ভ্রান্তিবিলাস
বই কালেকশন

Buy ভ্রান্তিবিলাস Online in Bangladesh

লেখক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

4.50
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • Publisher: বিশ্বসাহিত্য কেন্দ্র
  • Isbn: 9841802821
  • Number Of Pages: 72
  • Language: বাংলা
  • Edition: 3rd Editor, 2021
৳ 109৳ 1209% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে, বিদ্যাসাগরের প্রথম রচনা বেতালপঞ্চবিংশতির বাইশ বছর পরে। তিনি শুধু সাহিত্যের জন্য সাহিত্য রচনা করেননি। তাঁর প্রায় সমস্ত রচনাই শিক্ষা এবং সমাজ রূপান্তরের লক্ষ্যে রচিত। সমাজ পরিমণ্ডলকে জ্ঞানচর্চার আওতায় এনে মানুষের জীবনকে মানসম্মত করার প্রয়াসে নিবেদিত ছিল তাঁর সৃজনশক্তি। সে জন্য তার বিষয়-নির্বাচন কখনও শিক্ষামূলক, কখনও উপদেশমূলক, কখনও নৈতিকবােধ উদ্রেককারী, কখনও আনন্দ-বিনােদনমূলক। . ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপীয়রের ‘কমেডি অব এররস' নাটক অবলম্বনে রচিত। বইয়ের বিজ্ঞাপন’ শিরােনাম অংশে তিনি লিখেছেন : “কিছু দিন পূর্বে, ইংলন্ডের অদ্বিতীয় কবি শেক্সপীয়রের প্রণীত ভ্রান্তিপ্রহসন পড়িয়া আমার বােধ হইয়াছিল, এতদীয় উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত হইলে লােকের চিত্তরঞ্জন হইতে পারে। তদনুসারে ঐ প্রহসনের উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত ও ভ্রান্তিবিলাস নামে প্রচারিত হইল।' এরপরে তিনি বলেছেন যে এই নাটকের কাব্য-অংশ শেক্সপীয়রের অন্যান্য নাটকের চেয়ে নিকৃষ্ট’, কিন্তু এর কাহিনী-অংশ কৌতুকপূর্ণ। সেজন্য তিনি এই নাটকটি বাংলাভাষায় রূপান্তরের অনুপ্রেরণা পেয়েছেন পাঠককে আনন্দ দানের উদ্দেশ্যে। ব্যক্তির আনন্দ উপভােগের জায়গাটিও তার সমাজ সংস্কারের অন্তর্ভুক্ত ছিল বলে এর দ্বারা প্রতীয়মান হয়। বিনােদনের সুস্থ পরিচর্যাকে তিনি অস্বীকার করেননি। বিজ্ঞাপনের শেষ বাক্যে তিনি লিখেছেন : যদি ভ্রান্তিবিলাস পড়িয়া এক ব্যক্তিরও চিত্তে কিঞ্চিত্মাত্র প্রীতিসঞ্চার হয়, তাহা হইলেই শ্রম সফল বােধ করিব।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Shuvra Dey Sony
Shuvra Dey Sony ভেরিফাইড
04 Mar 2026

বইটির শুরুতে বিদ্যাসাগর বলেছিলেন, এই বইটি পড়ে যদি কোন পাঠক কিছুমাত্র হাসতে পারে তবেই তার লেখা স্বার্থক,,সত্যিকার অর্থে যতই পড়েছি খুবই হেসেছি,, বইটি পড়ার পর উত্তম কুমার অভিনীত ভ্রান্তুবিলাস ছবিটিও দেখেছি🥰

Review Upload 1
Review Upload 2
Abu Sifat Nayeem
Abu Sifat Nayeem ভেরিফাইড
20 Sep 2022

Well

MD. Shoriful Islam
MD. Shoriful Islam ভেরিফাইড
04 Jan 2020

'ভ্রান্তিবিলাস' ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর রচনা শেক্সপীয়ার এর Comedy of errors নাটক এর অনুবাদ গ্রন্থ, যা সামাজিক বিষয় নিয়ে রচিত কৌতুক পূর্ণ । মানুষকে শিক্ষাদানের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যন্ত বুদ্ধিবৃত্তির মাধ্যম তার লেখনিতে ধারন করেছিলেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)