

Buy মরণ বিলাস Online in Bangladesh
লেখক: আহমদ ছফা
- Author: আহমদ ছফা
- Publisher: খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি
- Isbn: 9789844080331
- Number Of Pages: 87
- Language: বাংলা
- Edition: 1st Published, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
ভূমিকা আহমদ ছফা বৈচিত্র সন্ধানী লেখক। নতুন নতুন ক্ষেত্রু অন্বেষণ করা তাঁর প্রিয় স্বভাব। আমহদ ছফা পূর্বের রচনার সঙ্গে পরবর্তী রচনার কোনো বিষয়বস্তুগত মিল খুঁজে পাওয়া যাবেনা। স্বভাবজাত জীবন তৃষ্ণার সঙ্গে বিকশিত মেধার এমন সংযোগ সচরাচর দেখা যায় না। ‘মরণ বিলাস’ উপন্যাসটিতে লেখক অনেক গুলো জটিল বিষয়ের অবতারণা করেছেন। বর্তমান রচনার স্টাইলটিও একেবারে অভিনব। আয়তনে ক্ষুদ্র হলেও খেলাটিকে আমরা নিদ্র্বিধায় বর্তমনা সময়ের কথাশিল্পের একটি ব্যতিক্রমী উদ্ভাবন বলে মনে করি। এত রাজনীতির ছায়াপাত আছে. আছে একজন ক্ষমতা মনস্ক রাজনৈতিক নেতার উজ্জ্বল মানসচিত্র। উইট,হিউমার, সহযোগে লেখকের সুতীক্ষ্ণ মনন শীলতার প্রকাশ এমন ভাবে ঘটেছে- এক কথায় বলতে হবে সব মিলিয়ে অপূর্ব।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Good!
ভালো লেগেছে
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন প্রভাবশালী মন্ত্রী, যিনি মৃত্যুশয্যায় শুয়ে তার ব্যক্তিগত সচিব মওলার কাছে জীবনের শেষ দিনগুলোতে নিজের কৃতকর্মের জবানবন্দি দেন। এটি মূলত একজন রাজনীতিবিদের উত্থান, পতন এবং ভেতরের কদর্য রূপের এক সাহসী প্রকাশ।

অসাধারন ভালো লাগলো
প্রখ্যাত কথাসাহিত্যিক আহমদ ছফার মরণবিলাস বইটি নিয়ে আলোচনা বেশ কমই দেখা যায়। আহমদ ছফার শক্তিশালী কলমে সমাজের উচ্চশ্রেণীর ক্ষমতাশীল মানুষের করা অন্যায়ের ব্যাপারে তিনি নির্ভয়ে সত্য উচ্চারণ করে গেছেন। একজন সাহসী বুদ্ধিজীবী হিসেবে অকপটে সমাজের ক্ষমতাশীল ব্যক্তিদের অসঙ্গতি তুলে ধরেছেন স্বল্প পাতার এক গভীর উপন্যাস মরণবিলাসে। "মরণবিলাস",নামেই যেন পরিচয়। গল্পের প্লট টা যদিও বা তৈরি করা হয়েছে আশির দশকে স্বরাষ্ট্রমন্ত্রী ফজলে ইলাহির আসন্ন মৃত্যুকে উপজীব্য করে তবে ভিতরে যেতেই যেন ধরা পড়ে অন্য এক গল্প। ক্ষমতাসীন দলের রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও স্বরাষ্ট্র মন্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কিন্তু প্রচন্ড এই কষ্টের মুহুর্তে তার পাশে নেই কাছের কেউ; শুধুমাত্র রয়েছে মওলা বক্স নামের চাটুকার তোষামুদে পিএস। মৃত্যুর ঘণ্টা বাজার আগে আগে ফজলে ইলাহীর জীবনে ঘটে যাওয়া অসংখ্য স্মৃতি রোমন্থন করেন। তার করা অসংখ্য অপকর্ম, পাপাচার ও ভয়াল কাজকর্ম গুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। সারাটা জীবনের করা এসব ঘৃণ্য ন্যাক্কারজনক কাজ সংঘটনের আলাপচারিতা চলতে থাকে অবিশ্বস্ত মওলা বক্সের সাথে। অন্তিম মুহূর্তে বলে যাওয়া সেসব স্বীকারোক্তি এবং জীবনভর করে যাওয়া পাপের পরও আত্মপক্ষ সমর্থনের স্পর্ধা একজন মানুষকে ভিন্নরূপে ব্যাখ্যা করা যায় লেখক সাহেব খুব জটিল মনস্তত্ত্বের পরিচয় দিয়েছেন এখানে। মৃত্যুকে আলিঙ্গন করার মুহুর্তে জীবনের অন্ধকার দিকগুলোকে এক অপরিচিত অবিশ্বস্ত ব্যক্তির কাছে খুচরো পয়সার মত ভাঙিয়ে বলে অসুস্থ মন্ত্রীর প্রয়াণের মধ্য দিয়ে শেষ হয় উপন্যাস,শিখিয়ে দিয়ে যায় জীবন নাটকের শেষ নাম মরণবিলাস।























