নবীয়ে রহমত
বই কালেকশন

Buy নবীয়ে রহমত Online in Bangladesh

লেখক: মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

4.34
(24 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.
  • Publisher: مكتبة الحراء (মাকতাবাতুল হেরা)
  • Isbn: 77898491123282
  • Number Of Pages: 527
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2016
৳ 449৳ 80044% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"নবীয়ে রহমত" বইটির 'অনুবাদকের আরয' অংশের লেখাঃ মহিমান্বিত প্রভু আল্লাহ রাব্দুল-আলামীনের দরবারে লাখাে কোটি হামদ ও শােকর, যিনি তাঁর এই অধম বান্দাকে তাঁরই প্রিয় হাবীব সাইয়েদুল মুরসালীন, খাতিমুন নাবিয়্যীন, শাফীউল মুযনিবীন, রাহমাতুল্লিল আলামীন আহমদ মুজতবা মুহাম্মাদ মুসতফা সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম-এর অমর জীবনীগ্রন্থ ‘আসসীরাতুন-নাবাবিয়্যার' উর্দু তরজমা থেকে বাংলায় অনূদিত ‘নবীয়ে রহমত' বাংলাভাষী পাঠকের হাতে তুলে দেবার সৌভাগ্য দান করলেন। ১৪১৩ হিজরীর ১২ রবিউল-আউয়াল জুমুআর রাতে অধম এর অনুবাদে হাত দিয়েছিল। অবশেষে অনেক চড়াই-উত্রাই পেরিয়ে আজ ১৪১৮ হিজরীর সেই একই ১২ রবিউল আউয়াল জুমুআর দিনে সে অনুবাদকের আরয লিখছে। রাহমানুর রাহীমের পক্ষ থেকে এই বিরল সৌভাগ্য দানের জন্য দীনাতিদীন অনুবাদক তাঁর মহান দরবারে আবারও হামদ ও শােকর পেশ করছে। একই সঙ্গে মীলানুননবী (সা.)-র এই মুবারক দিনে রহমতে দো‘আলম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের রওযায়ে আকদাসের উদ্দেশ্যে পেশ করছে অযুত দরুদ ও সালাম। সীরাত তথা নবী-চরিতমূলক গ্রন্থ রচনার ইতিহাস বেশ দীর্ঘ ও সুপ্রাচীন। পৃথিবীর প্রধান প্রধান প্রায় সকল ভাষাতেই সীরাতগ্রন্থ রচনার ধারাবাহিকতা বর্তমান। তবে আরবীভাষার স্থান এ বিষয়ে শীষে। আস-সীরাতুন-নবাবিয়্যাঃ এই ধারাবাহিকতায় একটি উল্লেখযােগ্য সংযােজন। আরবীভাষায় রচিত এ গ্রন্থটি আরবজাহান থেকে প্রকাশিত হওয়ার পর এ যাবত এর দশটি সংস্করণ মুদ্রিত হয়েছে। আরবজাহানের অনেকগুলাে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এটি অন্যতম পাঠ্য। বর্তমান গ্রন্থের এ কেবল অসাধারণ জনপ্রিয়তারই প্রমাণ বহন করে না যে কোন লেখকের জন্য এটা অত্যন্ত শ্লাঘারও বিষয়। আর তা যদি লেখকের জীবদ্দশায় ঘটে তা হলে তা হয় লেখকের পক্ষে আরও গৌরবের। গ্রন্থটি পথিবীর অনেকগুলাে ভাষায় অনূদিত হয়ে ইতােমধ্যেই পাঠকমহলে সাড়া জাগিয়েছে। আমাদের জানা মতে, উর্দু ভাষায় লাখনৌ থেকে চারটি, করাচি থেকে দু'টি, ইংরেজী ভাষায় দু'টি এবং ইন্দোনেশীয়, তুর্কী ও হিন্দী ভাষায় এর একটি করে সংস্করণ প্রকাশিত হয়েছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.34
(24 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
5%
3
0%
2
0%
1
15%
MD Yeakub Hossen
MD Yeakub Hossen ভেরিফাইড
09 Jun 2026

ভালো সবাই নিতে পারেন....

Ekramul Haque Khan
Ekramul Haque Khan ভেরিফাইড
31 Mar 2026

very very good.

Rafiya Asma Eva
Rafiya Asma Eva ভেরিফাইড
17 Jul 2025

❣️🥰

Rezwanul Islam
Rezwanul Islam ভেরিফাইড
07 Dec 2024

(এক কথায় বইটি সবার পড়া উচিত) নবীয়ে রহমত সিরাত গ্রন্থটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে রচিত একটি অনন্য বই। এটি বিশেষভাবে মুসলিম পাঠকদের জন্য রাসুলুল্লাহ (সা.)-এর জীবন এবং তাঁর দাওয়াতি কার্যক্রম, নৈতিকতা, এবং ইসলামের বার্তা তুলে ধরতে সহায়ক। বইটিতে রাসুল (সা.)-এর জন্ম থেকে শুরু করে তাঁর নবুওয়ত লাভ, মক্কা ও মদিনায় দাওয়াত প্রচার, হিজরত, যুদ্ধ, চুক্তি, এবং ইসলামের প্রতিষ্ঠার বিভিন্ন অধ্যায় অত্যন্ত সুসংবদ্ধভাবে তুলে ধরা হয়েছে। লেখক সিরাতের বিশদ বর্ণনায় কোরআন ও হাদিসের যথাযথ দলিল ব্যবহার করেছেন, যা বইটির নির্ভরযোগ্যতা ও গভীরতা বৃদ্ধি করেছে। এটি শুধু নবীর জীবনী নয়, বরং তাঁর চরিত্র, জীবনদর্শন, এবং মানবতার প্রতি তাঁর মহানুভবতা ও দয়া প্রদর্শনের উদাহরণসমূহও তুলে ধরে। বইটি পাঠকের জন্য দারুণ অনুপ্রেরণার উৎস এবং ইসলামী জ্ঞান আহরণের একটি গুরুত্বপূর্ণ সম্পদ।

Review Upload 1
Review Upload 2
internet necessary
internet necessary ভেরিফাইড
29 Oct 2024

আর যাই হোক এটা পড়ার জন্য কাউকে উৎসাহিত করতে পারছি না মানে কারণ দেখছি না। এর বিপরীতে অনেক ভাল সীরাতগ্রন্থ রয়েছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

I need one pics

উত্তর

Sorry, this book is unavailable now.

প্রশ্ন

এটা কোন প্রকাশনীর বই?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি مكتبة الحراء (মাকতাবাতুল হেরা) প্রকাশনী থেকে প্রকাশিত।

প্রশ্ন

এটার ইবুক হবে কি???

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক ভার্সন এখনো বের হয়নি। ধন্যবাদ।

প্রশ্ন

কত পেজ?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৫২৭। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)