নবীজির ﷺ দস্তরখানে
বই কালেকশন

Buy নবীজির ﷺ দস্তরখানে Online in Bangladesh

লেখক: রাজীব হাসান

5.00
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: রাজীব হাসান
  • Publisher: আযান প্রকাশনী
  • Number Of Pages: 188
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 219৳ 29526% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

নবীজি ﷺ কোন কোন খাবার খেতেন, সেসব খাবারের পুষ্টিগুণ কেমন? আধুনিক বিজ্ঞান সেসব খাবারের ব্যাপারে কী বিস্ময়কর মতামত দিয়েছে, খাবার গ্রহণের সুন্নতি পন্থা, হালাল খাবার, হারাম খাবার ইত্যাদি বিষয়গুলো রঙিন পৃষ্ঠাসজ্জায় সাজিয়ে বইটিতে সুন্দরতম উপায়ে তুলে ধরা হয়েছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Sheikh Saadi Hossain
Sheikh Saadi Hossain ভেরিফাইড
15 Sep 2025

উপকারী বই।

Rejaul Karikar
Rejaul Karikar ভেরিফাইড
14 Oct 2024

আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটি বই।

mahmood
mahmood ভেরিফাইড
10 Sep 2024

বইটির ইবুক কপি চাচ্ছি

Afsana Mim
Afsana Mim ভেরিফাইড
15 Jun 2021

আফসান আক্তার মীম বইয়ের নামঃ নবীজির দস্তরখানে পোস্ট নং-১৮ ➖➖➖➖➖➖📙📒➖➖➖➖➖➖ #Rokomari_Book_Club_Review_Competition ❝তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।❞ [সূরা আহযাব: ২১] পাঠপ্রতিক্রিয়াঃ ➖➖➖➖➖➖ রাসূলুল্লাহ (সা) আমাদের সর্বোত্তম আর্দশ। তিনি আমাদের মহান শিক্ষক “উসওয়াতুন হাসানা”, একজন অনুকরণীয় আর্দশ। জীবনের প্রতিটি মূহুর্তে আমরা তাঁর পদক্ষেপ অনুসরণ করার চেষ্টা করি। তাঁর জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র সকল কিছু আমাদের জন্য কল্যাণকর ও পালনীয়। যেমন- তাঁর চলাফেরা,উঠাবসা,শুয়া ও কথাবার্তা থেকে শুরু করে তাঁর দস্তরখান পর্যন্ত সবই আমাদের জন্য সুন্নাহ। কারণ তিনি যেহেতু আমাদের জন্য আলোবর্তিকা আর্দশ তাই তিনি কীভাবে খেতেন ও পান করতেন, কী খেতেন ও পান করতেন এবং তাঁর দস্তরখানে কোন কোন খাবার শোভা পেত আমাদের জানা অতীব জরুরি ও কর্তব্য। সুখবর হলো– লেখক ও সম্পাদক রাজিব হাসান আমাদেরকে সহজ ও সাবলীলভাবে জানতে ও নিজেদের মাঝে আয়ত্ব করতে ❝নবীজির দস্তরখানে❞- এই বইটি লিখেছেন এবং এই বই থেকে আমরা এসব ব্যাপারে বিশদভাবে জানতে পারব। ইনশাআল্লাহ বিষয়বস্তুঃ ➖➖➖➖➖ ❝নবীজির দস্তরখানে❞ বইটি থেকে আমরা ইসলামী শরিয়াহর সেই বিধিবিধানগুলো জানবো। সে সাথে আমরা জানবো প্রিয় নবীজি (সা) কোন ধরণের খাবার খেতে পচ্ছন্দ করতেন। আর সেই খাবারগুলো তিনি কীভাবে খেতেন,কখন খেতেন? খাবার গ্রহণের কী কী আদব রেখে গেছেন আমাদের জন্য? কোন কোন খাবারে তিনি বিধিনিষেধ জারি করেছেন। তিনি যে খাবারগুলো খেতেন তার পুষ্টিগুণ বা উপকারিতা কী কী? জানার আছে যা কিছুঃ ➖➖➖➖➖➖➖ ❝হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্তু থেকে আহার গ্রহণ কর; এবং সৎকাজ কর; তোমরা যে কাজ কর আমি সে বিষয়ে বিশেষ অবগত।❞ [সূরা মুমিনুনঃ ৫১] রাসূলুল্লাহর পছন্দের তালিকায় যেসব খাবার ছিলো, সেগুলো ছিলো সর্বোচ্চ স্বাস্থ সম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার। আজকের বিজ্ঞান গবেষণায় দেখা গেছে- আমাদের নবীজি(সা) যে খাবার পছন্দ করতেন সেসব খাবারগুলোর পুষ্টিগুণ অনেক বেশি।