

Buy নীড়ে ফেরার আহবান Online in Bangladesh
লেখক: দীপ্তিময়ী টিম
- Author: দীপ্তিময়ী টিম
- Publisher: আয়ান প্রকাশন
- Isbn: 9789849599869
- Number Of Pages: 200
- Language: বাংলা
- Edition: ৪র্থ মুদ্রণ ডিসেম্বর ২০২৩
পণ্য সারসংক্ষেপ (Summary)
দিনশেষে ক্লান্ত আমরা নিজের বাড়িতে যে শান্তির একটা অনুভূতি পাই তা কি আর কোথাও পাওয়া যায়? যায় না! কারণ নিজের ঘরেই নিজের আসল সুখ, যে সুখ পৃথিবীর অন্য কোথাও নেই। তেমনিভাবে আমাদের আত্মার ও একটি নীড় আছে। দিনশেষে আমাদের আত্মা ও প্রশান্তি খুঁজে বেড়ায় সেই নীড়ে। যে আত্মা দিনশেষে সেই নীড় খুঁজে পায় না সেই আত্মা কখনো প্রশান্তি পায় না। আর আত্মার প্রশান্তি মিলে আল্লাহর ইবাদাত ও শুকরিয়া আদায়ে। যে আত্মা যত বেশি আল্লাহর কাছে নিজেকে সমপর্ণ করতে পারে তার নীড়টা তত বেশিই প্রশান্তিতে ভরে উঠে। "নীড়ে ফেরার আহ্বান" এমন একটি বই, যে বইতে এক ঝাঁক দ্বীনি বোন আপনাদের অতৃপ্ত আত্মাকে নীড়ের সন্ধান পেতে সাহায্য করবে। যে নীড়ে ফিরে আপনাদের আত্মা প্রশান্তিতে ভরে উঠবে। যে আলো আপনাকে সত্যের পথ দেখাবে। ইন-শা-আল্লাহ আপনার আত্মার হারিয়ে যাওয়া সেই নীড়কে খুঁজে পেতে সহায়ক হবে আমাদের এই বইটি। দ্বীনের পথে অটল থাকার পরও মাঝেমাঝেই কিছু কষ্ট আমাদের এমনভাবে গ্রাস করে যে আমরা তখন হয় নিজেকে, না হয় রবকে দোষারোপ করি৷ আমরা অধৈর্য হয়ে পড়ি। এমনই সব দুর্বিষহ জীবনের নীড়হারা মানুষদের নীড়ের সন্ধান দিতেই আসছে, "নীড়ে ফেরার আহ্বান।"
রিভিউ ও রেটিং (Review & Rating)
ঘরে ফেরার আকুতি সকলের থাকে। কিন্তু ঘরে ফেরানোর দায়িত্ব খুব কম মানুষই নেয়। 'নীড়ে ফেরার আহ্বান' তেমন একটি গল্প সংকলন যার গল্পগুলো ইসলামের প্রতি তৃষ্ণা বাড়িয়ে দেয়। ফেরা এই বইয়ের প্রথম গল্প। যেখানে আমাতুল্লাহ নামক ছোট মেয়েটির জীবনকে ঘিরে গড়ে ওঠা গল্পে ইসলামিক আবহে কিছু অমুল্য মুহুর্ত সুশোভিত হয়েছে। রবের ডাকে সাড়া দিয়ে বান্দার ঘরে ফেরার এসব মূল্যবান মুহুর্তগুলোকে হয়তো বাক্সবন্দি করা সম্ভব নয়। কিন্তু গল্পে মলাটে সময়ের বাক্সে বন্দি করা যায় অকপটে। আয়ান প্রকাশনের এবারের আয়োজনে তাই আল্লাহর পথে ফেরার আহ্বান নিয়ে এক ঝাঁক দ্বীনি বোন সত্যের পথের সন্ধান দিতে ২১টি নতুন গল্প নিয়ে হাজির হয়েছেন তাদের গল্প সম্ভার নিয়ে। একবার দ্বীনে ফেরার পর চারপাশের বাধা হতাশার চাদরে ছেয়ে দেয়। এতে জীবন বিষন্ন হয়ে ওঠে। যা ইবাদাত ও আমলের জন্য হয়ে ওঠে চরম শত্রু। দুনিয়াবি এসব নেতিবাচক সমস্যা সমাধানের সুন্দর পরামর্শ যদি গল্পভাষ্যে হয়ে যায়, তো মন্দ কী? বই- নীড়ে ফেরার আহ্ববান (পেপারব্যাক) দীপ্তিময়ী টিম সম্পাদনা- তানজিল আরেফীন আদনান আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য - ৩৬০ টাকা পৃষ্ঠা - ২০০
