

Buy লেখাপড়া করে যে... Online in Bangladesh
লেখক: জাহাঙ্গীর আলম শোভন
- Author: জাহাঙ্গীর আলম শোভন
- Publisher: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
- Isbn: 9789849047698
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
লেখাপড়া করে যে..” বইটি সম্পর্কে কিছু তথ্যঃ ‘লেখাপড়া করে যে- গাড়ি ঘোড়া চড়ে সে’। এখন বোধহয় আমরা জেনে গেছি যে, লেখাপড়া করলেই গাড়ি চড়ার নিশ্চয়তা কেউ দেয় না। আমরা দেখতে চাই? লেখাপড়া শিখেও কেউ কেউ কিছু হয় না, কোথায় তাদের ঘাটতি? আবার না শিখেও কেউ কেউ কিছু হয়, কোথায় তাদের শক্তি? তেমনি ছাত্রজীবনে কর্মজীবনের নিজেকে কিভাবে তৈরি করতে হবে এটা না জানার কারণে লক্ষ লক্ষ তরুণ আজ হতাশার জালে আটকে আছে। গত ৪০ বছর ধরে আমাদের তারুণ্য সেই পরীক্ষা পাস আর সার্টিফিকেট-এর পেছনে ছুটে বেড়াচ্ছে। আর অভিভাবকরাও যেন তাদের সেদিকেই তাড়িয়ে বেড়াচ্ছে। কেন তারা নিজেদেরকে একবিংশ শতাব্দীর উপযুক্ত করে তৈরি করছে না? এই গ্রন্থ তাদের সেটা মনে করিয়ে দেবে। কিভাবে তারা নিজেদেরকে তৈরি করবে তার একটা গাইডলাইন দেয়া আছে এই বইতে। আছে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ছাত্রদের আত্মপোলব্দি জাগানোর প্রয়াস, আছে বিভিন্ন ছকের মধ্য দিয়ে বাস্তবতা থেকে আমাদের অবস্থানের দূরত্বের প্রতিফলন। জীবন বাস্তবতার রুঢ় বিষয়সমূহকে সামনে নিয়ে এসে ছাত্রজীবন বা চাকরি খোঁজার অবসরে কর্মজীবনের জন্য তৈরি হওয়ার পথ দেখাবে এ বই। তাই আজি হোক ছাত্রজীবনেই নিজেকে গড়ার সূচনা। যদি একদিন দেরি করি তাহলে একদিনের পিছিয়ে পড়ব। আর পিছিয়ে না পড়–ক আমাদের তারুন্য।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ভালোই ছিল
এই বই জীবনেই নিজেদের প্রস্তুত করে নিক আজকের প্রজন্ম। বইটির পাঠকপ্রি
এইকটা ভাল বই পড়ে শেষ হলেই মুগ্ধতা শেষ হয়ে যায়। কিন্তু এই বইটি পড়া শুরু করলে আপনার মুগ্ধতা নতুন রুপে ধরা দেবে। বিশেষ করে লেখকের পরামর্শ মতো যদি আপনি একটা নোক বই তৈরী করে নেন। এবং লেখকের পরামর্শমতো সেটি অনুশীলন করেন।
মনে হলো জীবনগল্পের একটি বই পড়লাম। জীবন গল্পের চেয়েও গল্পময়।
একসময় অভিভাবকেরা ছাত্র/ছাত্রীদের বাইরের বই পড়তে দিতে চাইতেন না। তারা মনে করতেন সেসব প্রেমের উপন্যাস পড়ে তারা খারাপ হয়ে যাবে। বর্তমানেও অভিভাবকদের একটা অংশ সিলেবাসের বাইরের বই থেকে তাদের সন্তানদের দূরে রাখেন। কারণ তাদের ধারণা তাতে তাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে। এটা এমন এক বই থাকে যা দিয়ে সঠিক লেখাপড়া করার নিয়ম জানবে আবার ছাত্রজীবনেই নিজেদের ভবিষ্যত গঠন করার ফর্মূলা জানতে পারবে।























