

Buy বর্ণবৈষম্যের শেকড়বাকড় Online in Bangladesh
লেখক: হরিশংকর জলদাস
- Author: হরিশংকর জলদাস
- Publisher: কথাপ্রকাশ
- Isbn: 9789849626510
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

শুরুর দিকে বেশ লাগছিলো পড়তে। মাঝামাঝি থেকে এ্যাতো বেশি তথ্য শুরু হলো যে মাথায় গোলমাল লেগে যাচ্ছিলো। নিজে নিম্নবর্ণের হওয়ায় বাস্তব জীবনে অনেক হেনস্তা, অনেক অপমানের শিকার হয়েছেন লেখক। সেই দুঃখ, সেই ক্ষোভ থেকে তিনি নামলেন বর্ণবৈষম্যের উৎপত্তি আর আগ্রাসনের ইতিহাস উদ্ধারে। মনুসংহিতা, মহাভারত, গীতা, রামায়ণ থেকে শুরু করে হাল আমলের সাহিত্য পর্যন্ত- তন্ন তন্ন করে খুঁজেছেন লেখক, কোথা হতে এলো মানুষে মানুষে এ্যামন ঘৃণ্য বিভেদ? আবিষ্কার করেছেন, এ বিভেদ যতটা না ধর্মের সৃষ্টি, তারচেয়ে বহুগুণে বেশি সৃষ্টি ধর্মব্যবসায়ী আর সুবিধাভোগীদের। কাউকে ছেড়ে কথা বলেননি তিনি, তা সে ঋষি মনুই হোক বা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবই হোক, বা হোক অন্য যে কেউ... বিস্তৃত কলেবরে লেখক আলোচনা করেছেন ভারতবর্ষে, বাঙলাদেশে অনার্য এবং আর্যদের জাত ও বর্ণপ্রথা নিয়ে। কত রকম জাতের বিবরণ যে তিনি দিয়েছেন! এ সকল জাত এবং বর্ণের মানুষের জীবন জীবিকার চিত্রও তুলে এনেছেন তিনি। আছে পর্যাপ্ত রেফারেন্স... ধর্মের উদ্দেশ্য মানবজাতির কল্যাণ সাধন। কিন্তু ধর্মের ভন্ড ধ্বজাধারীদের বাড়াবাড়িতে ধর্ম হয়ে ওঠে উৎপীড়নের এক নির্মম হাতিয়ার। মানুষে মানুষে সৌহার্দ্যের পরিবর্তে গড়ে ওঠে জাত পাত উঁচু নিচু আশরাফ আতরাফ ভেদাভেদের দেয়াল। লেখক এই দেয়াল ভাঙ্গার স্বপ্ন দ্যাখেন... এই স্বপ্ন কী কখনো সত্যি হবে? সুবিধাবাদীরা হতে দেবে? কে জানে!



আমি একবার সিদ্ধান্ত নিয়েছিলাম বর্ণবৈষম্য নিয়ে পড়াশুনা করবো। বাজারে অনেক বই খুঁজে পেলেও ঠিক মনমতো কিছু পাওয়া যায় নি। সবশেষে এই বইটি আমার চোখে আসলো ।আমার জ্ঞানকান্ডের সবগুলো অংশকে যেন নাড়িয়ে দিয়ে গেলো এই বইটি। জোর করে জ্ঞান কপচানো হয় নি , শান্ত নদীর মতো গল্প বলা হয়েছে। সভ্যতার শুরু থেকেই কি বর্ণবৈষম্য ছিল ? হুট করে কীভাবে এই অপয়া জিনিসটি আমাদের মধ্যে ঢুকে গেলো ? বইয়ের প্রথমেই এই ইতিহাসটুকু আমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। সময়ের চোখ দিয়েও জাত-পাতকে দেখা হয়েছে। মধ্যযুগ থেকে আধুনিক যুগে জাত পাতের অবস্থা ,একইসাথে বিভিন্ন সময়ে লেখক ,কবিদের গল্পে,কবিতায় কীভাবে জাত পাত জিনিসটা উঠে এসেছে সবকিছুর বর্ণনাই এই বইতে পাওয়া যাবে। বইটি পড়া শেষ করে আমার একটিই উপলব্ধি - " আজকের দিনে এসেও বর্ণবৈষম্য করা কি খুব দরকার ? "























