

Buy মৌন বিষাদ Online in Bangladesh
লেখক: বন্দনা কবীর
- Author: বন্দনা কবীর
- Publisher: বাংলার প্রকাশন
- Isbn: 9789848070956
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
ইশরাতের গলা পেয়ে শাওয়ার বন্ধ করে কান পাতে শোভা। আবার শোনা যায়, 'শোভা? এই শোভা?' স্নানঘরের দরজাটা একটু ফাঁক করে উঁকি দেয় শোভা। খাটে বসে অস্থিরভাবে পা নাচাচ্ছে ইশরাত। ভুরু কুঁচকে ওঠে শোভার, 'কী ব্যাপার! ইশরাত এতো জলদি বাসায় এলো যে!' শোভাকে উঁকি দিতে দেখে দাঁত বের করে ইশরাত, 'কী হলো?! সেই কখন ঢুকছো, বাইরাও না।' 'এই তো হয়ে গেছে' বলে সুডুৎ করে আবার ঢুকে যায় শোভা ভেতরে। শাওয়ারের তলে মাথা পেতে চুলের শ্যাম্পু ধুতে ধুতে আবার ভ্রু কুঁচকায় শোভা, 'ব্যাপার কী? ইশরাতকে যেন খুব খুশি খুশি লাগছে! ইশরাত খুশি হলেই কেবল তার মুখ থেকে ঢাকাইয়া ভাষা বের হয়। কী এমন ঘটলো খুশি হবার মতো?' কল ঘুরিয়ে শাওয়ার বন্ধ করে গামছায় চুল প্যাঁচায় শোভা। দ্রুত হাতে গায়ে পায়ে লোশন মেখে টাওয়েল পেঁচিয়ে বের হয়ে আসে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
দারুন একটা বই। পড়ে খুব ভালো লেগেছে। একটা সুন্দর সময় কাটানোর উপাদান হিসেবে বেছে নিতে পারেন বইটা। আশা করি ভালো লাগবে। ❤️






















