নবিজি: যার আদর্শে বিমোহিত পৃথিবী
বই কালেকশন

Buy নবিজি: যার আদর্শে বিমোহিত পৃথিবী Online in Bangladesh

লেখক: ড. রাগিব সারজানি

4.46
(41 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. রাগিব সারজানি
  • Publisher: মুহাম্মদ পাবলিকেশন
  • Isbn: 9789843473424
  • Number Of Pages: 608
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 585৳ 78025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

।। নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী ।। . ‘উসওয়াতুল লিল আলামিন’—‘নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ আরবিতে ‘আলম’ মানে শুধু পৃথিবী বা আমাদের চেনাজানা অষ্ট-রকম জগৎ নয়; এর অর্থ, আমরা যা ভাবতে পারি বা বোধে কুলোতে পারি, তারও হাজার-সীমানা-ছাড়ানো সর্বব্যাপ্তময় এক জগৎ। এ আলম শব্দটির বহুবচন ‘আলামিন’। . ‘উসওয়া’ মানে আদর্শ—উসওয়া মানে জীবনদর্শন, উসওয়া মানে জীবনের ধারা। ‘উসওয়াতুল লিল আলামিন’মানে সমূহ জগতের আদর্শ। আমাদের নবি ও রাসুল—মুহাম্মদ ইবনু আবদুল্লাহ—উসওয়াতুল লিল আলামিন। তিনি শুধু আমাদের নন, আমরা যাদের আমাদের ভাবি না, তিনি তাদেরও নবি, তাদেরও উসওয়া। ইসলাম তাঁর আনীত ধর্ম; যে মানুষ ইসলামে বিশ্বাস করেনি, সমর্পিত হয়নি—সে কাফিরেরও নবি তিনি। . তাহলে ভাবুন, ইসলামে যাদের পূর্ণ আস্থা, পরিচয় যাদের মুসলিম—সারাটা জীবনময়—কতটা তাদের তিনি! জীবনের ভোর থেকে জীবনের ঘোর—সবখানে ছড়িয়ে আছে তাঁর আদর্শের বাতাস। এ বাতাসে নিশ্বাস না নিলে আমরা মরে যাব; জীবনে সব পাব, শুধু জীবন খুঁজে পাব না। জীবন্মৃত সে জীবন, জীবন নয়—ভুল ছকে বাঁধা এক করুণতম আয়ু। সে আয়ুতে হাজার মিছের ছল, প্ররোচনার প্রাকারপিষ্ট পীড়া আর সুদীর্ঘশ্বাসময় বেদনার বেনোজল। . রাসুলুল্লাহর উসওয়া ছাড়া আমাদের মুক্তি নেই। তাঁর জীবনাদর্শই মানব-জীবনের মহা মোক্ষের পথ। বিপুল বিস্ময় ও আনন্দের বার্তা এই—তাঁর আদর্শ শীলিত, সীমিত নয়; পরিস্রুত, অনাহুত নয়; বিস্তৃত, বিস্মৃত নয়। তাঁর আদর্শ ঘিরে রেখেছে মানব-জীবনের প্রতিটি বাঁক-মোড়—আক্ষরিক অর্থেই তাঁর আদর্শের বাগডোরে প্রবিষ্ট আমাদের জীবন। . ‘নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’ নবিজির মহান সে আদর্শের গ্রন্থিত রূপ। এমন মোহময় এর গ্রন্থনা, বিন্যাস ও রূপরেখা আপনি থেমে পড়বেন বিস্ময়ে! সব ছেড়ে-ছুড়ে আরেকবার মনে হবে—নতুন করে শুরু করি জীবন...

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.46
(41 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
15%
3
10%
2
0%
1
0%
Borna
Borna ভেরিফাইড
16 Mar 2025

খুবই ভালো সীরাত গ্রন্থ। সহজ ও সাবলীল অনুবাদ...

Nazma Akter
Nazma Akter ভেরিফাইড
02 Jan 2024

সুন্দর

জহির
জহির ভেরিফাইড
17 Sep 2022

nice book alhumdulliah

Ahmad Bin Shahjahan
Ahmad Bin Shahjahan ভেরিফাইড
30 Aug 2022

বিশ্বনবী (স.) এর জীবনীগ্রন্থ সবারই পড়া উচিত। বই টি নির্ভরযোগ্য সূত্র বর্ণিত হাওয়ায় বইটি পড়ে আলাদা আত্মতুষ্টি পাওয়া গিয়েছে

Reza Shikder
Reza Shikder ভেরিফাইড
05 Jul 2022

Very good 😊

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)