নফসের বিরুদ্ধে লড়াই
বই কালেকশন

Buy নফসের বিরুদ্ধে লড়াই Online in Bangladesh

লেখক: মাহমুদ বিন নূর

4.64
(283 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাহমুদ বিন নূর
  • Publisher: রাইয়ান প্রকাশন
  • Number Of Pages: 143
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 165৳ 22025% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বই সম্পর্কে কিছু কথা : কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি না; তাহাজ্জুদে মন ফিরাতে পারি না। ফজরে উঠতে পারি না; জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না। যাকাত দিতে পারি না। সময়ে অসময়ে মিথ্যার আশ্রয় নিই। গীবত থেকে নিজের জিহ্বাকে সংযত রাখতে পারি না। পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি না। বেগানা নারী থেকে নজর ফেরাতে পারি না। ভালো কিছু করতে গেলেই যেন, ভিতর থেকে এক ধরনের বাধা আসে। মনে হয় সৎ কাজ থেকে দূরে রাখতে, কেউ আমাকে শেকলবন্দি করেছে। মনে হয়—আমার আর নেক আমলের মধ্যে কেউ একজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমি এক-পা দু-পা করে সৎ কাজের উদ্দেশ্যে এগিয়ে যাই! অথচ মনে হয়, পেছন থেকে কেউ আমার পা ধরে টানছে। ভেতর থেকে কেউ একজন তাকে সাহায্য করছে। ভেতর থেকে ক্রমাগতভাবে বাধা-বিপত্তি আসছে। অনেকেই বলে—আমি অশ্লীল-খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই! হারাম থেকে বেঁচে থাকতে চাই। গীবত ও পরনিন্দা থেকে নিজের জবানকে হেফাজত রাখতে চাই। নারীর ছলনা থেকে মুক্ত থাকতে চাই। নানান অপকর্ম থেকে মুক্ত থাকতে চাই। কিন্তু, যখনই এগুলো থেকে পরিপূর্ণভাবে সরে আসতে চাই, তখনই মনে হয়—কেউ একজন আমাকে জোর করে এগুলোর মধ্যে নিক্ষেপ করছে। মনে হয় কেউ একজন পেছন থেকে তাড়াচ্ছে। ভেতর থেকে বারবার ফুসলিয়ে দিচ্ছে। বারবার মনে হয়—তার কাছে আমি পরাজিত। তার গোলামিতে সিদ্ধহস্ত। আমি জানতে চাই, কে সে? কে আমাকে এভাবে ঘোরাচ্ছে? কে আমার কাছ থেকে জান্নাতের চাবি কেড়ে নিয়ে, জাহান্নামের তালা খুলছে? সে তো আর কেউ নয়; সে তো শয়তানের প্রশিক্ষণপ্রাপ্ত, লাগামহীন নফস। নফসের ধোঁকায় পড়ে আমরা কতশত গোনাহ করছি, তার কোন হিসেব নেই। নিভু নিভু প্রদীপ থেকে আলো গ্রহণ করতে গিয়েও, বঞ্চিত হতে হয়েছে বহুবার। যখনই কোন নেক কাজ করতে যাই, তখনই সেখানে নফসের বাধা আসে। যখনই অশ্লীলতা থেকে দূরে সরে থাকতে চাই, তখনই নফসের প্ররোচনা শুরু হয়ে যায়। মোটকথা, আমরা যত গোনাহ-ই করছি, বেশিরভাগ নফসের ধোঁকায় পড়েই করছি। শুধু তাই নয়—আজ-ই ফার্স্ট, আজ-ই লাস্ট— নফসের এই প্রধান ধোঁকা আমাদের যে কত ক্ষতি করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বক্ষমান বইটি সম্পূর্ণ নফসের ওপর লিখিত। নফস কী? লাগামহীন নফসের দ্বারা আমরা কীভাবে প্রভাবিত? এর দ্বারা আমরা কতটা ক্ষতিগ্রস্ত? এর দ্বারা আমাদের কী কী ক্ষতি হচ্ছে? কোন গোনাহ কার দ্বারা হচ্ছে? কে সবচে' বড় শত্রু? নফসের ব্যাধি কী কী? নফস নিয়ন্ত্রণ করবো কীভাবে? নফস নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হবো, ইত্যাদি আরো কিছু বিষয় নিয়ে এই বইয়ে তাত্ত্বিক আলোচনা করা হয়েছে, আলহামুলিল্লাহ। যাহোক, গোনাহ থেকে বিরত থাকতে, আর নেক কাজে অগ্রসর হতে সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হবে। নিজের মধ্যে লাগামহীন নফস পুষে কখনো গোনাহ থেকে বিরত থাকা যাবে না। মনে রাখবেন, নফস ঠিক তো সব ঠিক। তাই, সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আর এই লড়াইয়ে বক্ষমান বইটি আপনার আমার জন্য খুবই উপকারী হবে, ইন শা আল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.64
(283 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
5%
3
0%
2
0%
1
0%
A.halim
A.halim ভেরিফাইড
17 Feb 2026

