

Buy মুহাম্মদ : মহানবীর (স:) জীবনী Online in Bangladesh
লেখক: ক্যারেন আর্মস্ট্রং
- Author: ক্যারেন আর্মস্ট্রং
- Publisher: সন্দেশ
- Isbn: 9789848088302
- Number Of Pages: 320
- Language: বাংলা
- Edition: 4th Published, 2011
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মুহাম্মদ : মহানবীর (স:) জীবনী" বইয়ের ফ্ল্যাপের লেখা: ৬১০ খৃষ্টাব্দের দিকে রমযান মাসে হিজাজের মক্কা নগরীতে এক আরব বণিক এমন এক অভিজ্ঞতা লাভ করেন যা শেষ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়েছে। ইনিই মুহাম্মদ ইবন আব্দাল্লাহ যার মাধ্যমে ইসলাম ধর্মের আবির্ভাব। আরবে তখন চলছিল জাহিলিয়াহ্ বা অজ্ঞতার যুগ; বিভিন্ন গােত্র লিপ্ত ছিল পারস্পরিক হানাহানিতে। দুর্বল অসহায়েরা শােষিত হচ্ছিল আগ্রাসী পুঁজিবাদের অধীনে। এক ধরনের আধ্যাত্মিক অস্থিরতা কুরে-কুরে খাচ্ছিল সমগ্র আরব বিশ্বকে। এমনি এক পরিস্থিতিতে শান্তি ও সমন্বয়ের ধর্ম ইসলামের বাণী প্রচারের দায়িত্ব পান মুহাম্মদ (স:)। প্রায় একক প্রয়াসে ঐ অঞ্চলে শান্তি ফিরিয়ে এনেছিলেন তিনি, প্রতিষ্ঠা করেছিলেন এক নতুন আদর্শের। কিন্তু মােটেই সহজ ছিল না এ কাজ। তাঁকে মােকাবিলা করতে হয়েছে অসংখ্য বাধা বিপত্তির- ঘরে বাইরে। মুহাম্মদের (স:) সেই অসাধারণ জীবন কাহিনী তুলে ধরেছেন ক্যারেন আর্মস্ট্রং তার মুহাম্মদ : আ বায়ােগ্রাফি অব দ্য প্রফেট গ্রন্থে। মহানবীর (স:) আগমনের কারণ বিশ্লেষণ করেছেন তিনি, সেই সঙ্গে তুলে ধরেছেন বর্তমান বিশ্বে ইসলামের নামে গড়ে ওঠা বিভিন্ন মৌলবাদী গােষ্ঠীর কর্মকান্ডে ধর্মের মৌল বিষয়ের বিরােধিতার দিকটি; ব্যাখ্যা দিয়েছেন আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে ইসলামকে অনুসরণ করার গুরুত্ব। এই গ্রন্থে মহানবীর (স:) জীবনের প্রতিটি পর্যায় যুক্তির আলােকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যার ফলে এটি মুসলিম তাে বটেই, অন্যান্য ধর্মাবলম্বীর কাছেও প্রয়ােজনীয় বলে বিবেচিত হচ্ছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Excellent
মুহাম্মদ 😍

