

Buy মহানবীর জীবনপঞ্জি Online in Bangladesh
লেখক: মুসা আল হাফিজ
- Author: মুসা আল হাফিজ
- Publisher: মুহাম্মদ পাবলিকেশন
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
মহানবির জীবনপঞ্জী' মূলত প্রিয় নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পবিত্র জীবনভিত্তিক একটি কোষগ্রন্থ। এককথায় অনন্য শ্রমনিষ্ঠ সুচয়িত সুলিখিত একটি বই। বাংলা ভাষায় সিরাতচর্চার ইতিহাসে এক ব্যতিক্রমী, অপ্রতিদ্বন্দ্বী ও অনবদ্য সংযোজন এটি। কী তথ্যে, কী বর্ণনায়, কী নতুনত্বে, কী বিনয়ে, কী নিষ্ঠায়, কী যাথার্থ্যে, কী সাহিত্য-সম্মোহনে— একটি প্রামাণিক ও আকরগ্রন্থ হিসেবে এ বইয়ে নবিপ্রেমের যে প্রগাঢ় উন্মীলন ঘটেছে, তা এককথায় ঈর্ষণীয়। এটি প্রথাগত কোনো বই নয়। প্রিয় নবিজির জীবনীর প্রতিটি প্রভাবশালী ঘটনা ও পদক্ষেপ এখানে অঙ্কিত। যা আপনি অনেকদিন ধরেই ব্যাকুল হয়ে খুঁজে চলেছেন হাজারো কিতাবের পাতায়, তা আপনি অনায়াসে এখানে হাতের মুঠোয় পেয়ে যাবেন—এমনই দুর্লভ ও অসাধারণ এক সিরাত-সংকলন এটি। প্রিয় পাঠক, আসুন , ঈমানদীপ্ত এই বইয়ের অধ্যয়ন এবং সীরাতের অনুবর্তিতার মাধ্যমে আমরাও নবিপ্রেমের সাচ্চা দাবিতে আরও যত্নশীল, আরও তাজা হয়ে ওঠি। নিজেদের জংধরা ঈমানকে নওল সূর্যের আলোয় রাঙিয়ে তুলি। ‘মহানবির জীবনপঞ্জি' বাঙালির প্রতিটি ঘরে ঘরে পঠিত ও সমাদৃত হোক— এই প্রার্থনা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সেরা

মোস্তফা নাবী ( সা:) এর জীবনীগ্রন্থ। খুব সুন্দর। অনেক তথ্যবহুল লেখা।





এই বইয়ের খুসুসিয়্যত হলো–এখানে এমন তথ্য পাবেন যা অন্যান্য সিরাতের বিস্তৃত পাতার মধ্যে লুকিয়ে থাকে।

