

Buy নবীজি যেভাবে রামাদান কাটাতেন Online in Bangladesh
লেখক: মুহিউদ্দীন মাযহারী
- Author: মুহিউদ্দীন মাযহারী
- Publisher: দারুল ইলম
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
রামাদান এলেই বিমর্ষ হয়ে উঠি। নবীজির সোহবত-হীনতা যেন নতুন করে পীড়া দিয়ে যায়। ভাবতে কষ্ট হয়, বুক চিন চিন করে—নবীজি আজ আমাদের মাঝে নেই! আমরা আসলে ইয়াতিম হয়ে আছি! আমরা রামাদান পাই, রামাদানের সৌভাগ্য এবং রামাদানে নাজিল হওয়া সেই কুরআন কারিম, সবই পাই, পাই না শুধু আমাদের নবীজিকে। আমাদের প্রাণপ্রিয় রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। তবে, এই যে বইটি আপনি হাতে নিয়েছেন, বা যে বইটি নিয়ে এই কথা, এই বইটি আপনাকে জানাতে পারবে—নবীজি কীভাবে রামাদান কাটাতেন। জানাতে পারবে কীভাবে কাটত নবীজির রামাদানের দিনগুলো। সাহরির সময় থেকে কিয়ামুল লাইলের সেই সুরভিত ইবাদাত-রজনি, কীভাবে ফিরে ফিরে আসত নবীজির কাছে। এই বই তাই একটু হলেও কমিয়ে দেবে আমাদের কষ্ট, বুকের ভেতর জমে থাকা চিনচিনে ব্যথা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
রামাদান কেবল ইবাদতের মাস নয়; বরং নবীজির ﷺ স্মৃতির পাতায় ডুবে যাওয়ার মাস। এই মাস এলে কত শত প্রেমিকের হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়! অবুঝ মন বলে ওঠে—কি হতো যদি আজ নবীজিﷺ আমাদের মাঝে থাকতেন! কিভাবেই বা তিনি কাটাতেন এই রামাদান?সেহরি থেকে কিয়ামুল লাইল পর্যন্ত কেমন হতো তাঁর প্রতিটি আচরণ?অবুঝ মনের গহীনে জন্ম নেওয়া এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই—“নবীজি ﷺ যেভাবে রামাদান কাটাতেন”। নবীজি ﷺআমাদের আদর্শ। রামাদানের মতো পবিত্র মাসে তাঁর ইবাদত ও আমল সম্পর্কে জানার আগ্রহ অনেকের হৃদয়েই থাকে। সেই আগ্রহ থেকেই সুযোগ পেয়ে আমিও হাতে তুলে নিয়েছিলাম বইটি। অতি সংক্ষিপ্ত এই বইটি। মাত্র ৮০ পৃষ্ঠার মধ্যে লেখক চারটি অধ্যায়ে নবীজির ﷺ রামাদান-পূর্ব প্রস্তুতি, রামাদানে স্ত্রীদের সঙ্গে আচরণ, উম্মতের সঙ্গে আচরণ এবং রামাদানে নবীজির ﷺইবাদত—এই বিষয়গুলো আলোচনা করেছেন। বইটি ছোট্ট হলেও রামাদানে নবীজি ﷺ- এর গুরুত্বপূর্ণ আমলগুলো এতে স্থান পেয়েছে। বইটি ভারতের একটি দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মুহাম্মদ আজমল কাসিমির প্রবন্ধ ও শাইখ ফয়সাল ইবনু আলি বাদানির বই সামনে রেখে রচনা করা হয়েছে। সবশেষে বলবো,“নবীজি ﷺযেভাবে রামাদান কাটাতেন” বইটি আমার বেশ ভালো লেগেছে; তবে মনে হয় কলেবরে আরেকটু বৃদ্ধি করলে মন্দ হতো না।যারা এই রামাদানের আগে নবীজির ﷺরামাদান সম্পর্কে জানতে চান, কিংবা যাদের বই পড়ার মতো যথেষ্ট সময় হাতে নেই এবং এক বসায় শেষ করতে চান—তারা চট করে সংগ্রহ করে ফেলতে পারেন “নবীজি ﷺযেভাবে রামাদান কাটাতেন” বইটি। বই: নবীজি ﷺ যেভাবে রামাদান কাটাতেন লেখক: মুহিউদ্দীন মাযহারী প্রকাশনী: দারুল ইলম _____Farzana Naznin

alhamdulillah boita hate peyechi












![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/350872a51_215483.jpg)










