পানীর এয়ার হোস্টেসই অ্যানাউন্স করে, উই উইল বী সর্টলি ল্যান্ডিং অ্যাট ক্যালকাটা এয়ারপোর্ট। লোক্যাল টাইম ইজ টেন পাস্ট সিক্স এ্যন্ড আউট সাইড টেম্পারেচার ইজ ফিফটিন পয়েন্ট টু ডিগ্রী সেন্টিগ্রেড।...... আশ্চর্য। শুধু আশ্চর্য নয়, দুঃখের। আপন নামে, মর্যাদায় পরিচিত হবার মধ্যে একটা আনন্দ, আত্মতৃপ্তি আছে। এই আনন্দ আত্মতৃপ্তিটুকু পাবার অধিকার সবার। সব কিছুর। এয়ারপোর্টের কপালে তা জোটে না। অনেকটা আমাদের দেশের বিবাহিতা মেয়েদের মত সুমিত্রা, সুচিত্রা নন্দিতা, প্রমীলা হয়ে যায় বড় বৌমা, মেজ বৌদি, গোরার বৌ। বড় জোর মিসেস ব্যানার্জি, মিসেস ঘোষ বা মিসেস সেন । এসব কথা ভাবতে গেলেই আমার পিয়ালীর কথা মনে পড়ে। আমার সঙ্গেই কমলা গার্লস স্কুলে পড়ত। কি দারুণ মিষ্টি নাম। ছেলেদের চাইতে মেয়েদের নাম অনেক সুন্দর । অনেক বেশি কাব্যিক হয় কিন্তু পিয়ালীর মত এত সুন্দর, মিষ্টি নাম আমি শুনি নি। ওকে দেখতেও ভারি সুন্দর ছিল। রোজ টিফিনের সময়, ছুটির পরে আমি ওর গাল টিপে আদর করে ডাকতাম, এই পিয়া, পিয়ালী, শোন। আমার ডাক শুনে মনে মনে খুশি হলেও লজ্জায় পিয়ালীর সুন্দর মুখখানা আরো সুন্দর হয়ে উঠত। ও মুখ টিপে টিপে হাসতে হাসতে আমার কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করত, কি বলছিস ?

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Nusrat Onnesha
Nusrat Onnesha ভেরিফাইড
30 May 2026

Good

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)