হ্যামলেট
বই কালেকশন

Buy হ্যামলেট Online in Bangladesh

লেখক: William Shakespeare

4.83
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: উইলিয়াম শেক্সপীয়ার
  • Publisher: সময় প্রকাশন
  • Isbn: 9844584787
  • Number Of Pages: 159
  • Language: বাংলা
  • Edition: 6th Edition, 2023
৳ 224৳ 26014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বইটির অনুবাদকের কথাঃ বহু বছর আগে, তখন আমি সদ্য তরুণ, এক অজ পাড়াগাঁয়ে আমার পিতার বন্ধুগৃহে একটি বইয়ের সন্ধান পেয়েছিলাম। বইটির নাম ‘টেলস ফ্রম শেক্সপীয়র'; লেখক চার্লস ল্যাম্ব, ইংরেজি প্রবন্ধ-সাহিত্যে যার অবদান অবিস্মরণীয়। তিনি তার অনুপম ভাষায় শেক্সপীয়রের নাটকগুলােকে গল্পাকারে উপহার দিয়েছেন পাঠকদের। টেলস্ ফ্রম শেক্সপীয়র, আজো মনে পড়ে, সেই গ্রামে, নাম যার বেলাবাে, আমার অলস দুপুরগুলােকে মনােরম করে তুলেছিল। সেই কামড়ে-ধরা বই আমাকে নিয়ে গেলাে শেক্সপীয়রের কাছে। চার্লস ল্যাম্বের হাত ধরে আমার পরিচয় হলাে কীং লীয়ার, ম্যাকবেথ, ওথেলাে, প্রস্পেরাে, মিরান্ডার এবং হ্যামলেটের সঙ্গে। শেক্সপীয়র সৃষ্ট এই চরিত্রগুলাের সঙ্গে যে ঘনিষ্ঠতা গড়ে উঠল আমার তা কোনােদিন ফিকে হবে না। তারপর শেক্সপীয়রের কাব্যনাটক হ্যামলেট’ যতবার পড়েছি ততবারই নিজেকে সমৃদ্ধ মনে হয়েছে; মনে হয়েছে আমি প্রজ্ঞার বলয়ে প্রবেশ করছি বার বার। হ্যামলেট’ পাঠকালে আমি এই নাটকটি অনুবাদের ইচ্ছা প্রকাশ করি নিজেরই কাছে। সেই ইচ্ছা মনে লালন করেছি বহুদিন ধরে। হ্যামলেট' নাটকটির প্রতি আমার দুর্মর অনুরাগই এই অনুবাদ কর্মের উৎস। জানতাম, দুরূহ এই কাজ, প্রায় অসম্ভব। অনুবাদ কর্মের বিভিন্ন পর্যায়ে হতাশায় চুল ছিড়েছি, মাঝপথে এসে বহুবার ভেবেছি, আর পারা গেল না; এবার হাল ছেড়ে দেয়াই ভালাে। কিন্তু এক ধরনের জেদ ঘাড় ধরে আমাকে দিয়ে শেষ পর্যন্ত কাজটি করিয়ে নিলাে। এই অনুবাদকর্ম কী রকম হলাে তার বিচারের ভার স্বাভাবিকভাবেই পাঠকদের উপর। অনুবাদ করতে গিয়ে শেক্সপীয়রের প্রতি যথাসাধ্য বিশ্বস্ত থাকতে চেষ্টাশীল ছিলাম। Harold Jenkins সম্পাদিত হ্যামলেট’-এর পাঠ আদ্যোপান্ত অনুসরণ করেছি। সহায়তা পেয়েছি lan Kott রচিত ‘Shakespeare Our Contemporary', Alfred Harbage systino 'Shakespeare the Tragedies', উৎপল দত্তের শেক্সপীয়রের সমাজচেতনা প্রভৃতি গ্রন্থের কাছে। শামসুর রাহমান

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.83
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Ahmad orpu
Ahmad orpu ভেরিফাইড
29 Jan 2022

Most Favourite Book

samaun islam Shadhin
samaun islam Shadhin ভেরিফাইড
23 Aug 2021

Shera

Sharif Mahmud
Sharif Mahmud ভেরিফাইড
03 Jan 2020

হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ার এটি মূলত ডেনমার্কের সম্রাজ্যের পটভুমিতে রচিত শেক্সপিয়াররের ট্রাজেডি।মূল কাহিনী হ্যামলেটের পিতার মৃত্যুর পর, তার মা গারট্রুড হ্যামলেটের চাচা ক্লডিয়াসকে বিয়ে করে। একরাতে হ্যামলেটের পিতার মত দেখতে ভুত হ্যামলেটের সাথে দেখা করে এবং তাকে জানায় তার চাচা ক্লডিয়াস তাকে হত্যা করেছে এবং তার মা গারট্রুডকে বিয়ে করেছে। তারপর তার মৃত্যুর প্রতিশোধ নিতে বলে হ্যামলেটকে। পলোনিয়াসের কন্যা ওলেভিয়ার সাথে তার প্রেম ছিল। কিন্তু তার পিতার রহস্যজনক মৃত্যুর পর, তাদের সম্পর্ক ভেঙ্গে যায়।পরবর্তীতে ওফেলিয়া আত্মহত্যা করে।এদিকে হ্যামলেট, তার পিতার ভূতের কাছ থেকে তার মৃত্যুর সকল কথা শুনে।ঘটনার সত্যতা জানার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করে এবং সত্যতা পেয়ে হ্যামলেট তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মনস্থির করল। তাহলে হ্যামলেট কী পারবে তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে?পারলেও সেটা হ্যামলেট কীভাবে পারবে?পড়ে ফেলুন তবে সর্বকালের শ্রেষ্ট এই ট্রাজেডি।😊

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এই বইটি কি আপনাদের কাছে আছে?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।

প্রশ্ন

Available?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।

প্রশ্ন

কি পেজ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি হোয়াইট পেপারের। ধন্যবাদ।

প্রশ্ন

এই বইটি কি আপনাদের কাছে আছে?

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)