ভবিষ্যতের বাঙালি
বই কালেকশন

Buy ভবিষ্যতের বাঙালি Online in Bangladesh

লেখক: এস. ওয়াজেদ আলি

4.50
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: এস. ওয়াজেদ আলি
  • Publisher: নবযুগ প্রকাশনী
  • Isbn: 97898491396636
  • Number Of Pages: 80
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 155৳ 18014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“ভবিষ্যতের বাঙালি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বাঙালি সমাজের সমস্যা ও সংকট অনেক ও বহুবিধ। মানুষ অন্ধকার থেকে আলােয় আসার চেষ্টা করছে বটে, কিন্তু এখনও সে অন্ধকারেই আছে- সর্বদেশের সর্বমানব মিলে পরস্পরের প্রেম আর ভালােবাসার ভিত্তিতে যদি এই পৃথিবীতে এক অখণ্ড রাষ্ট্র স্থাপন করতে পারা যায়, তাহলে সেই হত আমাদের আদর্শ রাজনৈতিক প্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানেরই কামনা করেন মুক্ত মানসের প্রতীক এস. ওয়াজেদ আলি। মানুষ সংকীর্ণতার বাঁধ অতিক্রম করবার চেষ্টা করছে বটে, কিন্তু এখনও নানামুখি। সংকীর্ণতা তার অন্তরকে দৃঢ়ভাবে ঘিরে আছে।। লেখক এস. ওয়াজেদ যে ভবিষ্যৎ বঙ্গদেশের কল্পনা করেছিলেন, তাতে বর্তমানের মজানদীর এবং শুষ্ক খালের খাতে প্রচুর জল প্রবাহের অশ্রান্ত কলধ্বনি থাকবে; তিনি স্বপ্ন দেখেন প্রশন্ত সুগঠিত রাজপথ। দেশের প্রত্যেকটি গ্রামের সঙ্গে প্রত্যেকটি গ্রামকে, প্রত্যেকটি নগরের সঙ্গে প্রত্যেকটি নগরকে সুলগ্ন রেখেছে। তিনি স্বপ্ন দেখেন, তার নাগরিক হচ্ছে মানবতার আদর্শের অনিন্দ্যসুন্দর এক প্রতীক; যারা জ্ঞানসমৃদ্ধ, ত্যাগে মহীয়ান, প্রেমে ও দাক্ষিণ্যে সকলের আপনজন, সদা মঙ্গলসাধনায় রত উজ্জ্বলতর ভবিষ্যতের পরিকল্পনায় বর্তমানকে রূপায়িত করবার জন্য সদাই ব্যস্ত এবং তৎপর। গৌরবময় ভবিষ্যতের চিন্তাই হল বাঙালির দেখবার। মত স্বপ্ন; এই গৌরবময় ভবিষ্যতের চিন্তাই হল বাঙালির মনের উপযুক্ত চিন্তা; আর এই গৌরবময় ভবিষ্যতের জন্য সাধনাই হল বাঙালির শক্তির উপযুক্ত সাধনা— আর এজন্য সর্বাগ্রে প্রয়ােজন শুভবুদ্ধি ও জ্ঞানের উদ্বোধন এবং সম্প্রসারণ। সুদূরপ্রসারী চিন্তাবিদ এস. ওয়াজেদ আলির সেই স্বপ্ন এখনও অটুট-- তেমন একটি বঙ্গদেশ আর বাঙালি জাতির স্বপ্ন কখনাে মরে না।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Md. Helal Uddin
Md. Helal Uddin ভেরিফাইড
26 Jul 2022

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। বহু বছরের পুরানো লেখা হলেও বিষয়গুলো বর্তমানের সাথেও প্রযোজ্য। বইটা রাজনীতি, সমাজ ও রাষ্ট্র সচেতন সকলের সংগ্রহে থাকা দরকার।