রকমারি থেকে বই গুলা নিছি, পড়া হয় নি কিছু দিনের মধ্যে পড়া হয়ে যাবি, জানি না বইয়ের ভিতরে কী লেখা আছে। বইয়ের কভার পেইজ পিন্ট সব কিছু বেশ ভালো,, সত্যি বলতে আমি অনলাইন থেকে যা কিছু আনছি সব কিছু খারাপ পরছে এই প্রথম বই আনলাম যা আমি ভালো পেলাম এখন পড়ার পর আমিও পরিবর্তন হওয়ার চেষ্টা করব ইন শা আল্লাহ

Review Upload 1
Review Upload 2
Leeon Haque
Leeon Haque ভেরিফাইড
28 Nov 2025

আলহামদুলিল্লাহ। অসাধারণ একটা বই উপহার দিয়েছেন লেখক আমাদের। অনেক শিক্ষণীয়। খুব ভালো লাগলো বইটা পড়ে। লেখকের জন্য মন থেকে দোয়া রইলো। আল্লাহ তায়ালা লেখককে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

Shahariar Alvi
Shahariar Alvi ভেরিফাইড
27 Oct 2025

গতকাল বইটি অর্ডার দিয়েছিলাম। আজকে আল্লাহর রহমতে বইটি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন মাত্র ৫ পৃষ্ঠা পড়লাম। পড়ে মনে হলো , একি বইটি তো হুবহু আমার জীবনের সাথে মিল, বইটি তো আমার জন্যই লেখা । তো যতটুক পড়েছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে ইনশাআল্লাহ বাকি অংশ ও খুব উপকারী হবে।

M  ARIF AHMED SHUVO
M ARIF AHMED SHUVO ভেরিফাইড
20 Oct 2025

অসাধারণ একটা বই। লেখক বইটি এমনভাবে রচিত করেন যে প্রত্যেকটা লাইন পড়ার সাথে সাথে মনে হয় কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে চোখ তুলে উচ্চস্বরে কথাগুলো বলছে। ৷৷ লেখককে অসংখ্য ধন্যবাদ এমন একটা বই জাতির সামনা তুলে ধরার জন্য৷৷

md
md ভেরিফাইড
09 Oct 2025

বইটি পড়লে নফস কি তা জানা যায়। নফস কত সূক্ষ্মভাবে আমাদের ধোকা দেয় সে সম্পর্কে সচেতন হওয়া যায় এবং কিভাবে আমরা সে ধোকা থেকে বাঁচতে পারি তা জানা যায়। খুবই ভালো বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটা কি কিনা জাবেনা?

উত্তর

জি, পাওয়া যাবে অর্ডার করতে পারেন

প্রশ্ন

বইয়ের পেজ কয়টা?

উত্তর

Number of Pages 143

প্রশ্ন

এই বইয়ের সূচিপত্রের এবং ভেতরের কয়েকটা পেজের ছবি পাওয়া যাবে

উত্তর

বইটিতে ”একটু পড়ে দেখুন” অপশন টি যুক্ত করা আছে, সূচিপত্র এবং ভেতরের কয়েকটা পেজ দেখতে ”একটু পড়ে দেখুন” অপশনে ক্লিক করুন

প্রশ্ন

বইটি অর্ডার করা যাবে এখন ??

উত্তর

জি, পাওয়া যাবে অর্ডার করতে পারেন

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)