- বস্তুত, আখিরাতের ব্যপারে মানুষ হচ্ছে মনভোলা জাতি। এই মনভোলা থেকেই মানুষ নিজের অবস্থান ভুলে গিয়ে– পথহারা হয়ে যায়। নীল-সবুজ পৃথিবীর চাকচিক্যের মোহে পরে, দুনিয়া ও বস্তুবাদের কড়াল গ্রাসে আক্রান্ত হয়ে, মানুষ ভুলে যায় তার সঠিক গন্তব্য, সঠিক পথ, সঠিক কার্যক্রম। শয়তানের ফাঁদে পড়ে, নফসের কুমন্ত্রণায়, সাময়িক আনন্দের তৃপ্তিতে হারিয়ে ফেলে নিজের নীড়, নিজের আত্ম পরিচয়, নিজের জীবনের মূল উদ্দেশ্য। - আমাদের মাঝে এমনই কিছু মানুষ আছে, যারা ভুল পথে চলতে চলতে হঠাৎ করে সম্বিং ফিরে পায়। খুঁজতে থাকে আলোর সন্ধান। ফিরে পায় আপন ঠিকানার গন্তব্যস্থল। তেমন কিছু ব্যক্তিসত্ত্বার অন্তরাত্মা জাগ্রত হওয়া গল্পগুচ্ছ নিয়েই সাজানো হয়েছে “নীড়ের ফেরার আহ্বান” বইটি। দ্বীপ্তিময়ী টিমের কয়েকজন নবীন তরুণীদের কলমে প্রায় ‘২১ টি’ গল্পের সমাহার ফুটিয়ে তুলেছেন বইটিতে। বেদ্বীন থেকে যারা দ্বীনে ফিরেছে তাদের জীবনের উত্থান পতন গল্পে গল্পে তুলে ধরা হয়েছে বক্ষমাণ এই বইয়ে। - বইটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে– অন্ধকার জগৎ থেকে আলোতে ফেরা, সমুদ্রের জলে হাবুডুবু খেয়ে তীরে ফেরা, দ্বীনের বুঝ পেয়ে আল্লাহর পথে ফিরে আসা তরুণ-তরুণীদের অনুভূতি কেমন হয়, তার বাস্তব চিত্র সাহিত্যের মোড়কে গল্পে গল্পে তুলে ধরা হয়েছে। গল্পের মোড়কে দেখানো হয়েছে নীড়ে ফেরার পর আল্লাহর প্রতি বান্দার কৃতজ্ঞতা, রহমতের আশ্রয়ে নিজেকে সমর্পণ করার অনুপম অনুপ্রেরণা। সূচিপত্রের কিছু আকর্ষণীয় গল্পের নাম হচ্ছে– “ভালোবাসা হোক কেবল আল্লাহর জন্য, জান্নাতের সবুজ পাখি, শরতের আকাশে হিদায়াতের সুবাস, নীড়ে ফেরা, আখলাকে দাওয়াহ, পরশপাথরের ছোঁয়া, বন্ধুত্ব, নেয়ামত, হৃদয়ের বন্ধন।” - চোখ ধাঁধানো এই রঙ্গিন শহরে আমাদের উদ্দেশ্যহীন জীবনগুলোতে সম্বিৎ ফিরে পেতে, মাঝে মধ্যে একটুর জন্য হলেও ভাবনার করিডরে ডুব দেয়া দরকার। দুনিয়াকে পেয়ে, দুনিয়ার মোহে পরে যে আমরা আমাদের প্রকৃত গন্তব্য ভুলে যাচ্ছি, জীবনের সাথে এক উদ্দেশ্যহীন ফলশূন্য অংক কষছি, সেই ভাবনার সাগরে খুব করে ডুব দেয়া প্রয়োজন। এই বইটা আপনাকে সেই ভাবনার সাগরের অতল গহ্বরে