নবিজির রাজনৈতিক জীবনসংগ্রাম
বই কালেকশন

Buy নবিজির রাজনৈতিক জীবনসংগ্রাম Online in Bangladesh

লেখক: মো: এ. আর. খান

4.82
(23 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মো: এ. আর. খান
  • Publisher: সাবাহ পাবলিকেশন
  • Isbn: 9789849994800
  • Number Of Pages: 176
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 218৳ 29025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বৈশ্বিক রাজনৈতিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কোনো শক্তিই পশ্চিমা আধিপত্যের অবসান ঘটাতে পারবে না। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময়টাও ছিল ঠিক এমন সংকটময় অন্ধকারে নিমজ্জিত। কিন্তু নবিজি ইসলামের আলো দিয়ে পুরো আরব উপদ্বীপকে অন্ধকার থেকে বের করে এনেছিলেন এবং একটি আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যার ধারাবাহিকতা সাড়ে ১৩ শ বছর পর্যন্ত বহমান ছিল।নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন কীভাবে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামি জীবনব্যবস্থা বাস্তবায়ন করতে হয়। তিনি পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সকল ক্ষেত্রে এ ব্যবস্থা বাস্তবায়ন করে গেছেন এবং উম্মাহকে তা পালন করার পথ দেখিয়েছেন।আজকের পৃথিবী যখন সেকুলার-পুঁজিবাদী ব্যবস্থার অন্ধকার থেকে বের হতে চিৎকার করছে, এমন সংকটময় মুহূর্তে মুসলিমদের উচিত মানবজাতিকে ইসলামের আলোর দিকে পথপ্রদর্শন করা। আর নবিজির রাজনৈতিক চিন্তা, ধরন ও আদর্শকে সহজভাবে উপস্থাপন করতেই এ বইটি রচিত হয়েছে। ইসলামের রাজনৈতিক দর্শনকে যারা বুঝতে চান এবং নবিজির রাজনৈতিক আদর্শকে উপলব্ধি করতে চান, এমন সকলের জন্য এ বই

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.82
(23 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
0%
3
0%
2
0%
1
5%
Mahbubul Hasan
Mahbubul Hasan ভেরিফাইড
23 Mar 2025

বইটি নবী মুহাম্মাদ (সা.)-এর রাজনৈতিক জীবন ও রাষ্ট্রগঠনের সংগ্রাম নিয়ে লেখা। লেখক ইসলামের রাজনৈতিক দর্শন ও বর্তমান বিশ্বে তার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেছেন। ভাষা সহজবোধ্য ও গবেষণাধর্মী। ভালো দিক: ✔ নবিজির রাষ্ট্রনীতি ও শাসনব্যবস্থার বিশদ বিশ্লেষণ। ✔ সমসাময়িক প্রেক্ষাপটের সাথে তুলনা।

Jubaira Nusrat Mahi
Jubaira Nusrat Mahi ভেরিফাইড
23 Mar 2025

'নবিজির রাজনৈতিক জীবনসংগ্রাম ' বর্তমান সমাজের জন্য একটি অত্যান্ত প্রয়োজনীয় বই। এই বইটি পড়ার মাধ্যমে আমি হযরত মুহাম্মদ সাঃ এর জীবনের রাজনৈতিক দিক সম্পর্কে জানতে পেরেছি। উনার সাহসিকতা, উদরতা এবং কঠোরতার দিকটি দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ বইটির মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছে। লেখকের লিখা ছিল অনেক সহজ এবং সাবলীল। বইটি একটি প্রত্যেক পাঠকের হৃদয়কে স্পর্শ করবে ইন শা আল্লাহ। বইটির জন্য সাবাহ প্রকাশনি কে ধন্যবাদ জানাই

880****554
880****554 ভেরিফাইড
23 Mar 2025

বর্তমান বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার জন্য আমার কাছে মনে হয় এই বই টা সবার সংগ্রহে থাকা উচিত ।আর এই প্রকাশনীর কাজ খুবই ভালো।আমি তাদের প্রকাশিত সিরাত ইবন হিশাম পরতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্ররিশ্রম তাদের। আল্লাহ তায়ালার তাদের কে কবুল করুক

umm****com
umm****com ভেরিফাইড
23 Mar 2025

চায়ের দোকান কিংবা নাস্তার টেবিল সব জায়গাতেই বর্তমানে রাজনীতি নিয়েই আলোচনা বসে। কীভাবে কি করলে জনজীবনে উন্নয়নের দেখা মিলবে, পররাষ্ট্রনীতি মজবুত হবে, কুটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাবে সবকিছুতেই পরামর্শ থাকে। উদাহরণ হিসেবে আমরা ওমুক তমুক দেশের রাজনীতি তুলে ধরি। কিন্তু ভুলে যাই সাড়ে চৌদ্দশত বছর আগে আমাদের এমন একজন নেতা ছিল যিনি তাঁর রাজনৈতিক জীবনে শতভাগ সফল। তিনি হলে আমাদের নবী মুহাম্মদ ﷺ। নবীজির রাজনৈতিক জীবনসংগ্রাম আমরা সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি, পরিবেশ, চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা পাই। পাশাপাশি কীভাবে, কোন কোন সিদ্ধান্ত নেওয়ার সাথে বর্তমানের সমস্যাগুলোর সমাধানও জানতে পারি। বইটি আমাদের সবার পড়া উচিত।

Md Towfikul
Md Towfikul ভেরিফাইড
23 Mar 2025

একজন পরিপুর্ণ ও পুর্ণাঙ্গ মহামানব হিসাবে সবগুলোরই যোগ্য তিনি। সুবিশাল, বিস্তৃত ও বর্ণাট্য জীবনের অধিকারী কোন একটি দিকে তাঁকে আবদ্ধ রাখা ঠিক নয়। কারণ ‘উত্তম আদর্শ’ এর মাধ্যমে তাঁর পরিপুর্ণতা প্রকাশিত হয়েছেধর্ম-সমাজ-সংসার,রাজনীতি-অর্থনীতি তথা সকলক্ষেত্রেই তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। মানব ইতিহাসে সবচেয়ে বেশী আলোচিত এ ব্যক্তিত্বের প্রতিটি কথা, কাজ ও আচরণ নিয়ে বৃহৎ কলেবরে রচিত হচ্ছে পৃথক পৃথক ইতিহাস। জীবন চরিত্রের এই যে ঝর্ণাধারা তা কোনদিন থামবে না, থামতে পারে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীকে সিক্ত করতেই থাকবে। তাই আমাদের সবার উচিত তার রাজনৈতিক আদর্শ আমাদের ভেতর লালন করা। "নবিজীর রাজনৈতিক জীবন সংগ্রাম" বইটির মাধ্যমে আমাদের প্রিয় নবি (সা.) এর রাজনৈতিক সবকিছু জানতে পারব।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)