মুসা গালিব পার্ট ২
বই কালেকশন

Buy মুসা গালিব পার্ট ২ Online in Bangladesh

লেখক: মোঃ সৈকত আজিম

4.24
(15 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোঃ সৈকত আজিম
  • Publisher: প্রিমিয়াম পাবলিকেশন্স
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 180৳ 180
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.24
(15 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
7%
3
7%
2
0%
1
7%
Md Easin Arafat
Md Easin Arafat ভেরিফাইড
11 Jun 2026

মুসা গালিব পার্ট- টু: লেখক মোঃ সৈকত আজিম বইটিতে মোট তিনটি to কেইস নিয়ে লেখা হয়েছে। প্রথম কেইস: জার্নি অফ লাইফ : এই গল্পে মূলত বর্তমান সময়ের সমাজে প্রচলিত ত্রিভুজ প্রেম কাহিনীর একটি কমন সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং সেই সমস্যার একটি উপযুক্ত এবং যুক্তিযুক্ত সমাধান দেওয়া হয়েছে। দ্বিতীয় কেস :বজ্র জান : এই গল্পে মূল চরিত্র নাবিলা। যার বাবা মা ভাই বোন সবাই মারা যায়। সকল চড়াই উৎরায় পার করে সে ঢাকায় চলে আসে এবং ঢাকায় এসে একজন ভদ্রলোকের বাসায় আশ্রয় নেয় । ভদ্রলোক তাকে নিজের মেয়ের মতো করেই লালন পালন করতে থাকে। তারপর সে অনলাইন ব্যবসা শুরু করে । হঠাৎ করে একজন অপরিচিত লোক তাকে টাকা পাঠানো শুরু করে ,বিশাল অংকের টাকা। এবং একটি পুরাতন আমলের বক্স পাঠায়, যার মধ্যে একটি পিস্তল ছিল। এই হঠাৎ করে টাকা এবং পিস্তল ,বক্স তিনটে বস্তুর রহস্য বের করার জন্য মির্জা গালিবের কাছে নাবিলা যায় এবং এখান থেকে তাদের এক রহস্যময় জার্নি শুরু হয় গল্পের শেষে একটি টুইস্ট আছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই গল্পে জার্নির মাঝখানে চট্টগ্রাম শহরের নামকরণ, চট্টগ্রামে গৌতম বুদ্ধের আগমন এবং প্রাচীন চট্টগ্রামের ইতিহাস সম্পর্কে সুন্দর বর্ণনা করা হয়েছে। তৃতীয় কেস :এটেম্প টু মার্ডার : এখানে একজন ডোমের কথা বলা হয়েছে। যার কাছে মনে হয় যে মরা লাশ কথা বলে। একদিন নাকি তাকে একটি মরা লাশ আক্রমণ করতে এসেছিল। কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন ধরে কেউ তাকে অনুসরণ করে এবং তাকে দুইবার মারার চেষ্টা করে । একজন সাধারণ ডোমের সাথে কার এমন শত্রুতা হতে পারে এই রহস্য বের করতে গিয়ে মির্জা গালি বাংলাদেশের সবচেয়ে বড় অর্গান ট্রাফিকিং গ্যাং এর সন্ধান বের করে ফেলে এবং তাদের প্রধানকে হাতেনাতে ধরে ফেলে। তিনটি কেস এর মধ্যে আমার কাছে প্রথম এবং তৃতীয় কেসটি খুব ভালো লেগেছে । দ্বিতীয় কেসটি তেমন ভালো লাগেনি । রেটিং : প্রথম কেস: ৮/১০ দ্বিতীয় কেস: ৫/১০ তৃতীয় কেস: ৯/১০ আশা করি পাঠকেরা মুসা গালিব পার্ট ২ বইটির সাথে সুন্দর একটি সময় অতিবাহিত করবেন।

Antarah Shayerah
Antarah Shayerah ভেরিফাইড
24 Sep 2025

মুসা গালিব এর প্রথম সিরিজের তুলনায় এবারের দ্বিতীয় সিরিজ টা আমার কাছে হতাশাজনক। একটি মনস্তাত্ত্বিক ও থ্রিলার ধর্মী বইয়ে কোথাও কোথাও মনে হয়েছে লেখক একটু বেশিই ইমোশনাল হয়ে অতিরঞ্জিত করে বর্ণনা করে ফেলেছেন। উপন্যাসের কোথাও কোথাও গল্পের প্লট এমনভাবে সাজানো হয়েছে যে মনে হয়েছে আগে কোনো কোনো বইয়ে পড়েছি। কিছু কিছু জায়গায় মনে হয়েছে শার্লক হোমস এর কাহিনি কে ই কিছু টা মডিফাইড করা হয়েছে। বিশেষ করে যারা স্যার আর্থার কোনান ডায়েলের শার্লক হোমস এর সব ছোট বড় গল্পগুলো খুটিয়ে পড়েছে তাদের এমন ই মনে হবে।

nic****com
nic****com ভেরিফাইড
16 Apr 2025

Musa Ghalib – Mister Observer Part-2 by Md. Saikat Azim A chilling and deeply intelligent thriller that dives into the darkest parts of the human mind. Musa Ghalib: Mister Observer Part-2 blends sharp detective work with dark psychology and harsh social truths. Saikat Azim crafts a story that's not just about solving crimes—it's about exposing the broken realities behind them. Musa Ghalib is more than just a detective; he's a mirror to society's chaos. Twists are smart, the pacing is tight, and the emotional depth hits hard. If you're into mind games, moral dilemmas, and stories that leave you questioning everything—this one's for you. 🔍 Dark. 🔥 Gripping. 🧠 Thought-provoking. Highly recommended. 5/5

Md Jonaed Siddiki
Md Jonaed Siddiki ভেরিফাইড
16 Apr 2025

ফালতু বই। একেবারে ওভাররেটেড। আর মনে হয়, যৌন বিষয়গুলো সম্পর্কে লেখকের আগ্রহ অনেক। তাই কম-বেশি প্রত্যেকটা কাহিনীতেই এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করেছে। পড়ার সময় পুরোপুরি Cringe ফিল হইছে! মানুষ কীভাবে ৫ স্টার দেয় বুঝতে পারি না!

Nourin Sultana Mishu
Nourin Sultana Mishu ভেরিফাইড
30 Mar 2025

লেখক বইতে বাস্তব বইটিতে বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে। আশা করি এরপর মুসা গালিব ৩ শীঘ্রই আসবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি কোন প্রকাশনী প্রকাশ করবে?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি প্রিমিয়াম পাবলিকেশন্সের। ধন্যবাদ।

প্রশ্ন

part 1 nei???

উত্তর

প্রিয় গ্রাহক, জি, ১ম খণ্ড এভেইলেবল। লিংক - https://www.rokomari.com/book/375430/musa-ghalib-mister-observer

প্রশ্ন

বইটি কোন প্রকাশনী প্রকাশ করবে?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি প্রিমিয়াম পাবলিকেশন্সের। ধন্যবাদ।

প্রশ্ন

part 1 nei???

উত্তর

প্রিয় গ্রাহক, জি, ১ম খণ্ড এভেইলেবল। লিংক - https://www.rokomari.com/book/375430/musa-ghalib-mister-observer

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)