

Buy মিনিমালিস্ট Online in Bangladesh
লেখক: মাশুদুল হক
- Author: মাশুদুল হক
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Isbn: 9789848729885
- Number Of Pages: 320
- Language: বাংলা
- Edition: 1st Published, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"মিনিমালিস্ট" বইটিতে লেখা শেষের কথা: দীর্ঘ চার বৎসর পর আবার রুমি এবং মারুফ একসাথে। জড়িয়ে গেল এক অদ্ভুত রহস্য মিমাংসায়, এক সুদীর্ঘ অনুসন্ধানে। যে অনুসন্ধানে মিশে আছে সহস্রবছর ব্যাপী গােপনে উচ্চারিত প্রশ্ন, মূল্যবান শত শত জীবন এবং অবিশ্বাস্য ঐতিহাসিক সব স্মারক। এর সুবিস্তৃত পটভূমিতে ওরা খুঁজে ফেরে এমন এক সত্য যা ধামা চাপা দিয়ে দাঁড়িয়ে আছে মিথ্যা আর ছলনায় মােড়া দৈত্যাকার মহীরুহ। মিনিমালিস্ট একটি রহস্য উপন্যাস, নানা ঘটনা উপঘটনার সুদীর্ঘ যাত্রা। কিন্তু এ এক উপলক্ষ্যও, বৃহৎ ও মহতী এক বােধের। সবকালে সব যুগে মহামানবেরা যে পথে হেঁটেছেন, তাঁদের দর্শনকে নতুন করে ধারণের প্রচেষ্টা। সে জীবনবােধে আপনাকে স্বাগতম!
রিভিউ ও রেটিং (Review & Rating)

ভেন্ট্রিলোকুইস্ট থেকে এই বইটা আরও বেশি ভালো লেগেছে। অনেক নতুন বিষয় সম্পর্কে জেনে ভালো লেগেছে
এক কথায় মারাত্ক । ইতিহাস থ্রিল ভরপুর।




৩৫০ পৃষ্ঠার এই বইটির সাথে গত ৫দিন ব্যাপী আমার সুদীর্ঘ যাত্রা কেবল শেষ হলো। সত্যিই অসাধারণ একটা বই..!!! বইটা শেষ করে এক অদ্ভুত প্রাপ্তি অনুভব করছি, মাথায় এখনো সব ইতিহাস,দর্শন,রহস্য ঘুরপাক খাচ্ছে।