‘মুহাম্মদ : মহানবীর (স:) জীবনী’ ক্যারেন আর্মস্ট্রং এর লেখা । ক্যারেন আর্মস্ট্রং ১৯৬৬ সালে রোমান ক্যাথলিক নান হিসেবে সাত বছর অতিবাহিত করে অক্সফোর্ড ইউনিভার্সিটি হতে ডিগ্রি গ্রহন করেন এবং আধুনিক সাহিত্য বিষয়ে শিক্ষাদান করেন । তিনি আর্মস্ট্রং এ্যাসোসিয়েশন অফ মুসলিম সোশ্যাল সায়েন্স এর একজন সন্মানিত সদস্য । তিনি আ বায়োগ্রাফী অফ দ্য প্রফেট বইটি পাশ্চাত্য দেশের পাঠক দের জন্য লিখেছেন যারা হাজার বছর ধরেই মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অনেক বেশী ভুল ধারনা নিয়ে রয়েছেন । তিনি তা বইয়ের প্রথমেই বলে দিয়েছেন এবং তাদের ভুল ভাঙ্গানর জন্য আপ্রান চেষ্টা চালিয়েছেন । তার লেখা এই বইটি বাংলাতে অনুবাদ করে প্রকাশ করেন শওকত হোসেন । বইটি ২০০২ সালে সন্দেশ প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং বইটির প্রকাশক লুতফর রহমান চৌধুরী । প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ । হজরত মুহাম্মদ (সাঃ) ৬১০ খ্রিষ্টাব্দ তে নবুওয়াত প্রাপ্ত হন । তার জন্মের সময়ে রব সমাজের অবস্থা ছিলো প্রচন্ড শোচনীয় । ওই সময় কে আইয়ামে জাহেলিয়াত না অজ্ঞতার যুগ বলা হত। সব সময় ই হানাহানি মারামারি ও সকল প্রকার পাপাচারে লিপ্ত ছিলো গোটা সমাজ । তখন তিনি সকল কে আলোর পথ দেখাতে শুরু করেন । তার আলোর পথ দেখানো কাজ টি সহজ ছিলো । প্রথমে কিছু কিছু মানুষ তার আহ্বানে সাড়া দেয় । তাদের সকলেরই প্রচুর পরীক্ষার মাঝে পড়তে হয় । তাদের অত্যাচারের সীমা ছিল না । হজরত মুহাম্মদ সাঃ এর জীবনকালের সকল কথা লেখক বর্ননা করেছেন বইটি তে । আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে বইটি লিখেছেন লেখক যা পাঠক দের ইসলাম কে বুঝতে সুবিধা হবে এবং পাশাপাশি ইসলামের নামে যে সকল অপকর্ম হচ্ছে সেই ব্যাপারে ইসলামের অবস্থান সকলের কাছেই পরিষ্কার হয়ে যাবে । শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারীদেরই নয়, বইটি সকলেরই পড়া উচিত ।
খুবই সুন্দর একটি বই। বইটি যে কেউ পড়লে উপকৃত হবে।বইটি পরলে নতুন করে নিজের সম্পর্কে ভাবতে শিখাবে।এছাড়াও এত সুলভ মুল্যে এতো সুন্দর বই সত্যিই অসাধারণ। নিজেকে কিভাবে সত্যিকার অর্থে সময়ের উপযোগী করা যেতে পারে সে সম্পর্কে সহজেই জানা সম্ভব এই বইয়ের মাধ্যমে। তাই লেখক ও প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ সেই সংগে রকমারি ডট কম কেও অসংখ্য ধন্যবাদ এধরনের বইকে তাদের সাইটে স্থান দেওয়ার জন্য।
মহানবীর জীবনী এমন একটি বিষয় যা জানা প্রত্যেকটি মুসলিমের জন্য প্রয়োজনীয়। রাসুল ও রাসুলের জীবনী থেকেই আমরা পেয়েছি নবীর সুন্নাত ,মহানবীর বানি এবং হাদিস শরীফ। হযরত মুহাম্মদ স এর জীবনী না জানলে একজন মুসলিম ইসলামের মর্মই বুঝতে পারবেনা। তাই আমাদের সবারই নবির জিবনি জানা উচিত।
প্রশ্ন ও উত্তর (Q/A)
i need 1copy
We are really sorry that the book is unavailable now.
can i order one copy
We are really sorry that the book is unavailable now. Please click on the "Back Order" option, when the publisher will reprint that book then you will be notified.
i need 1copy
We are really sorry that the book is unavailable now.
can i order one copy
We are really sorry that the book is unavailable now. Please click on the "Back Order" option, when the publisher will reprint that book then you will be notified.












![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/350872a51_215483.jpg)










