নবি জীবনের গল্প
বই কালেকশন

Buy নবি জীবনের গল্প Online in Bangladesh

লেখক: আরিফ আজাদ

4.76
(480 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আরিফ আজাদ
  • Publisher: সমকালীন প্রকাশন
  • Isbn: 9789849548980
  • Number Of Pages: 144
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 218৳ 29025% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"নবি জীবনের গল্প" বইয়ের ফ্ল্যাপের কথাঃপ্রথম ফ্ল্যাপের কথাঃকালের ঘূর্ণাবর্তে সবকিছুর পালাবদল ঘটছে ৷ পরিবর্তন আসছে জীবনের রূপ ও রঙে। সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন চিন্তা এসে গ্রাস করছে পুরােনাে চিন্তার জগৎ। এভাবেই চলছে গ্রহণ-বর্জনের নিরন্তর চক্র কালের এই চক্র ৷ সবকিছুতে পরিবর্তনের ছোঁয়া লাগলেও একমাত্র ইসলাম-ই চৌদ্দশত বছর ধরে চিন্তা-চেতনা ও জ্ঞান বিকাশের অবিকৃত ও পরিপূর্ণ ধারায় রয়েছে বিরাজমান। মানবজাতির জন্য নির্দেশিকা হিসেবে নাযিল হওয়া ইসলামের বার্তাসমূহের রয়েছে সমসাময়িক ও আগামী জীবনের উপযোগিতা। ইসলামের সুমহান সেই বার্তাগুলাে-ই বিশ্বাসী মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘সমকালীন প্রকাশন-এর পথচলা।শেষ ফ্ল্যাপের কথাঃচৌদ্দ শ’ বছর আগের কথা। তপ্ত মরুর বুকে গড়ে উঠেছে বিশাল এক জনপদ। আধারের আস্তরণ সেখানে অনেক বেশি প্রকট। মিথ্যের বেসাতি আর পাপাচারের নগ্নোৎসবে মাতােয়ারা সবাই ৷ বিচ্যুত তারা সকলে, এক অনিবার্য সত্যের পয়গাম থেকে যা এই অঞ্চলে একদিন ফেরি করেছিলেন এক আলাের ফেরিওয়ালা ইবরাহিম আলাইহিস সালাম৷ যে আলাে প্রায় নিভুনিভু, সে আলােতে নতুন বিচ্ছুরণ নিয়ে একদিন উন্মেষ ঘটলাে এক মহামানবের যার আগমনে বদলে গিয়েছে গোটা পৃথিবী! ইতিহাসের সকল গতিপথ, সকল বাঁক যিনি ভেঙেচুরে গড়েছেন, যিনি অনিবার্য সেই সত্য পয়গামের ধারক হয়েছেন ধরণির বুকে, তিনি হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম৷সেই মহামানবের মহামানবীয় গুণাবলি, যা তাকে সবার চাইতে আলাদা করেছে, যা তাকে সকলের মাঝে অনন্যসাধারণ করে তুলেছে, সেই অনন্যতার গল্প আমাদের জীবনে কতটা নিবিড়ভাবে প্রাসঙ্গিক তা জানতে ডুব দেওয়া যাক ‘নবি-জীবনের গল্পে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.76
(480 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
10%
3
0%
2
0%
1
5%
MoKdho IsLam
MoKdho IsLam ভেরিফাইড
10 Jun 2026

ব্যস্ততা আর মানসিক অস্থিরতার এই যুগে আমরা সবাই একটুখানি আত্মিক শান্তি খুঁজি। এই বইটি ঠিক তেমনই এক টুকরো আলো, যা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবে। এটি কেবল কিছু পৃষ্ঠা নয়, বরং জীবনের গোলকধাঁধায় সঠিক দিশা। নিজের ঈমানকে রিচার্জ করতে আজই বইটি পড়া শুরু করুন। **হাদিস:** রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন।" (বুখারী)

sad****com
sad****com ভেরিফাইড
20 Dec 2025

আলহামদুলিল্লাহ বই টা পড়েছি মহানবি( স.) এর জীবন চরিত্র ওনার আদর্শ শিক্ষা সম্পর্কে ভালো ধারনা পাওয়া যায়,, সহজ ভাষায় উপস্থাপন করা আলহামদুলিল্লাহ

