

Buy বটুকবুড়োর চশমা ( অদ্ভুতুড়ে সিরিজ ২৪ ) Online in Bangladesh
লেখক: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
- Author: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
- Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
- Isbn: 9789350400135
- Number Of Pages: 95
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2011
পণ্য সারসংক্ষেপ (Summary)
“কর্তাবাবু, একটা কথা ছিল।” “কী কথা?” “বলছিলাম কী, এই লম্বা লোকেরা মানুষ কেমন হয়?” “এ আবার কেমন ধারা কথা, লম্বা লোকেরা আবার আলাদা করে ভাল বা খারাপ হতে যাবে কেন ?” “একটা ধাঁধায় পড়েই জানতে চাইছি আর কী!” “তা লম্বা লোক নিয়ে তোর সমস্যা হচ্ছে কেন? এই তো আমিই তো একজন লম্বা লোক। আমার তিন ছেলে লম্বা, পুরুতমশাই ব্রজ ভট্ট্চাজ লম্বা, সাত্যকি বাঁড়ুজ্যে লম্বা, দারোগা পরেশ ঘোষ লম্বা, নব মিত্তির লম্বা, তা আমরা কি খারাপ লোক?” বটু ওরফে বটকেষ্ট গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, “আপনারা তার কাছে নস্যি। আপনাদের মাথা তার কোমরের কাছ বরাবর হবে বড়জোর। তার বেশি নয়।” “বটে! তা এ তল্লাটে তেমন লম্বা কে আছে? হরিপুরে বৃন্দাবন পাল অবশ্য বেজায় লম্বা, আর নবগঞ্জের বিষ্ণু পাঠকও বটে বিশাল ঢ্যাঙা...!” “আজ্ঞে, তাঁরাও তার বুক পর্যন্ত হবেন কি না সন্দেহ।” “অ, কিন্তু লম্বা লোক তুই পেলি কোথায়? আর তাকে নিয়ে তোর সমস্যাই বা হচ্ছে কেন ?” বটু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, “সে কাছেপিঠেই আছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

খুব একটা খারাপ লাগেনি।তবে কাহিনীর প্লট যাই হোক , তার অদ্ভুত সুন্দর লেখনশৈলীতে সব বইই দারুন হয়ে যায়।শুধুমাত্র তার লেখা পড়তেও আপনাদের বইটি কেনা উচিত।তাছাড়া বইটি আমাদের পরিবেশ দূষন সম্পর্কেও সচেতন করবে।
নামের মধ্যেই এর গল্প নিহিত রয়েছে। অদ্ভুতুড়ে সিরিজ মানেই একটু অন্যরকম কিছু। এই বইটিও তার ব্যতিক্রম নয়। গল্প যতটা ডালপালা বিস্তার করেছে কাহিনি ততটা ঘোরালো হতে শুরু করেছে। শেষে চশমার যে কেরামতি দেখলাম সেটা আমি আশা করিনি। উপভোগ্য গল্প এবং অদ্ভুতুড়ে সিরিজের ট্রেডমার্ক রহস্য সব মিলিয়ে এক অদ্ভুতুড়ে ভাললাগা কাজ করছিল বইটি পড়ার সময়। অন্য বইগুলোর চেয়ে এটার পৃষ্ঠা সংখ্যা একটু কম হওয়ায় হতাস হয়েছিলাম।
কাকতালীয় এই গল্প গুলো অসাধারন্।























