

Buy লিংকডইন মার্কেটিং Online in Bangladesh
লেখক: প্রলয় হাসান
- Author: প্রলয় হাসান
- Publisher: জ্ঞানকোষ প্রকাশনী
- Isbn: 9789849716549
- Number Of Pages: 206
- Language: বাংলা
- Edition: 1st Published, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
তীব্র প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে লিংকডইন পেশাজীবী এবং ব্যবসায়ীদের জন্য এক শক্তিশালী হাতিয়ার। শুরুটা শুধু চাকুরিজীবীদের ক্যারিয়ারের উৎকর্ষ সাধনের জন্য হলেও অনেক বছর ধরেই তা ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্যও দারুন কার্যকর একটি প্লাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নিত্য নতুন ফিচার যুক্ত করে আর ভিডিয়ো কোর্সের মাধ্যমে ট্রেনিং দিয়ে লিংকডইন ক্রমাগত উন্নত করার চেষ্টা করে যাচ্ছে তার বৈশ্বিক ইউজারদের। সম্প্রতি লিংকডইন কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার্ধে বিশেষ ফিচার যুক্ত করেছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এখন আর শুধু ফেসবুক, ইউটিউব বা ইন্সটাগ্রামই নয়, লিংকডইনের মতো প্রফেশনাল প্লাটফর্ম থেকেও হওয়া যাবে। লিংকডইন সুযোগ দিয়েছে বিনামূল্যে নিজস্ব নিউজলেটার চালু করারও! এই বইতে আমরা শিখবো লিংকডইনের বুদ্ধিদীপ্ত এলগারিদমের সাহায্যে কীভাবে একে সব ধরনের পেশাজীবী ও ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনে প্ল্যাটফর্মটির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবেন। একজন শিক্ষার্থী, স্বল্প অভিজ্ঞতাসম্পন্ন চাকরিজীবী, মার্কেটিং কিংবা সেলস—এর বড়ো কর্মকর্তা, কিংবা ছোটো বা মাঝারি ব্যবসার মালিকসহ সকল খাতের মানুষদেরই বইটি শেখাবে কী করে লিংকডইনের আধুনিক ফিচারগুলো ব্যবহার করে আরো দক্ষ হয়ে বাকিদের চাইতে এগিয়ে থাকা যায়। তরুণ সমাজ উপলব্ধি করুক লিংকডইনের সত্যিকার ক্ষমতা ও শক্তিমত্তা। এই দেশে লিংকডইন হোক ফেসবুকের সমান জনপ্রিয়। আর সে প্রয়াসেই ‘লিংকডইন মার্কেটিং’ বইটির আত্মপ্রকাশ। বইয়ের প্রতিটি পাঠক লিংকডইনের যথাযথ ব্যবহার শিখে নিজের ক্যরিয়ার ও ব্যবসায় উন্নতি করতে পারলেই এর প্রকাশ স্বার্থক হবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
This book is a marvelous book !! I am very much profitable using this
অসাধারণ একটা বই। যদিও আমি বেশ দেরিতে হলেও বইটি পড়ে সম্পূর্ণ করেছি। যারা যারা প্রোফেশনাল ক্যারিয়ারের জন্য লিংডিনকে ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য অনেক উপকারী বিষয়বস্তু রয়েছে এখানে। যদিও বইয়ে উল্লেখিত কিছু ফ্রি ফিচার বা উপকারি ট্রিক্স এখন লিংডিন এ নাও পেতে পারেন। কারণ, প্রতিনিয়ত লিংডিন থেকে ফ্রি সুবিধাগুলো হারিয়ে যাচ্ছে। তাই যতদ্রুত সম্ভব এগুলো ব্যবহার করা।



ডিজিটাল যুগে এসে চাকরির জন্য একমাত্র প্লাটফর্ম LinkedIn. সত্যি বলতে লিংকডিন এর প্রোপার ইউস করতে কয়জনই বা জানে। এই বইটি পড়ে লিংকডিনের প্রোপার ইউস সম্পর্কে জেনেছি। এবং লিংডিনে ক্যারিয়ার গড়তে চাইলে আমার হাইলি রিকোমান্ড থাকবে বইটি পড়ার জন্য

'লিংকডইন মার্কেটিং' প্রলয় হাসান ভাইয়ের লিখা একটি অসাধারণ বই। বইটিতে রয়েছে— ১. লিংকডইন মার্কেটিং কি, লিংকডইন অ্যালগরিদম তথা এটি কীভাবে কাজ করে সে সম্পর্কে ধারণা। ২. লিংকডইন-এ (প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম) প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে এর বেইসিক টু প্রিমিয়াম ফিচারস পরিচিতি। ৩. একজন ব্যবহারকারী তার লিংকডইন প্রোফাইল প্রডাক্টিভ ভাবে ব্যবহার করে কীভাবে পেশাগত জীবনে শ্রেষ্ঠতা অর্জন করতে পারবেন সে সম্পর্কে দিক নির্দেশনা। ৪. লিংকডইন-এ পার্সোনাল ব্র্যান্ডিং, কমিউনিটি বিল্ডআপ ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ক্যারিয়ার গড়ার টিপস ও ট্রিকস। ৫. লিংকডইন-এ চাকরি, ক্লায়েন্ট খোঁজার উপায়সমূহ। ৬. কিছু ফ্রি টুলস যেগুলো ব্যবহার করে লিংকডইন থেকে বারতি সুবিধা অর্জন। 'লিংকডইন মার্কেটিং' বইটি পড়তে পারেন শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা, ডিজিটাল মার্কেটাররাসহ যেকোনো পেশাদার লোক। সম্পূর্ণ বইটি পড়া শেষে পাঠকগণ লিংকডইন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন এবং সেই সাথে তাদের ব্যক্তিজীবনে লিংকডইনয়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত সফলতা আনতে পারবেন বলে আমি আশা করছি।...
বইটি ভালো ছিল