MAHBUBE JAHAN BIJLU
MAHBUBE JAHAN BIJLU ভেরিফাইড
08 Feb 2025

এই বইটিতে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো গল্পের মতো করে বর্ণনা করা হয়েছে, যাতে সাধারণ পাঠকরাও সহজে তা বুঝতে পারেন। লেখক নবিজির জীবনের বিভিন্ন দিক যেমন—শৈশব, নবুওয়াতপ্রাপ্তি, মক্কী ও মাদানী জীবন, যুদ্ধ, দাওয়াতি কার্যক্রম এবং মানবতার প্রতি তার ভালোবাসার দিকগুলো তুলে ধরেছেন। বইটির বিশেষত্ব: * গল্পের ধাঁচে সিরাহ: প্রচলিত সিরাহ বইগুলোর তুলনায় এই বইটি অনেক সহজভাবে লেখা হয়েছে, যাতে পাঠকের মনে একধরনের সংযোগ তৈরি হয়। * আবেগপ্রবণ বর্ণনা: লেখক নবিজির জীবনের ঘটনাগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে, পাঠকের হৃদয়ে তা গভীরভাবে নাড়া দেয়। * সহজ ভাষা: বইটি এমনভাবে লেখা হয়েছে যে, যেকোনো বয়সের পাঠক সহজেই বুঝতে পারবেন। * অনুপ্রেরণামূলক: নবিজির চরিত্র, ধৈর্য, দয়া, বিচক্ষণতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি পাঠকদের অনুপ্রাণিত করবে। শেষ কথা: "নবি জীবনের গল্প" বইটি নবিজির জীবনী সম্পর্কে জানতে চাইলে দারুণ একটি বই। যারা সহজ ভাষায় রাসুলুল্লাহ (সা.)-এর জীবন সম্পর্কে জানতে চান, তাদের জন্য এটি অবশ্যপাঠ্য। বইটি শুধু তথ্য নয়, বরং ভালোবাসা ও অনুপ্রেরণার গল্প। ইসলাম সম্পর্কে জানার আগ্রহ থাকলে কিংবা নবিজির জীবন থেকে শিক্ষা নিতে চাইলে, এটি আপনার সংগ্রহে রাখা উচিত। 📖 আপনি কি এই বইটি পড়েছেন? আপনার অনুভূতি কেমন ছিল? মন্তব্য করুন! 😊

880****687
880****687 ভেরিফাইড
30 Oct 2024

আরিফ আজাদের লেখা আমার খুবই পছন্দের। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী এর প্রতি আমার আগ্রহ সবসময় বেশি। মাশা-আল্লাহ বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে।

MD. ABU BAKAR CHIDDIK
MD. ABU BAKAR CHIDDIK ভেরিফাইড
10 Feb 2023

আমার জীবনে পড়া সবচেয়ে ভালো বইগুলোর মধ্যে একটি হচ্ছে নবী জীবনের গল্প আরিফ আজাদকে ধন্যবাদ হযরত মোহাম্মদ সাঃ এর জীবনী এত সুন্দর ও প্রাণবন্ত ভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা আগেও হয়তো হযরত মোহাম্মদ সাঃ এর জীবনী পড়েছি কিন্তু এমনভাবে ছোট ছোট গল্প আকারে এবং সেখান থেকে শিক্ষনীয় বিষয়গুলো এভাবে সহজ সরল বাংলা ভাষায় এর আগে কৈউ উপস্থাপন করেনি।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটা কি শুধু পেপারব্যাকেই available? হার্ড কভার পাওয়া যাবে না?

উত্তর

শুধু পেপারব্যাক, হার্ডকভারে হয় না

প্রশ্ন

এই বইটার সাথেও কি আরিফ আজাদের চিঠিটা পাঠান হয়?

উত্তর

দুঃখিত, সাথে কোন চিঠি নেই।

প্রশ্ন

কত পৃষ্ঠার বই

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৪৪। ধন্যবাদ।

প্রশ্ন

এটা কি শুধু পেপারব্যাকেই available? হার্ড কভার পাওয়া যাবে না?

উত্তর

শুধু পেপারব্যাক, হার্ডকভারে হয় না

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)