সুব্রত বিশ্বাস
সুব্রত বিশ্বাস ভেরিফাইড
01 Apr 2022

. অন্যতম বাঙালি চিন্তাবিদ, সাহিত্যিক ও মুক্ত মানসের প্রতীক এস. ওয়াজেদ আলির ❝ভবিষ্যতের বাঙালি❞ বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৩ সালে। বইটিতে বিষয়ভিত্তিক ৭ টি গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে। এই প্রবন্ধগুলোর নাম হলো : ভবিষ্যতের বাঙালি, রাষ্ট্রের রূপ, রাষ্ট্র ও নাগরিক, হিন্দু-মুসলমান, ভবিষ্যতের বাংলা সাহিত্য, প্রেমের ধর্ম, জাতীয় জাগরণ। যে সমস্ত বিষয়গুলোতে বাঙালি দ্বিধাবিভক্ত, যে সমস্ত বিষয়ে বাঙালির অবস্থান বিভিন্ন সম্প্রদায়ের ক্ষেত্রে বিভিন্নরকম এবং পরস্পরের বিরোধী সেই সমস্ত বিষয়গুলোই লেখক এই বইটির প্রবন্ধগুলোতে চমৎকারভাবে এবং সাবলীল যুক্তিসহ আলোচনা করেছেন। আর এই কারণেই বইটি গুরুত্বপূর্ণ। লেখক এস. ওয়াজেদ আলি ভারতীয় জাতীয়তাবাদের সমর্থক ছিলেন। তিনি ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্রের দুর্বল দিকগুলোকে চিহ্নিত করে জাতীয়তাবাদের ভিত্তিতে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়েছেন। এই দেশে হিন্দু মুসলমান সম্প্রদায় একত্রে বাস করে। সুতরাং কোনো একক সম্প্রদায়ের পক্ষে অপর অন্যান্য সম্প্রদায়কে পাশ কাটিয়ে কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ রাষ্ট্র সম্ভব নয়। তিনি হিন্দু এবং মুসলমানদের মধ্যে আপাত আদর্শগত বিরোধ এবং মিলনের প্রসঙ্গও অত্যন্ত সুন্দর ভাবে আলোচনা করেছেন। ধর্মের ব্যাপারে এস. ওয়াজেদ আলি উদারনৈতিক ধর্মের কথা বলেছেন। এ ক্ষেত্রে তিনি প্রেমময় সহজিয়া ধর্মের আলোচনা করেছেন। তিনি একইসাথে বাঙালি মুসলমানদের এটা বুঝাবার চেষ্টা করেছেন যে, ইসলামের সঙ্গে দর্শন ও বিজ্ঞানের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। এ গ্রন্থের মধ্য তিনি বাঙালি মুসলমানদের ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। ধর্ম বিষয়ক আলোচনায় তিনি বলেছেন, ❝কেবল অভিধান এবং ব্যাকরণের সাহায্যে ধর্মকে বোঝা যায় না, অন্তরের সাহায্যও দরকার। যার মন যত বড়, সেই ধর্মকে তত বড়ভাবে বোঝে। আর যার মন ছোট সে পণ্ডিত হলেও ধর্মকে বিকৃত ব্যাখ্যা করে।❞ এস. ওয়াজেদ আলি ভবিষ্যতের কেমন বাংলাদেশ কল্পনা করেছিলেন তার একটি চিত্র এই গ্রন্থে পাওয়া যায়। তিনি স্বপ্ন দেখতেন এক ভবিষ্যন্মুখী আধুনিক বাংলাদেশের, যে দেশের নাগরিকের হবে মানবতার অনিন্দ্য সুন্দর প্রতীক, জ্ঞানে গুণে ঋদ্ধ, ত্যাগে প্রেমে ও দাক্ষিণ্যে মহীয়ান এবং যারা সর্বদা মঙ্গল সাধনায় রত। আর জাতীয় জাগরণ এবং সর্ব সম্প্রদায়ের মিলন ছাড়া তা সম্ভব নয়। এজন্য তিনি জাতীয় জাগরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই জাগরণের ক্ষেত্রে তৎকালে এবং ভবিষ্যতের কবি সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষেরই ভূমিকা বিষয়ে আলোকপাত করেছেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)