

Buy নানাকথা ও নানাকথার পরের কথা Online in Bangladesh
লেখক: সরদার ফজলুল করিম
- Author: সরদার ফজলুল করিম
- Publisher: প্যাপিরাস
- Isbn: 9848065290
- Number Of Pages: 230
- Language: বাংলা
- Edition: 1st Published, 2004
পণ্য সারসংক্ষেপ (Summary)
যে একথা নিঃসন্দেহে বলা যায়। ঝগড়াটা এখনো চলছে সাহিত্যে কোন যুগের কিংবা সমাজের সমস্যা প্রবেশ লাভ করতে পারে কিনা। অর্থাৎ সাহিত্য কি শুধুমাত্র মানুষের আদিম ও চিরন্তন প্রবৃত্তি প্রেম ও কামনার সুন্দর প্রকাশই মাত্র কিংবা সাহিত্যে প্রত্যেক যুগের ও সমাজের বিশিষ্ট সমস্যার আলোচনা এবং চিত্রণও থাকতে পারে। এ দ্বন্দ্ব আজ আর এর পূর্বের স্তরে নেই, পূর্বের রূপ নিয়েও নেই। তবু এর চিরন্তন নিরসনও হয়নি। আজ পর্যন্ত প্রশ্নটা চিরকালই কোন না কোন ধরনে চলে আসছে। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার এই যে প্রশ্নটা থাকা সত্ত্বেও সমাজ সাহিত্য হ'তে নির্বাসিত হয়নি কোন দিন। কেন না এ পর্যন্ত দেখা গেছে যে, কোন বিশিষ্ট যুগের আত্মপরিচয় ইতিহাস যত সম্যক ভাবে দিতে না পেরেছে তার চেয়ে বেশী পেরেছে সে যুগের সাহিত্য। অবশ্য যুগের আত্মপরিচয় বলতে আমি মাত্র রাজারাজড়ার কাহিনী বলছিনে। যুগের পরিচয় দ্বারা আমি বলতে চাচ্ছি কোন বিশিষ্ট যুগের সমাজের রীতি নীতি, অবস্থা ব্যবস্থা, তার বিভিন্ন শ্রেণীর মধ্যে সর্ম্পক ইত্যাদি। অবশ্য এ সম্পর্কেও নিশ্চয়ই মতবিরোধের অবকাশ রয়েছে। সাহিত্য ক্ষেত্রে সমাজ-বিমুখ চিরন্তনীদের মত এখানেও অনেকে সমাজের পরিচয় নিতে তার ভিতরের ছোট খাট ঘটনা, তার উৎপাদন-রীতি কিংবা এই উৎপাদন ব্যাপদেশে শ্রেণীতে শ্রেণীতে সম্পর্ককে বেশী আমল দিতে চান না। তাঁরা দেখেন কোন্ রাজা কত সালে কোন দেশ আক্রমণ ক'রল, কোন রাজা কোন সেনাপতিকে পরাজিত ক'রল। এই জয়-পরাজয়ের পিছনে যে অসংখ্য সেনাবাহিনী রয়েছে, মানুষ রয়েছে, তাকে সংখ্যার হিসাব ব্যতীত অন্য কোন গণনায় ঐতিহাসিক আনেন না।























