গরিবের সেরা রোগ
বই কালেকশন

Buy গরিবের সেরা রোগ Online in Bangladesh

লেখক: ড. আমিনুল ইসলাম

5.00
(10 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. আমিনুল ইসলাম
  • Publisher: অন্যপ্রকাশ
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 269৳ 30010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

যাপিত জীবনের চলতি পথে ছোট থেকে বড় হতে হতে এমনসব অভিজ্ঞতা আমাদের হয় যেগুলো মোটেই ইতিবাচক কিছু নয়। আমার ভীষণ খারাপ লাগে। কখনো কখনো প্রতিবাদ করতে ইচ্ছে করে। কখনো আবার বিষাদে আক্রান্ত হই কিছু বলতে না পেরে। এমন কিছু ছোট ছোট অভিজ্ঞতা এই বইয়ে বর্ণনা করেছি। এ ধরনের অভিজ্ঞতা বাংলাদেশের নাগরিক হিসেবে কম-বেশি আমাদের সকলেরই আছে। আমরা এসবে অভ্যস্ত হয়ে গেছি। এই যে অভ্যস্ত হয়ে যাওয়া, এটিই ভয়ের কারণ।আমরা ভেবেই নিয়েছি-এমনই তো হয়, হওয়ার কথা।না, এমন হয় না, হওয়ার কথাও নয়। কারণ পৃথিবীতে আরও অনেক দেশ ও জাতি আছে যারা নিজেদের তৈরি করতে পেরেছে। তাদের কাছে অভ্যস্ত হয়ে যাওয়া আমাদের এ অভিজ্ঞতাগুলো খুব অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। বইটি ঠিক সে জায়গা থেকেই লেখা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন উপলব্ধি করতে পারে-তাদের বাবা-মায়েরা যে বিষয়গুলোকে স্বাভাবিক হিসেবে নিয়েছেন, সেসব কিছুই স্বাভাবিক নয়। এই 'সেরা' রোগ কাউকে না কাউকে তো সারাতে হবে। তাই এই বইতে প্রথমে কিছু অভিজ্ঞতা ছোট ছোট প্রবন্ধ আকারে তুলে এনেছি। সবশেষে কীভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় তার একটা নিজস্ব ধারণা তুলে ধরেছি এই প্রত্যাশায়-আমাদের আগামীর প্রজন্ম এ শৃঙ্খল ভাঙতে পারবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(10 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Jannatul Fardoush Joty
Jannatul Fardoush Joty ভেরিফাইড
26 Apr 2026

ফেসবুকে লেখকের লেখা, বিশেষ করে সাম্প্রতিক ইরান যুদ্ধের প্রতিটি আপডেট নিয়মিত পড়ি। সেখান থেকেই লেখকের লেখার প্রতি আগ্রহ জন্মায় এবং লেখকের লেখা 'গরিবের সেরা রোগ' বইটি পড়ার সুযোগ হয়। বইটি পড়ে আশেপাশের সামাজিক অনেক তিক্ত বাস্তবতা সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখেছি। যদিও এর কিছু তিক্ত অভিজ্ঞতা আমি নিজেও খুব কাছ থেকে অনুভব করেছি। লেখাগুলো ভালো লেগেছে। অনেক ভাবনার জায়গা তৈরি করেছে।

Md Merazul Islam
Md Merazul Islam ভেরিফাইড
08 Mar 2026

অসাধারণ বই আপনারা পড়ে দেখতে পারেন চিন্তার খোরাক পাবেন।

একাকী পথচারী
একাকী পথচারী ভেরিফাইড
27 Feb 2026

এভাবেও চিন্তা করা সম্ভব? এই বই না পড়লে বুঝতেই পারতাম না রোজকার দিনে আমরা কিভাবে এই সেরা রোগে আক্রান্ত হচ্ছি। এ মাস্ট রিড।

সজল চৌধুরী
সজল চৌধুরী ভেরিফাইড
27 Feb 2026

সেরা একটা বই পড়লাম। ২০২৬-এ পড়া সব চাইতে মিনিংফুল একটা বই।

আমিনুল ইসলাম
আমিনুল ইসলাম ভেরিফাইড
27 Feb 2026

সবাই পড়বেন বইটা।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)