পড়লাম, মুসা আল হাফিজের লেখা সিরাতগ্রন্থ ‘মহানবির জীবনপঞ্জি’। ভাবছি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে কত আঙ্গিকে সাজানো হয়েছে! কত ভঙ্গিতে লেখার চেষ্টা হয়েছে! সে চেষ্টা আজও চলমান। সবাই নিজস্ব ইস্টাইলে সিরাতুন নবিকে ব্যক্ত করতে চেয়েছেন। তৈরি করেছেন নতুনত্ব। একই কথা, একই ইতিহাস, একই ঘটনা; তবে রচনায় যেন সবার ভঙ্গি সম্পূর্ণ আলাদা। মুসা আল হাফিজ সাহেব উঁচু মানের সাহিত্যিক। বইটি লেখার ক্ষেত্রে তিনি সাহিত্যের সমস্ত রসকষ ঢেলে দেওয়ার চেষ্টা চালিয়েছেন। ফলে বইটির গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়। তিন মাসে ত্রিশটি সিরাতগ্রন্থ সংগ্রহ করা ও পড়ার মিশন নিয়েছি। সে লক্ষ্যেই ‘মহানবির জীবনপঞ্জি’ সংগ্রহ করা। বইটি হাতে আসার পরই পড়ে ফেলার লোভ সামলাতে পারিনি। ইদানীং বেশ কয়েকটি সিরাতগ্রন্থ পড়া হয়েছে। সে হিসেবে অনেক কিছু জানা-শোনার হলেও বইটি পড়তে একগুঁয়েমি আসেনি। এর কারণ, লেখক বইটিতে নতুনত্ব আনার চেষ্টা করেছেন। কথাগুলোকে যেমন সাহিত্যে পূর্ণতা দিয়েছেন, তেমনি বইটিকে একটু ভিন্নরূপে সাজিয়েছেন৷ বইটিতে নবিজীর জীবনকে তিনভাগে ভাগ করা হয়েছে। ১, হস্তিবর্ষ: এ অধ্যায়ে নবিজীর জন্ম, বেড়ে ওঠা, বানিজ্য, বিয়ে-শাদি ও হেরায় ইবাদতরত দিনগুলোর কথা ওঠে এসেছে। অর্থাৎ নবুয়তের আগের জীবনটাকে হস্তিবর্ষ উল্লেখ করে পরিচয় দেওয়া হয়েছে। ২, নবুয়তের বর্ষ: এ অধ্যায়ে নবুয়ত পরবর্তী জীবনের কথা উল্লেখ করা হয়েছে। যা হিজরত পর্যন্ত সীমাবদ্ধ। অর্থাৎ নবিজীর মক্কার জীবন, যা নবুয়তের ত্রয়োদশ বর্ষ পর্যন্ত দীর্ঘ। এ অধ্যায়ে মক্কার দুর্বিষহ জীবন ও দাওয়াতি কার্যক্রমের কথা তুলে ধরা হয়েছে। ৩, হিজরি বর্ষ: হিজরত পরবর্তী নবিজীর ইন্তেকালের আগপর্যন্ত জীবন। এ অধ্যায়ে ছিল ইসলামের বিপ্লবের গল্প। ল*ড়াই-যু*দ্ধ, ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা। যদিও বইয়ে যু*দ্ধগুলোর আলোচনা খুব সংক্ষিপ্তাকারে করা হয়েছে। বলা চলে সন ভিত্তিক যু*দ্ধ সম্পর্কে শুধু ধারণা দেওয়া। আরেকটি কাজ করা হয়েছে যে, কোন সনে কী সূচনা হয়েছে, তা-ও সংক্ষিপ্ত করে লেখা হয়েছে। বইটিতে একটি বিষয় ছিল যা বলার মতো, তা হলো ইতিহাসের স্বচ্ছতা ও মতভেদ উপস্থাপন। এক্ষেত্রে প্রসঙ্গক্রমে বারবার ইবনে কাসির, ইবনে হিশাম, সালমান মনসুরপুরীদের মতামত উঠে এসেছে। মুসা আল হাফিজ সাহেব সবার মতামত উল্লেখের পাশাপাশি, গ্রহণযোগ্য মতটিও সুনির্দিষ্ট করে দেওয়ার চেষ্টা করেছেন। পরিশেষে বলব, ১২৮ পৃষ্ঠার বইটির কলেবর ছোট হলেও তার গ্রহণযোগ্যতা অনেক। বিশেষ করে তার লেখক মুসা আল হাফিজ সাহেবের কারণে। আমরা সবাই জানি, তিনি কোন ধরনের গবেষক ও বিশ্লেষক। আপনি আরও ১০ টি সিরাত পড়ে থাকলেও আমি আপনাকে ‘মহানবির জীবনপঞ্জি’ পড়ার জন্য সাজেস্ট করব। আশাকরি, ক্ষতি হবে না।
আলহামদুলিল্লাহ। মহানবীর জীবনপঞ্জি ,৭টি কিতাব অর্ডার করেছিলাম। যথাযথভাবে পৌঁছে দেয়ার জন্য রকমারিকে ধন্যবাদ।












![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/350872a51_215483.jpg)










