অনুবর্তন
বই কালেকশন

Buy অনুবর্তন Online in Bangladesh

লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

4.67
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • Publisher: আদিত্য পুস্তকালয় (ভারত)
  • Number Of Pages: 140
  • Language: বাংলা
  • Edition: Reprint, 2015
৳ 140৳ 140
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ওয়েলেস্লি স্ট্রীটের আর পিটার লেনের মোড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুল-বাড়ীটা বেশ সরগরম হইয়া উঠিয়াছে। বেলা দশটা। ছাত্রের দল ইতিমধ্যে আসিতে শুরু করিয়াছে, বড়লোকের ছেলেরা মোটরে, মধ্যবিত্ত ও গরিব গৃহস্থের বাড়ীর ছেলেরা পদব্রজে। স্কুলের পুরানো চাকর মথুরাপ্রসাদ ছেঁড়া ও মলিন খাকির চাপকান পরিয়া তৈরী, চাপকানের হাতের কাছটাতে রাঙা সুতায় একটা ফুটবলের শিল্ডের মত নকশার মধ্যে ইংরেজী 'এম' ও 'আই' অক্ষর দুইটি জড়াপট্টি খাইয়া শোভা পাইতেছে; কারণ স্কুলের নাম মডার্ন ইস্টিটিউশন, যদিও হেডমাস্টার ক্লার্কওয়েল সাহেবের ব্যক্তিগত চিঠির উপরে ছাপানো আছে "ক্লার্কওয়েল'স মডার্ন ইস্টিটিউশন", আসলে সেটা ভুল; কারণ স্কুলটি সাহেবের নিজের নয়, অনেক দিনের পুরানো স্কুল, কমিটির হাতে আছে, ক্লার্কওয়েল সাহেব আজ পনেরো বছর এখানকার বেতনভোগী হেডমাস্টার মাত্র। এই স্কুল-বাড়ীর দোতলার পিছন দিকের তিনটি ঘর হেডমাস্টারের থাকিবার জন্য নির্দিষ্ট আছে-ঘরের সামনেই ক্লাসরুম, কাজেই পর্দা ফেলা। ক্লার্কওয়েলের বয়স প্রায় ষাটের কাছাকাছি, মাথার চুল সাদা, মোটাসোটা, সর্বদা ফিটফাট হইয়া থাকেন, টাইটা এদিক ওদিক নড়িবার জো নাই, শার্টের সামনেটা নিখুঁত ইস্ত্রি করা, চকচকে কলার, ভাল কাটছাঁটের কোট, পেন্টালুনের পা দুটিতে চমৎকার ভাঁজ, যাহাকে বলে 'নাইফ্-এজ-ক্রিজ'-ছুরির ফলার মত সরু খাঁজ। সাহেব অবিবাহিত, কেউ কেউ বলে সাহেবের স্ত্রী আছে, কিন্তু সে সাহেবের কাছে থাকে না। তবে এখানে মিস্ সিবসন্ নামে একজন তরুণী ফিরিঙ্গী মেম সাহেবের সঙ্গেই থাকে, কেউ বলে সাহেবের শালী, কেউ বলে কী রকম বোন, কেউ বলে আর কিছু-মিস্ সিবসন্ত স্কলের টীচার, নীচের ক্লাসে ইংরেজী পড়ায় ও উচ্চারণ শেখায়।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.67
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
50%
3
0%
2
0%
1
0%
Shoyeb Ahmed Samir
Shoyeb Ahmed Samir ভেরিফাইড
29 Apr 2020

অসাধারণ একটা বই। একটা স্কুল সেইখানকার শিক্ষকদের সংগ্রামী জীবন উঠে এসেছে এই বইয়ে।

Atik bin alam
Atik bin alam ভেরিফাইড
10 Apr 2020

ভালো। একট স্কুল তারসাথে শিক্ষকদের স্ট্রাগল টা উঠে আসছে, আমার শৈশবের হারাগাছ শিশু নিকেতনের অনেক মিল পেলাম। আপনারাও হয়তো পুরনো স্কুলের সাথে অনেকটা মিল পাবেন । সেই সাথে বিশ্বযুদ্ধে কলকাতার উপর ইফেক্ট, পেশার উপর ইফেক্ট নিয়ে যথেষ্ট ঘটনা উঠে আসছে, প্রেম/মায়া/ভালোবাসা সব। আজকের করোনা আক্রান্তের বিশ্বের সাথে অনেকটা মিল পাবেন। কিন্তু বইটা আলোচিত না হবার কোন কারন পাচ্ছি না।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)