নিয়ে যাবে। বইয়ের প্রতিটি লেখা আপনাকে আপনার জীবন সম্পর্কে নতুন করে ভাবাতে বাধ্য করবে। গল্পে গল্পে নতুন নতুন দিক উন্মোচিত করবে আপনার দৃষ্টিপটে। আপনার অন্তরকে করবে বিগলিত, মনকে করবে আখিরাতমুখী, খুঁজে ফিরবে জীবনের নীড়। উদ্দেশ্যহীন জীবনে খুঁজে পাবেন, আপন ঠিকানা; আপন নীড়। • 📚এক নজরে বই পরিচিতি: –––––––––––––––––– নাম: নীড়ে ফেরার আহ্বান লেখিকা: দীপ্তিময়ী টিম সম্পাদনা: তানজিল আরেফিন আদনান প্রকাশনী: আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা: ২০০ মুদ্রিত মূল্য: ৩৬০৳ .

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। সুন্দর অবয়বে সৃষ্টি করে মানুষকে দিয়েছেন শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা। দিয়েছেন মহামূল্যবান বিবেক। আসমান জমিনের সমস্ত মাখলুকাতের ওপর দিয়েছেন শ্রেষ্ঠত্ব। কখনো কখনো আমরা হেদায়াতের আলোর পথ থেকে দূরে সরে গিয়ে পাপাচারের অন্ধকারে নিজেদের নিমজ্জিত করি।কোনো কোনো পাপে সাময়িক সুখ অনুভূত হলেও পাপের পীড়া কামড় দেয় বারবার। ফলে মানসিক বিষাদ অনুভব হতে থাকে।পক্ষান্তরে তওবা করে,আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাঁর নিকট ফিরে আসলে জীবন নতুনভাবে নবায়িত হয়। তওবা শব্দটিই যেন একটি মহান শব্দ। যার অর্থ ফিরে আসা। নীড়ে ফেরার ফলে পাপে কলুষিত আত্মা মানবশরীরের সঙ্গে নবরূপে মিলিত হয়। মহান আল্লাহ চান তার বান্দারাও যেন গুনাহ করার সঙ্গে সঙ্গে আপন নীড়ে ফিরে আসুক। আল্লাহ তার বান্দাদের প্রতি বড়ই ক্ষমাশীল ও দয়ালু।এজন্যই দিনে রাতে হাত বাড়িয়ে দেন। তিনি সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন এবং নীড়ে ফেরা বান্দাকে দুহাত ভরে কাছে টেনে নিবেন দয়া ও রহমত দিয়ে। অতীতের সকল পাপের অধ্যায়কে ছিড়ে ফেলে,রবের নিকট ফিরে আসার জন্য অনুপ্রেরণা হিসেবো আয়ান প্রকাশন নিয়ে এসেছে “নীড়ে ফেরার আহ্বান” বইটি, যেখানে আমাতুল্লাহ নামের এক বোনের দ্বীনে ফেরার গল্প দেখানো হয়েছে।বইটি আপনার উন্মাদ হৃদয়কে দ্বীনের পথে ফিরে আসতে অনুপ্রেরণা জোগাবে।আপনার হৃদয়ের ধূসর মরুভূমিতে পানির সন্ধান মিলাতে সাহায্য করবে।অতীতের সব কালো অধ্যায় মুছে,দ্বীনের আলোয় আলোকিত হতে বিশেষ ভূমিকা পালন করবে। পৃথিবীতে আমরা কেউ এমন নই যে,গুনাহ কিংবা ভূলের উর্ধ্বে। আমরা সকলেই পাপী। একমাত্র নবী ও রাসুলগণ ব্যতিত সকল মানব জাতিই গুনাহগার।কিন্তু আমরা চাইলেই আমাদের আপন নীড়ে ফিরে যেতে পারি তওবার মাধ্যমে।প্রতিটি মুমিন ব্যক্তির আপন নীড় হচ্ছে রবের নিকট প্রত্যাবর্তন। আল্লাহ সবসময় তাঁর বান্দাদের ফিরে আসার অপেক্ষা করেন।যখনই তাঁর বান্দা ভূল করে ক্ষমা চাই,তখনই দয়ালু আল্লাহ ভালোবেসে তাঁর প্রতিটি বান্দাকে গ্রহন করে নেন এবং অতীতের সকল পাপ হতে মুক্তি দেন। আমাদের সকলেরই উচিত আমাদের আসল নীড়ে ফিরে যাওয়া।
