

Buy মিশন ইসলাম (দাওয়াহ সংস্করণ) Online in Bangladesh
লেখক: ডা. শামসুল আরেফীন
- Author: ডা. শামসুল আরেফীন
- Publisher: সন্দীপন প্রকাশন লিমিটেড
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
মদীনার পড়ন্ত বিকেল। জিহাদের সফর থেকে ফিরে চলে এলেন নবীজি তাঁর চোখের মণি ফাতেমা’র সাথে দেখা করতে। হাতে-পায়ে সফরের ক্লান্তি। কপাল বেয়ে ঝরছে ঘাম। বহুদিন পর বাবাকে দেখে কাঁদতে কাঁদতে চুমু খাচ্ছিলেন বাবার চোখে-কপালে। নবী জানতে চাইলেন তাঁর কান্নার কারণ।- আব্বা, আপনার অবস্থা দেখে কাঁদছি। রোদে পুড়ে কালো হয়ে গেছেন। কাপড়চোপড় মলিন-বিবর্ণ হয়ে গেছে।নবীজি বললেন, কাঁদিস না মা। আল্লাহ তোর বাবাকে এমন দ্বীন দিয়ে পাঠিয়েছেন, যা তিনি একদিন জমিনের সকল কাঁচা-পাকা ঘর আর পশমের তাঁবুতে প্রবেশ করাবেন। কেউ তা গ্রহণ করে সম্মানিত হবে, আর কেউ গ্রহণ না করে বেইজ্জত হবে।নবীজির স্বপ্ন, তাঁর দ্বীন প্রতিটি ঘরে ঘরে পৌছুবে। আপনি কি চান না আপনার প্রিয় সেই মানুষটির স্বপ্ন পূরণ হোক? এই বই থেকে আপনার পছন্দমতো একটি কাজ বেছে নিন জাস্ট, আর তা করতে থাকুন মন দিয়ে। চলুন তবে শুরু করা যাক মিশন : ইসলাম। যতদিন না তা পৌছে যাচ্ছে প্রত্যেক কাঁচা-পাকা ঘরে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সেরা

আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনি যদি শুধুমাত্র আপনার বেসিক নিড এর জন্য সারাজীবন কাজ করে যান, তবে আপনার জীবন এবং আর একটা পশুর জীবনের মধ্যে খুব একটা বেশি পার্থক্য পরিলক্ষিত হয় না। একটা পশু তার ২৪ টা ঘণ্টা তার বেসিক নিডের জন্য কাজ করে। কিন্তু আপনি তো মুসলিম, আপনার জীবন তো শুধুমাত্র এইটুকু গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। এছাড়াও পশ্চিমাদের বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ফলে আমরা আমাদের প্রবৃত্তিকেই ইলাহ বানিয়ে নিয়েছি। আরও আয় করো, আরও ভোগ করো এটাকেই আমরা আমাদের জীবনের মূল উপজীব্য বানিয়ে নিয়েছি। আর এভাবে চলতে চলতেই মানুষ সামনে এক সময় আর কিছু পায় না। তার কাছে তার জীবন অর্থহীন মনে হয়। কিন্তু মুসলিম হিসেবে আমাদেরকে সৃষ্টির একটি উদ্দেশ্য রয়েছে। মহান আল্লাহ তা’আলা আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছে তার খলীফা হিসেবে। তাই এই দুনিয়াবি জীবনে আমাদের একটি মিশন আছে। যার মূল লক্ষ্যই হল আল্লাহ তা’আলার সন্তুষ্টি হাসিল করা। যেহেতু এখন মানুষ তাদের জীবনের সঠিক উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, তাদেরকে আবার দ্বীনের পথে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করাই হচ্ছে আমাদের মিশন। দাওয়াহকেই আমাদের জীবনের মূল লক্ষ্য নিয়ে সামনে আগাতে হবে। আর এই দাওয়াহর কাজ কোন জায়গায় কিভাবে করব, সেটা নিয়েই একটা সুন্দর গাইডলাইন দেয়া হয়েছে ড. শামসুল আরেফিন শক্তি ভাই এর “মিশন ইসলাম” এই বইটিতে। আল্লাহ ভাইকে উত্তম জাযা দান করুক।
আল্লাহ লেখককে তাঁর দ্বীনের জন্য কবুল করুন, আমীন।

আলহামদুলিল্লাহ বইটি হাতে পেলাম, এবার পড়ার পালা।

এই বইটা মুসলিম হিসাবে আমাদের মিশন, আমাদের লক্ষ্য ঠিক করে দেবে। একজন অমুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্য কী? আমাদের কিভাবে লক্ষ্য ঠিক করা উচিৎ। মৃত্যু বরণ করলে আমার আর আরেকজন কাফিরের মধ্যে কি তফাত হবে যদি তার আর আমার কাজের তফাত না থাকে? এই বইটা পড়লে জানতে পারবেন মুসলিম হওয়ার অর্থ কি।

























