বাঙালি মুসলমানের মন
বই কালেকশন

Buy বাঙালি মুসলমানের মন Online in Bangladesh

লেখক: আহমদ ছফা

4.19
(64 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আহমদ ছফা
  • Publisher: খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি
  • Isbn: 9844081599
  • Number Of Pages: 120
  • Language: বাংলা
  • Edition: New Edition, 2022
৳ 219৳ 25012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“বাঙালি মুসলমানের মন” বই এর ফ্ল্যাপের কিছু কথা: ... যে জাতি উন্নত বিজ্ঞান, দর্শন এবং সংস্কৃতির স্রষ্টা হতে পারে না, অথবা সেগুলোকে উপযুক্ত মূল্য দিয়ে গ্রহণ করতে পারে না, তাকে দিয়ে উন্নত রাষ্ট্র সৃষ্টিও সম্ভব নয়। যে নিজের বিষয় নিজে চিন্তা করতে জানে না, নিজের ভাল-মন্দ নিরুপণ করতে অক্ষম, অপরের পরামর্শ এবং শোনা কথায় যার সমস্ত কাজ-কারবার চলে, তাকে খোলা থেকে আগুনে, কিংবা আগুন থেকে খোলায়, এইভাবে পর্যায়ক্রমে লাফ দিতেই হয়। সুবিধার কথা হল নিজের পঙ্গুত্বের জন্য সব সময়েই দায়অ করবার মতো কাউকে না কাউকে পেয়ে যায়। কিন্তু নিজের আসল দুর্বলতার উৎসটির দিকে একবারও দৃষ্টিপাত করে না। বাঙালি মুসলমানদের মন যে এখনও আদিম অবস্থায়, তা বাঙালি হওয়ার জন্যও নয় এবং মুসলমান হওয়ার জন্যও নয়। সুদীর্ঘকালব্যাপী একটি ঐতিহাসিক পদ্ধতির দরুন তার মনের ওপর একটি গাঢ় মায়াজাল বিস্তৃত হয়ে রয়েছে, সজ্ঞানে তার বাইরে সে আসতে পারে না, তাই এক পা যদি এগিয়ে আসে, তিন পা পিছিয়ে যেতে হয়। মানসিক ভীতিই এই সমাজকে চালিয়ে থাকে। দু’বছরে কিংবা চার বছরে হয়ত এ অবস্থার অবসান ঘটানো যাবে না, কিন্তু বাঙালি মুসলমানের মনের ধরণ-ধারণ এবং প্রবণতাগুলো নির্মোহভাবে জানার চেষ্টা করলে এ অবস্থা থেকে বেরিয়ে আসার একটা পথ হয়ত পাওয়া যেতে পারে। সূচিপত্র: উত্তর ভূমিকা-১১ বাঙালি মুসলমানের মন-১৯ মানিক বন্দ্যোপাধ্যায়েল একটি চরিত্র-৩৯ শিক্ষার দর্শণ-৪৫ রবীন্দ্রনাথের সংস্কৃতি সাধনা-৫০ বার্ট্রান্ড রাসেল-৫৬ ভবিষ্যতের ভাবনা-৬৩ বাংলার ইতিহাস প্রসঙ্গে-৬৯ একুশে ফেব্রুয়ারি উনিশ শ’ বাহাত্তর-৭৩ বাংলার চিত্র-ঐতিহ্য: সুলতানের সাধনা-৮০ দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্ক-১০৫ দস্তয়েভস্কি-১১৫ একটি প্রাতিস্বিক গ্রন্থ-১১৭

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.19
(64 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
15%
3
0%
2
0%
1
0%
Rofi Regan
Rofi Regan ভেরিফাইড
04 Mar 2025

আহমেদ ছফা স্যার একটা অসাধারণ লেখা।

Review Upload 1
Review Upload 2
Mohammad Nozibul Haque
Mohammad Nozibul Haque ভেরিফাইড
07 Nov 2024

আহমদ ছফার লেখার উপর রিভিউ লেখার মতো যোগ্যতা আমার নেই। তবে এটুকু বলতে পারি আহমদ ছফা যা লিখেছেন, তার সকলই মাস্টারপিস।

Abu rayhan
Abu rayhan ভেরিফাইড
15 Apr 2024

আহমদ ছফার জনপ্রিয় লেখা হচ্ছে বাঙালি মুসলমানের মন,ছফা এখানে দেখিয়েছেন কিভাবে অবহেলিত বাঙালি মুক্তির আশায় তাদের ধর্ম পরিবর্তন করে অন্য একটি নতুন ধর্মে ধর্মান্তরিত হয়েছে,যতটা আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা নতুন ধর্মে এসেছে তাতে খুব বেশি তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি,এ ধর্মে ও এক প্রকার আশরাফ ও আতরাফ হিসেবে মানুষদের গন্য করা হয়, এবং এ ধর্মের উচ্চ ও শিক্ষিত শ্রেণীর লোকেরা তাদের আরব দেশিয় বলে পরিচিত দিতো, এবং তাদের রক্ত কে বিশুদ্ধ মনে করতো, ফলে বলা যায় যে বাঙালি মুসলমান ধর্মান্তরিত হয়ে ও এক প্রকার বৈষম্যের শিকার হয়েছে,

Mirazul Islam
Mirazul Islam ভেরিফাইড
05 Sep 2022

অসাধারণ একটি বই। বাঙ্গালী মুসলমান সমাজের কিছু ত্রুটি তিনি ফুটিয়ে তুলেছেন এবং নিজস্ব মতামত তুলে ধরেছেন।।

Mohammad Ariful Islam Rony
Mohammad Ariful Islam Rony ভেরিফাইড
07 Apr 2022

খুবই ভালো মানের বই লিখেছেন খুব ভালো পড়ে খুব ভালো লেগেছে

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)