দিন যায় রাত আসে। আবার রাত শেষে রবির সেই আলো চোখমুখে লাগে। পালাক্রমে এভাবেই শেষ হয়ে যাচ্ছে আমাদের সময়। কিন্তু হঠাৎ করেই যে আমরা সেই অজ্ঞাত সময়ের কোন এক অজানা স্থানে চলে যাব না'- এর নিশ্চয়তা বোধহয় কেউই দিতে পারবেনা। মৃত্যু এমন এক অনিবার্য সত্য যা পৃথিবীর সবাই মানে। আর মানবেই না বা কেন? এ যে চিরন্তন সত্য। যা থেকে পিছু হটার কোন কৌশল/উপায় নেই। ◾যদি আমাদের মৃত্যু অনিবার্যই হয় তাহলে কেন আমরা বিশ্বাস করিনা, এ দুনিয়া জগতের ওপারে আরেকটি জগৎ আমার জন্য অপেক্ষা করছে। তবে মুসলিমরা এটা বিশ্বাস করে। কিন্তু সে আগত দিনের জন্য কোন পুঁজি সংগ্রহ করতে অধিকাংশেরই অনাগ্রহ দেখা যায়। এর কারণ হলো- দুনিয়ার মোহ আমাদের চতুরপার্শে ঘিরে রেখেছে। যেদিকেই তাকাই সেদিকেই শুধু 'দুনিয়াই আমার আসল প্রাপ্তি'- এ চিত্রটা ভেসে ওঠে। কিন্তু এসবের মোহ ত্যাগ করে যারা ফিরে আসে সেই রবের দিকে, যিনি সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে— তারাই প্রকৃত সফল মানুষ। আমাদের জীবনে আমরা অনেককেই দেখেছি যারা কত কষ্ট করে দ্বীনের পথে ছুটে এসেছেন। শুধু যে ছুটে এসেছেন তাই নয়! বরং এখনও অবিরত সংগ্রাম করেই যাচ্ছেন। কিন্তু তাদের অনেকের ইতিপূর্বে সম্পদের অভাব ছিলনা।ছিল অসংখ্য সুখের পার্থিব সামগ্রী।কিন্তু সেই সুখকে বিসর্জন দিয়ে কেন এ কষ্টমুখর জীবন বেছে নিলেন তারা। এর পিছনের অন্যতম কারণ, আল্লাহর অশেষ দান- হেদায়াত। সে প্রকৃত সফলতার পথ খুঁজে পেয়েছে বলেই এতকিছু শুধু তার রবের সন্তুষ্টির জন্যে বিসর্জন দিতে পেরেছে। আর এমনসব মানুষদের থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। তাদের জীবনটাকে যদি একটু মন-মগজে ঢুকাই, হয়তো বলা যায়না আমরাও সেই সফলদের কাতারে সামিল হয়ে যেতে পারি। হয়তো ধীরে ধীরে পরিবর্তন আমাদের মাঝেও লক্ষ্য করা যাবে। তারা যে স্বাদের জন্য বা যে ভালোবাসার জন্য দুনিয়ারি অনর্থক সবকিছু পরিত্যাগ করতে পেরেছে, আমরাও হয়তো তাদের সেই ভালোবাসার রবের দেখা পাব। তাই তাদের সাথে পরিচিতি হওয়া দরকার। সেই পরিচিতি পর্বটা যদি বইয়ের মাধ্যমে হয় তাহলে তে আর কথাই নাই! আর