এমনকি আমাদের শরীরের জন্যও সেগুলো খুবই উপকারী। নবীজি এমন খাবার পছন্দ করতেন না যেগুলো মানবদেহের ক্ষতি বয়ে আনে। বরং সেগুলো থেকে সবসময় আমাদের বারণ করেছেন। বইয়ের বর্ণনাঃ ➖➖➖➖➖ মহানবী হযরত মুহাম্মদ (সা) হলেন সর্বশ্রেষ্ঠ মানব ও মানব জাতির উত্তম আদর্শ। খাবার গ্রহণে যেমন তাকে অনুসরণ করলে আমাদের সুন্নাহগুলোও পালন হয়ে যাবে তেমনি ওনাকে সব দিক থেকে চর্চিত অনুসরণ করা আমাদের জন্য সার্বিক কল্যাণকর ও বাঞ্ছনীয়। সর্বশক্তিমান আল্লাহ তাঁর হাবিবকে আমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে অভিহিত করেছেন। আমাদের জন্য রহমত হিসেবে তাকে প্রেরণ করেছেন। প্রতিটি কাজে তাঁর অনুসরন, আনুগত্য, বিধিনিষেধ মেনে চলার মধ্যেই রয়েছে আমাদের জন্য রহমত ও বরকত। হাশরের ময়দানে তিনি তাঁর রেখে যাওয়া উম্মতের জন্য কাদঁছেন। কেননা তিনি আমাদেরকে ভালোবাসেন। জান্নাত লাভের জন্য পথ দেখিয়ে দিতেন। আল্লাহর কাছে আমাদের কল্যাণের জন্যও দুআ করতেন। হাশরের ময়দানেও তিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী হবেন। এই মহামানব সম্পর্কে যত লিখব ততই যেন শেষ হবে না। আর তাকে অনুসরণ করা চলতে পারাটা সত্যি ভাগ্যের ব্যপার। এতোদিন সব আমল ইলম জেনে এসেছেন কিন্তু দস্তরখানা সম্পর্কে কতটুকু জানতেন? ৪৩ টি খাবারের তালিকা ফুটে উঠেছে ❝নবীজির দস্তরখানে❞ বইটিতে।সুন্দরভাবে আল্লাহর বাণী তুলে ধরে সাবলীলভাবে বিশদ আলোচনা করা হয়েছে। সব খাবারের নাম তুলে ধরা সম্ভব নয়; বিস্তারিত জানতে ১০০% বইটা আপনাকে পড়তে হবে। এবার চলুন কয়েকটি খাবারের বর্ণনা দেখে নেওয়া যাগ: >পনির:- বদর যুদ্ধের সময় এই খাবারটি খেয়েছিলেন। এর পুষ্টির মান–এনার্জির ঘাটতি দূর হয়,হজম ক্ষমতার উন্নতি, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ ইত্যাদি। >মিষ্টান্ন ও মধু:- “মা আয়িশা (রা) বলেন- রাসূল(সা) মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন”– সহিহ বুখারী (৫৪৩১) এরও রয়েছে কয়েকটি পুষ্টির গুণ। >আজওয়া খেজুর:-রোগ মুক্তির শেফা লাভ করা যায় >যায়তুন ও ত্বীন:- এ দুটি গাছ অন্যান্য গাছের তুলনায় অনেক উপকারী। এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ খাবারগুলো রয়েছে যার জন্য বইটি অবশ্যই আপনার জন্য পাঠ্যনীয়। কেন বইটি পড়বেনঃ ➖➖➖➖➖➖ দুনিয়ার বুকে আমাদের সুস্থ ও ভালো থাকতে রোগ মুক্তি পেতে এই বইটা একবার হলেও পড়তে হবে। মাস্টারপিস একটা বই। বইটির পৃষ্ঠাসজ্জা এত্তো দারুণ পাঠকের মন জুড়িয়ে যাবে এবং প্রচ্ছদ, বাইন্ডিং, ডিজাইন সবকিছুই নজরকাড়া ও টেকসই। একবার হাতে নিতেই যেন মন ভরে যাবে। দুনিয়ার বুকে হারাম খাবার ত্যাগ করতে হালাল খাবার গ্রহণ করতে এই বইটি আমাদের বেশ সহযোগী হবে। আলহামদুলিল্লাহ এক নজরেঃ ➖➖➖➖ নবীজির দস্তরখানে লেখকঃ রাজিব হাসান প্রকাশনিঃ আযান প্রকাশন রেটিংঃ ৪.৯/৫ পৃষ্ঠা সংখ্যাঃ ১৪৪ (পেপারব্যাক) মূদ্রিত মূল্যঃ ২৯৫৳ প্রকাশকালঃ মার্চ ২০২১

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)