

Buy অপরাজিত Online in Bangladesh
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Author: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Publisher: শব্দশিল্প
- Isbn: 9847032300025
- Number Of Pages: 208
- Language: বাংলা
- Edition: 1st Published, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)
অপু চরিত্র শুধু বইতেই সুন্দর, বাস্তবে অত্যন্ত ভয়ংকর! অপুর ভুলগুলো থেকে অনেক কিছু শিখেছি, আবার কল্পনায় আমিও তার সাথে ঘুরে বেড়িয়েছি লতায় পাতায়। কখনও মনে হয়েছে পৃথিবীতে সরল মানুষই কেনো ঠকে যায়, পরক্ষণেই আবার মনে হয়েছে সরল মানুষই সবচেয়ে বেশি মানসিক শান্তিতে থাকে। বইটি পড়ার পর থেকে, অপূর্ব ও অপর্না আমার মনে অপরাজিত হয়ে আছে এবং থাকবে।



অপরাজিত লেখক বিভ পাঠ প্রতিক্রিয়া বই: অপরাজিত লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপরাজিত হচ্ছে পথের পাঁচালী পরবর্তী পর্ব। অপরাজিত পড়ার পূর্বে পথের পাঁচালি শেষ করার অনুরোধ থাকবে। তবেই কানেক্ট করতে পারবেন। কোন এক বইয়ে পড়েছিলাম "যে বুদ্ধিমান হয় সে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেয়, কিন্তু প্রকৃত জ্ঞানী সেই হয় যে অন্যের ভুল থেকেও শিক্ষা নিতে পারে" অপরাজিত উপন্যাস আপনাকে জীবনের শিক্ষা নিতে সহযোগিতা করবে। জীবন একটাই। সেই এক জীবন টা কেমন হবে তা আমরা জানিনা। পথের পাঁচালী ও অপরাজিত সম্পূর্ণ একটা জীবনের অভিজ্ঞতা দিবে। জীবন যে কত বন্ধুর হতে পারে, কত উঁচু নিচু হতে পারে, কত স্বপ্ন মুহূর্তে ভেঙে যেতে পারে, কত দুঃখ-কষ্টের কিংবা আনন্দের হতে পারে তার ধারণা পাওয়া যায়। পথের পাঁচালি ও অপরাজিত বই দুটিই আপনাকে মাঝে মাঝে কাঁদাবে আবার মাঝে মাঝে হাসাবে। মূলত অপুর জীবন নিয়েই গ্রন্থ দুটি রচিত। অপুর শৈশব কাটে নিশ্চিন্দিপুর গ্রামে। সেখানকার গাছপালা, পরিবেশ, পাখির ডাক, ইছামতি নদী, তার দিদি দুর্গা, তার বাল্যবন্ধু সবকিছুর সাথে তার গভীর সম্পর্ক তৈরী হয়। তার দিদি দুর্গা তাকে প্রচন্ড ভালোবাসতো, অপুর সাথে খাবার ভাগাভাগি, ঝগড়া-ঝাঁটি, বনে বাঁদাড়ে ঘুরে বেড়ানো সে কি মধুর সম্পর্ক। কিন্তু কয়েকদিন থেকে দুর্গা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তার ম্যালেরিয়া হয়। সেই ম্যালেরিয়ায় দুর্গা মারা যায়। তারপর তারা সেখান থেকে কাশী চলে যায়। কাশীতেও অনেক দুঃখ-কষ্টের দিন কাটে। পরে তার বাবাও মারা যায়। কাশী থেকে বর্ধমান। সেখানে সংসার চালাতে তার মাকে রাধুঁনীর কাজ করতে হয়। সেখান শুরু হয় তার নতুন বন্ধু লীলা'র অধ্যায়। তারপর তারা যায় মনসাপোতা গ্রামে। সেখানে অপু কিছুদিন ব্রাহ্মণ হিসেবে পূজা করেছে। তারপর স্কুলে ভর্তি, স্কুল থেকে দেওয়ানপুর। তারপর কলেজ। কলেজের জন্য তাকে কলকাতা যেতে হয়। সেখানে শুরু হয় অন্য এক জীবন। এক কঠিন অধ্যায়। তারপর একদিন বন্ধু প্রণবের সাথে তার মামার বাড়ীতে গিয়ে সেখানে ঘটে যায় এক অঘটন। বিয়ে হয় অপর্ণার সাথে। সন্তান কাজলের জন্ম হয়। শৈশব থেকেই অপুর ছিল বই পড়ার নেশা। এমন কি বই পড়ার লোভে সে সতুদের পুকুর পাহারাও দিয়েছিল। কলেজে পড়াকালীন সময়েও পড়েছে প্রচুর বই। একসময় তার নিজের লিখিত বই বের হয়। এর মধ্যে যে আরও কত ট্র্যাজেডি, কত আনন্দ-বেদনার মুহুর্ত। যতটা সহজে লিখেছি ততটা সহজ নয়। শুধুমাত্র ধারণার জন্য ভাসাভাসা ভাবে একটা গ্লিম্পস দেওয়ার চেষ্টা করেছি। এত অসাধারণ দুটি বই ভাষায় বর্ণনা করতে পারবো না। ধন্যবাদ।

অপুকে জন্ম থেকে ৩৪ বৎসর বয়স পর্যন্ত আমি কলমের ডগায় সৃষ্টি করেচি। তাকে ছাড়তে সত্যিকার বেদনা অনুভব করচি-তবে সে ছিল অনেকখানিই আমার নিজের সঙ্গে জড়ানো, সেইজন্যে বেশি কষ্ট হচ্ছে বিদায় দিতে কাজলকে, লীলাকে, দুর্গাকে, রাণূদি’কে-এরা সত্য সত্যই কল্পনাসৃষ্ট প্রাণী। কোনোদিকে এদের কোনো ভিত্তি নেই এক আমার কল্পনা ছাড়া।“ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বইটি অসাধারণ।
Loved it

😍😍😍😍❤️❣️💞
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা কি হার্ডকভার?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
পৃষ্ঠার মান কেমন?ক্রিম নাকি সাদা অফসেট?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা হোয়াইট পেপারের।
কত পৃষ্ঠা
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 208। ধন্যবাদ।
এটা কি হার্ডকভার?
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।