এরকম দ্বীনে ফেরার প্রায় ২১টি গল্প নিয়ে দীপ্তিময়ী টিমের এবারের আয়োজন "নীড়ে ফেরার আহ্বান।" বইটি তানজিল আরেফিন আদনান ভাইয়ের সম্পাদনায় আয়ান প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ।। ◾বইটি আপনাকে দ্বীনে ফেরার পথে একটা আলাদা স্বাদ জোগাবে। হয়তো আপনি এমন এমন সমস্যার মাঝ দিয়ে অতিক্রম করতেছেন যার জন্য দ্বীনে ফেরা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু তাদের দ্বীনে ফেরার গল্পগুলো আপনার জীবন সহজ করে দিতে পারে। চিন্তার বিশাল আকাশ মুহূর্তেই হালকা হতে পারে। তাই জেনারেল শিক্ষিতসহ সকল ভাইবোনদেরকে উদাত্ত আহবান জানাবো বইটি পড়ার জন্য। কিছু হলেও উপকার অবশ্যই সাধিত হবে বলে বিশ্বাস রাখি ইনশা আল্লাহ। আল্লাহ তাদের এমন কার্যক্রমকে কবুল করুন।আমিন।।
আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদাত করার জন্য। ইবাদাতের বানিয়ে দিয়েছেন দুনিয়াকে। আর ফল ভোগের জন্য সাজিয়েছেন আখিরাতকে। কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগ-বিলাস দেখে আমরা খেই হারিয়ে ফেলি। ভুলে যাই আমাদের মহান সৃষ্টিকর্তাকে। তাঁর জায়গায় বুকে স্থান দিয়ে বসি দুনিয়া এবং শয়তানের প্ররোচনাকে। আমরা সীমালঙ্ঘন করে বসি। এই সীমালঙ্ঘনের পথ আমাদের আসল পথ নয়। এটাতো নকল পথ। আমাদের আসল পথে, আমাদের নীড়ে আমাদের ফিরে আসতেই হবে। সবাই না পারলেও অনেকেই আছেন যাঁরা সীমালঙ্ঘনের পথ ছেড়ে আপন নীড়ে, ইসলামের পথে ফিরে আসেন। তেমনি কিছু নীড়ে ফেরার গল্প নিয়ে সাজানো হয়েছে "নীড়ে ফেরার আহবান"। বইটিতে যা আছে : "নীড়ে ফেরার আহবান" বইটি সীমালঙ্ঘনের পথ ছেড়ে সত্য দ্বীনে ফিরে আসার উপাখ্যান নিয়ে রচিত। বইটিকে নীড়ে ফেরার ২১ টি শিক্ষনীয় কাহিনী দিয়ে সাজানো হয়েছে। যা আমাদের ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসার পাথেয় হবে। বইয়ের কথাগুলো পাঠকের হৃদয়ে আঘাত করবে। দিলে লাগার মতো ভাষালঙ্কার দিয়ে, সাহিত্যের মাধুর্য দিয়ে, সরল প্রকাশভঙ্গি দিয়ে সাজানো হয়েছে "নীড়ে ফেরার আহবান" বইটি৷ ইনশাআল্লাহ বইটি পাঠকদের হৃদয় জুড়িয়ে দিবে। ভুল পথে থাকাদের সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। বইটির সংক্ষিপ্ত পরিচিতি : বইয়ের নাম : নীড়ে ফেরার আহবান লেখক : দীপ্তিময়ী টিম সম্পাদক : তানজিল আরেফীন আদনান প্রকাশনায় : আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা : ২০০ মুদ্রিত মূল্য : ৩৬০ টাকা























