

Buy নির্বাচিত হাসি সমগ্র Online in Bangladesh
লেখক: তারাপদ রায়
- Publisher: প্রিয়া বুক হাউস (ভারত)
- Isbn: 9789381827765
- Number Of Pages: 416
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
বই এর প্রথম ফ্লাপ একালের অন্যতম সেরা রসসাহিত্যিক, 'কাণ্ডজ্ঞান' ও ‘জ্ঞানগম্যি'-র লেখক তারাপদ রায়ের এটি জীবিতকালে সংকলিত সর্বশেষ সম্পাদিত গ্রন্থ। তাই এই বই একদিক থেকে এই স্মরণীয় রসসাহিত্যিকের প্রতি এক শ্রদ্ধার্ঘ্য। তাঁরই স্মৃতিতে এই বই উৎসর্গিত হল। বিগত নব্বই বছরের কিশোরদের হাসির গল্প থেকে সযত্নে বাছাই করে পঁচাত্তরটি গল্প নিয়ে তারাপদ রায় এই বইটি তৈরি করেছিলেন। কে নেই এই তালিকায়! সে যুগের বিখ্যাত সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, পরশুরাম, হেমেন্দ্রকুমার রায়, সৌরীন্দ্রমোহন থেকে শুরু করে বনফুল, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, আশাপূর্ণা দেবী, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, বিমল কর, নারায়ণ সান্যাল— সবাই আছেন। সেই সঙ্গে আছেন এখনকার সাড়াজাগানো সব সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রফুল্ল রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার প্রমুখ। তারাপদ রায় নিজে তো আছেনই। কিশোরদের জন্য সংকলিত হাসির গল্পের বই আগেও ছিল, পরেও হবে, কিন্তু এ যুগের সেরা রসসাহিত্যিকের নির্বাচনে এমন সেরা একটি বই সম্ভবত এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি।