========= কাহিনী/বইয়ের সার-সংক্ষেপ ========== ❝যে দেশে আইন যত শক্তিশালী, সে দেশে অপরাধী চক্রও তত বড়ো।❞ পুরান ঢাকায় ভেতর থেকে একটা লকড রুমে হঠাৎই পাওয়া যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ও প্রভাবশালী এক ধনকুবেরের সেক্রেটারির লাশ। প্রথমে অনিচ্ছা ও পরে কৌতুহল থেকেই সেই খবর কভার করতে হাসপাতালে অসুস্থ ফুপুকে রেখেই অবশেষে রুমিকেই যেতে হলো মারুফকে সঙ্গে নিয়ে। কিন্তু সেই নিউজ কভার করতে যেয়ে আরেকটি লাশ পাওয়ার ঘটনা জানতে পারলো রুমি, সেটিও একইভাবে একটি লকড রুমে লাশ পাওয়া গেছে। কিন্তু এই লাশ পাওয়া গেছে কোনও অচেনা অখ্যাত কোন রুমে বা বাসায় নয় বরং ঢাকার শিখ ধর্মালম্বীদের প্রধান উপাসনালয় গুরুদুয়ারার এক অতিথিশালায়! শিখ ধর্মালম্বীদের লাশের বিষয়ে নানা রাখ-ঢাক দেখেই রুমি বুঝে যায় পেছনে রয়েছে অজ্ঞাত বিশাল কোন ষড়যন্ত্র। রুমি ও মারুফ শুরু করলো তদন্ত। মৃত্যু রহস্যের তদন্ত দিয়ে শুরু করলেও ক্রমেই তা থেকে ডানা মেলতে থাকলো আরোও বহুদূর। তা যেমন গিয়েছে সুদূর অতীতে, ঠিক তেমনি এই সকল ঘটনার সাথে জড়িয়ে আছে কিছু গুপ্ত সংগঠন, ধর্মীয় বিশ্বাস, সাথে মিথ ও ভারতীয় উপমহাদেশ তথা বিশ্বের খুবই বিখ্যাত দুটি রত্নের রক্তমাখা ইতিহাস। ========= পাঠ প্রতিক্রিয়া ========== লেখকের ‘ভেন্ট্রিলোকুইস্ট’ উপন্যাসটি পড়ার পর থেকেই স্বভাবতই পরের খন্ড পড়ার জন্য বেশ উদগ্রীব ছিলাম। কিছুদিন স্টক আউট থাকায় সংগ্রহ করতে কিছুটা দেরি হয়। তবে যেভাবে আমার এক্সপেক্টেশন ছিলো সেভাবে বইটি ঠিক আমার কাছে জমেনি। থ্রিলার হয়েও যেন পরিপূর্ণ থ্রিলিংয়ের ভাবটা যেন একটু অপূর্ণ রয়ে গেল। তবে এটা ঠিক বিস্তৃত পটভূমির এই বই রচনা করতে লেখক বেশ পরিশ্রম করেছেন। গল্প ও লেখনীর ধরণ ঝরঝরে হওয়ায় বিভিন্ন তথ্যের সমাবেশ থাকলেও বইটি একদম শুরু থেকেই পাঠককে টেনে ধরে রাখার মতো। তথ্যগুলো লেখক অনেকটাই গল্পচ্ছলে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে বেশি তথ্যের উপস্থিতি থ্রিল ভাবটাকে একটু ম্লান করেছে বলে আমার কাছে মনে হয়েছে। একটা বিষয় খেয়াল করলাম, বইয়ের অনেক অধ্যায়ের শুরুতেই নতুন নতুন চরিত্র ও ভিন্ন ভিন্ন সময়ের কাহিনী বর্ণনা করা হয়েছে, যেটা আমার কাছে বইয়ের সামগ্রিক কাহিনীর সাথে মেলাতে কিছুটা কষ্ট হয়েছে! যদিও পাঠকভেদে এর ভিন্নতা হতে পারে আমার বিশ্বাস। রহস্য ও থ্রিলারপ্রেমী পাঠকদের বইটি ভালোই লাগবে আশা করা যায়। তবে বইয়ের শেষে নিউক্লিয়ার ওয়ারহেডসমেত বোমার সমাপ্তি নিয়ে আমার বেশ আপত্তি রয়েছে। ভারত-পাকিস্থানের সীমান্তবর্তী এলাকার আকাশে একটি নিউক্লিয়ার ওয়ারহেডসমেত বোমার বিস্ফোরণ ঘটবে আর দুইদিন পর সব স্বাভাবিক, এটা কিভাবে সম্ভব? এতে তো পুরো ভারতবর্ষের বায়ুমন্ডলই তেজষ্ক্রিয়তায় পূর্ণ হয়ে যাবে। আমার মতে এত ইনফরমেটিভ থ্রিলার বইয়ে একটি নিউক্লিয়ার ওয়ারহেডসমেত বোমার পরিণতি এরূপে না দিয়ে আরোও অন্যভাবে লজিক্যালি দেয়া যেত। আরোও একটা বিষয়, জিনান ও তাদের মিনিমালিস্ট গ্রুপের সারা বিশ্ব থেকে সদস্যরা যে আশ্রমে সম্মেলনের জন্য আসলো তাতে মূলত কি ঘটলো? প্রোডাকশনঃ বইটির কভার ডিজাইন, বাইন্ডিং ও পৃষ্ঠার কোয়ালিটি আমার কাছে আকর্ষণীয় ও দারুণ লেগেছে। বাতিঘরের অন্যান্য বইয়ের মতো এখানেও বইয়ের ৪র্থ মুদ্রণেও ভুল বানানের উপস্থিতি কোনোভাবেই মেনে নেয়া যায় না। অনেক জায়গায় ‘ন্ড’ বানানের বদলে ‘-’ এর উপস্থিতি দেখলাম। এটা কি ফন্টজনিত সমস্যা? ব্যক্তিগত রেটিংঃ ৬.৫/১০।
'ভেন্ট্রিলোকুইস্ট ' বইটা পড়ার পর থেকে এই বইটা পড়ার অনেক ইচ্ছা ছিলো। এককথায় অসাধারণ।অনেক নতুন কিছু জানতে পেরেছি🥰🥰
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইটা কবে নাগাদ পাওয়া যাবে আবার?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।
এই বইটা কবে নাগাদ পাওয়া যাবে আবার?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।






















